AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Katwa: দীক্ষা দেওয়ার নামে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ইউটিউব খ্যাত ‘বাবা’

Katwa: নির্যাতিতা জানাচ্ছেন, ইউটিউবে ধর্মগুরুর ভিডিয়ো দেখে তিনি তাঁর ধর্ম কথায় আকৃষ্ট হন। তারপরই দীক্ষা নেন তাঁর কাছ থেকে। অভিযুক্তের বাড়ি বৃন্দাবনে হলেও বীরভূমের একটি অনুষ্ঠানেই তাঁদের প্রথম দেখা। অভিযোগ, এই সময়ই তাঁকে বারবার ধর্ষণ করেন ওই ধর্মগুরু।

Katwa: দীক্ষা দেওয়ার নামে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ইউটিউব খ্যাত ‘বাবা’
প্রতীকী চিত্রImage Credit: X
| Edited By: | Updated on: Oct 24, 2024 | 5:13 PM
Share

কাটোয়া: আরজি কর থেকে জয়নগর, বিগত কয়েক মাসে একের পর এক নারী নির্যাতনের ঘটনায় উত্তাল বাংলায়। রাজ্যের গণ্ডি ছাড়িয়ে প্রতিবাদের ঢেই পৌঁছে গিয়েছে দেশের নানা প্রান্তে। কিন্তু, তারপরেও ফিরছে হুঁশ? বদলাচ্ছে নারীদের উপর পাশবিক নির্যাতনের চেনা ছবিটা? এবার তরুণীকে ধর্ষণের অভিযোগ ইউটিউব খ্যাত ধর্মীয় বক্তার বিরুদ্ধে। থানার দ্বারস্থ নির্যাতিতা। 

দীক্ষা ও ধর্মীয় পাঠের নামে জোর করে তাঁকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন ওই তরুণী। ইতিমধ্যেই ওই ‘বাবাকে’ গ্রেফতার করেছে পুলিশ। আর এ ঘটনাও বাংলার, একেবারে পূর্ব বর্ধমানের। চলতি বছরের ২০ জুলাই মঙ্গলকোট থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা তরুণী। চলতি মাসেই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। বর্তমানে আদালতের নির্দেশে ৭ দিনের পুলিশ হেফাজতে রয়েছেন তিনি। 

নির্যাতিতা জানাচ্ছেন, ইউটিউবে ধর্মগুরুর ভিডিয়ো দেখে তিনি তাঁর ধর্ম কথায় আকৃষ্ট হন। তারপরই দীক্ষা নেন তাঁর কাছ থেকে। অভিযুক্তের বাড়ি বৃন্দাবনে হলেও বীরভূমের একটি অনুষ্ঠানেই তাঁদের প্রথম দেখা। অভিযোগ, এই সময়ই তাঁকে বারবার ধর্ষণ করেন ওই ধর্মগুরু। মানতে না পেরে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যারও চেষ্টা করেছিলেন ওই তরুণী। শরীরের বেশ কিছুটা অংশ পুড়ে যায়। পরবর্তীতে প্লাস্টিক সার্জি করে প্রাণে বাঁচেন। তরুণীর আরও অভিযোগ, অভিযুক্ত টাকা দিয়ে তাঁর মুখ বন্ধ করতে চেয়েছিল। না নিতে চাইলে হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। 

Follow Us
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা