AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Purulia: আবাস-গোল! গ্রামসভা চলাকালীনই ক্ষোভের মুখে পঞ্চায়েত প্রধান থেকে সরকারি আধিকারিকরা

Purulia: এই সভায় ব্লকের আধিকারিকের পাশাপাশি উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েতের প্রধান ও আধিকারিকরা। এদিন সভা আরম্ভ হতেই স্থানীয় বাসিন্দারা আবাস প্রকল্পে তাঁদের নাম বাদ দেওয়ার অভিযোগ তুলে ব্যাপক বিক্ষোভ শুরু করেন।

Purulia: আবাস-গোল! গ্রামসভা চলাকালীনই ক্ষোভের মুখে পঞ্চায়েত প্রধান থেকে সরকারি আধিকারিকরা
আবাস ঘিরে বিক্ষোভImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Dec 04, 2024 | 6:11 PM
Share

পুরুলিয়া:  গ্রাম সভা চলাকালীন আবাস প্রকল্পে নাম বাদ পড়ায় আবেদনকারীদের তুমুল ক্ষোভের মুখে পড়েন ব্লক আধিকারিক থেকে পঞ্চায়েত প্রধান-সহ অন্যান্য আধিকারিকেরা। বুধবার রঘুনাথপুর ব্লকের তৃণমূল পরিচালিত নতুনডি গ্রাম পঞ্চায়েতের বিশেষ গ্রাম সভা নতুনডি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ অনুষ্ঠিত হয়।

এই সভায় ব্লকের আধিকারিকের পাশাপাশি উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েতের প্রধান ও আধিকারিকরা। এদিন সভা আরম্ভ হতেই স্থানীয় বাসিন্দারা আবাস প্রকল্পে তাঁদের নাম বাদ দেওয়ার অভিযোগ তুলে ব্যাপক বিক্ষোভ শুরু করেন। গ্রামবাসীদের অভিযোগ, আবাস প্রকল্পে ব্যাপক দুর্নীতি হয়েছে, যাঁদের পাকা বাড়ি রয়েছে, তাঁদের নাম রয়েছে তালিকায়। এমনকি অভিযোগ, একই পরিবারের বেশ কয়েকজনের নামও রয়েছে তালিকায়। কিন্তু যাঁদের মাটির বাড়ি, তাঁদের নাম বাদ পড়েছে।

এদিন গ্রামবাসীরা পঞ্চায়েত প্রধান-সহ সদস্যদের বিরুদ্ধে কাঠমানি চাওয়ার অভিযোগও করেন। অবিলম্বে সংশোধিত তালিকা প্রকাশ করে বঞ্চিতদের আবাস প্রদানের দাবি তুলে আবেদন জমা করেন গ্রামবাসীরা। যদিও গ্রাম পঞ্চায়েত প্রধান জলধর কৈবর্ত্য বলেন,  “আবাস প্রকল্পের সমীক্ষার কাজে আমরা কোন জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলাম না। সরকারি আধিকারিকরাই সমীক্ষা করেছিলেন। আমরাও চাই প্রকৃত আবেদনকারীদের আবাস প্রদান করা হোক।”

Follow Us
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
'সুপ্রিম' স্বস্তি অভিষেকের, তবে মানতে হবে একাধিক শর্ত
'সুপ্রিম' স্বস্তি অভিষেকের, তবে মানতে হবে একাধিক শর্ত
সুমিতের কাছ থেকে কোন তথ্য জানতে চায় সিআইডি?
সুমিতের কাছ থেকে কোন তথ্য জানতে চায় সিআইডি?
মুকুলের দেহ নিয়ে কী হয়েছিল সেদিন? বিস্ফোরক পুত্র শুভ্রাংশু
মুকুলের দেহ নিয়ে কী হয়েছিল সেদিন? বিস্ফোরক পুত্র শুভ্রাংশু
১৪০ কোটি খরচ, তৃণমূল আমলের রাস্তার হাল দেখুন
১৪০ কোটি খরচ, তৃণমূল আমলের রাস্তার হাল দেখুন
মুকুল রায়ের মৃত্যুর পর খোঁজ নেননি মমতা? বিস্ফোরক শুভ্রাংশু
মুকুল রায়ের মৃত্যুর পর খোঁজ নেননি মমতা? বিস্ফোরক শুভ্রাংশু
হালিশহরে মমতার গাড়িতে হামলা নিয়ে মুখ খুললেন শুভেন্দু, কী বললেন?
হালিশহরে মমতার গাড়িতে হামলা নিয়ে মুখ খুললেন শুভেন্দু, কী বললেন?