AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Asasnol: জঞ্জাল ফেলা নিয়েও গন্ডগোল, মারধর অবধি পৌঁছে গেল কংগ্রেস-তৃণমূলের ঝামেলা

Asansol: কংগ্রেস নেতা প্রসেনজিৎ পুইতন্ডির অভিযোগ, আসানসোল পৌরনিগমের ২২ নম্বর ওয়ার্ডের একটি কমপ্লেক্সে আর্বজনা পরিস্কার হয় না। তারই প্রতিবাদ এদিন করা হয়েছে। অন্যদিকে, আসানসোল পৌরনিগমের ২২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তথা বোরো চেয়ারম্যান অনিমেষ দাসের অভিযোগ, প্রতিবাদের নামে এদিন আর্বজনা রাস্তার উপর ফেলে দেওয়া হয়েছে।

Asasnol: জঞ্জাল ফেলা নিয়েও গন্ডগোল, মারধর অবধি পৌঁছে গেল কংগ্রেস-তৃণমূলের ঝামেলা
আসানসোলে ঝামেলাImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Dec 15, 2024 | 4:41 PM
Share

আসানসোল: আর্বজনা ফেলা কেন্দ্র করে উত্তেজনা। কংগ্রেস নেতাকে মারধরের অভিযোগ তৃণমূল কাউন্সিলর ও তার অনুগামীদের বিরুদ্ধে। ঘটনার জেরে তৃণমূল কাউন্সিলরের সঙ্গে কংগ্রেস নেতার হাতাহাতি। আসানসোল পৌরনিগমের ২২ নম্বর ওয়ার্ডের সেনরালে রোডের ঘটনা।

কংগ্রেস নেতা প্রসেনজিৎ পুইতন্ডির অভিযোগ, আসানসোল পৌরনিগমের ২২ নম্বর ওয়ার্ডের একটি কমপ্লেক্সে আর্বজনা পরিস্কার হয় না। তারই প্রতিবাদ এদিন করা হয়েছে। অন্যদিকে, আসানসোল পৌরনিগমের ২২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তথা বোরো চেয়ারম্যান অনিমেষ দাসের অভিযোগ, প্রতিবাদের নামে এদিন আর্বজনা রাস্তার উপর ফেলে দেওয়া হয়েছে। অন্যারা অসুবিধার মধ্যে পড়েছেন। এটা করা উচিত হয়নি। অভিযোগ এই ঘটনা ঘিরে তৃণমূল কাউন্সিলর অনিমেষ দাস ও কংগ্রেস নেতা প্রসেনজিৎ পুইতন্ডির মধ্যে বচসা হয়। তারপর হাতাহাতি হয়।

কংগ্রেস নেতার অভিযোগ, কাউন্সিলর ও তাঁর অনুগামী তাকে মারধর করেছে। এই ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ায়। যদিও মারধরের অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল কাউন্সিলর অনিমেষ। এ প্রসঙ্গে তৃণমূল কাউন্সিলর অনিমেষ দাস বলেন, “বিভিন্ন জায়গা থেকে জঙ্গল কেটে এনে ফেলে দেয়। আমরা পরিষ্কার করে নিয়ে যাই। এখন ওরা জঞ্জাল নিয়ে গিয়ে রাস্তার মাঝে ফেলে দেয়।” আক্রান্ত কংগ্রেস নেতা প্রসেনজিৎ পুইতন্ডি বলেন, “কাউন্সিলর গুণ্ডা বাহিনী এনে আমাদের উপর চড়াও হয়। এসে বলছে আপনাদের নোংরা। আমরা প্রশ্ন করি কেন এখনও পরিষ্কার হয়নি?”

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?