AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Purba Medinipur: রাজ্যে যখন সঙ্কটে চিকিৎসা ব্যবস্থা, তখন এই মেডিক্যাল কলেজে রোগী দেখছেন ডাক্তাররা

Purba Medinipur: বুধবার সকাল থেকেই তাঁরা পুরোদমে দেখে চলেছেন রোগী। চিকিৎসকরা জানিয়েছেন, পুরো তমলুক শহরে চেম্বার বন্ধ রেখেছেন। কিন্তু শুধু হাসপাতালে মিলছে পরিষেবা। রোগীরা গেলে ফিরতে হচ্ছে না তাদের। তবে চিকিৎসকরা রোগী দেখছেন কালো ব্যাজ পরে।

Purba Medinipur: রাজ্যে যখন সঙ্কটে চিকিৎসা ব্যবস্থা, তখন এই মেডিক্যাল কলেজে রোগী দেখছেন ডাক্তাররা
রোগী দেখছেন ডাক্তাররাImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Aug 14, 2024 | 6:03 PM
Share

পূর্ব মেদিনীপুর: আরজি কর কাণ্ডের প্রতিবাদে ইতিমধ্যেই পথে নেমেছেন রাজ্যের জুনিয়র ডাক্তাররা। যার জেরে বন্ধ রয়েছে হাসপাতালগুলির আউটডোর ও ওপিডি পরিষেবা। ফলে চরম অসুবিধায় পড়েছেন রোগী ও পরিজনরা। ডাক্তার না পেয়ে লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। কোথাও আবার ফিরেও যেতে হচ্ছে। তবে এই পরিস্থিতিতেও দেখা গেল ব্যতিক্রম ছবি। তমলুক মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকরা কার্যত স্থাপন করেছেন দৃষ্টান্ত।

বুধবার সকাল থেকেই তাঁরা পুরোদমে দেখে চলেছেন রোগী। চিকিৎসকরা জানিয়েছেন, পুরো তমলুক শহরে চেম্বার বন্ধ রেখেছেন। কিন্তু শুধু হাসপাতালে মিলছে পরিষেবা। রোগীরা গেলে ফিরতে হচ্ছে না তাদের। তবে চিকিৎসকরা রোগী দেখছেন কালো ব্যাজ পরে। অনেক দূর দূরান্ত থেকে রোগীরা আসছেন তাই তাদের যাতে ঘুরে যেতে না হয় সেই জন্যেই চলছে চিকিৎসা।

বিষয়টিতে খুশি রোগীরাও। তাঁরা রোগীরা জানাচ্ছেন, তাদের ঘুরে যেতে হচ্ছে না। পরিষেবা পেয়ে আমরা খুশি। এক চিকিৎসক বলেন, “আমরা আন্দোলনের সঙ্গে আছি। ন্যায্য বিচার চাইছি। দোষীরা শাস্তি পাক। আমরা মানুষের সঙ্গে রয়েছি। মানুষের সেবা করাই আমাদের প্রধান কাজ।”  

Follow Us
'বেসুরো' আখরুজ্জামান, হঠাৎ কেন বিজেপি বিরোধিতা শুরু করলেন?
'বেসুরো' আখরুজ্জামান, হঠাৎ কেন বিজেপি বিরোধিতা শুরু করলেন?
জোড়া ফলায় উত্তাল সমুদ্র, বেড়েছে জলস্তর...কী হাল কপিল মুনি আশ্রমের?
জোড়া ফলায় উত্তাল সমুদ্র, বেড়েছে জলস্তর...কী হাল কপিল মুনি আশ্রমের?
'এত টাকা কোথা থেকে আসে?' অভিষেককে আক্রমণ দিলীপের
'এত টাকা কোথা থেকে আসে?' অভিষেককে আক্রমণ দিলীপের
তারাপীঠ হোটেল লাগোয়া পুকুরে নামল ডুবুরি! মিলবে প্রাণের হদিশ?
তারাপীঠ হোটেল লাগোয়া পুকুরে নামল ডুবুরি! মিলবে প্রাণের হদিশ?
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?