AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shaukat Mollah: ‘জিনা হারাম করে দেব’, তপ্ত ভাঙড়ে ফের বেফাঁস শওকত

Shaukat Mollah: ভাঙড়ের বোদরা অঞ্চলের খড়গাছিতে একটি প্রতিবাদ সভা ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছিল। সেখানেই বক্তব্য রাখতে দেখা যায় ক্যানিং পূর্বের বিধায়ক শওকাত মোল্লাকে। তাঁর সেই মন্তব্য নিয়েই এখন জোর শোরগোল রাজনৈতিক মহলে।

Shaukat Mollah: ‘জিনা হারাম করে দেব’, তপ্ত ভাঙড়ে ফের বেফাঁস শওকত
শওকত মোল্লা Image Credit: TV-9 Bangla
| Edited By: | Updated on: Jan 14, 2024 | 10:47 AM
Share

ভাঙড়: কলকাতা পুলিশের নতুন ডিভিশন হয়েছে ভাঙড়ে। এদিকে কলকাতা পুলিশ চার্জ নিতে না নিতে বিগত কয়েকদিনে দফায় দফায় উত্তপ্ত হয়েছে ভাঙড়। দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে তৃণমূল ও আইএসএফ কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ছবিও দেখা দিয়েছে। এরইমধ্যে আবারও বেফাঁস মন্তব্য শওকাত মোল্লার। বিরোধীদের জিনা হারাম করে দেওয়ার হুমকি। সাফ বললেন, রাজনৈতিক লড়াইয়ে দু-একজন খুন হলেও শত্রুর সঙ্গে এক ইঞ্চি কম্প্রোমাইজ করব না। তাঁর এ মন্তব্য নিয়েই নতুন করে চাপানউতর শুরু হয়েছে জেলার রাজনৈতিক মহলে।  

ভাঙড়ের বোদরা অঞ্চলের খড়গাছিতে একটি প্রতিবাদ সভা ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছিল। সেখানেই এমনই মন্তব্য ক্যানিং পূর্বের বিধায়ক শওকাত মোল্লা। বলেন, “প্রশাসন যদি দৃষ্টান্তমূলক শাস্তি না দেয় তাহলে তাঁদের শাস্তি এখানকার জনগণের দ্বারা পেতে হবে। শুধু তাই নয়, বোদরা এলাকায় তাঁদের জিনা হারাম করে দেব! দ্বায়িত্ব নিয়ে আমি বলে যাচ্ছি।” এ মন্তব্যকে নিয়েই বর্তমানে জোর শোরগোল শুরু হয়েছে রাজনীতির আঙিনায়। অন্যদিকে বিরোধীদের আবার সমাজ থেকে বয়কট করা এমনকি গ্রাম ছাড়া করার নিদান দিয়েছেন মালদহের জেলা সভাপতি তথা বিধায়ক আব্দুর রহিম বক্সি। তা নিয়েও চলছে বিতর্ক।

প্রসঙ্গত, দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে খড়গাছিতে আইএসএফ তৃণমূলের ঝামেলা ও মারধরের ঘটনা ঘটে। ঘটনায় তিন জন তৃণমূল কর্মী গুরুতর আহত হন। শুক্রবারের সেই ঘটনার প্রতিবাদে শনিবার এলাকায় বিক্ষোভ সমাবেশ করে তৃণমূল। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন শওকাত মোল্লা। 

Follow Us
কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগৃহীত জমিতে এবার শিল্পের সম্ভাবনা
কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগৃহীত জমিতে এবার শিল্পের সম্ভাবনা
মেয়াদ উত্তীর্ণ স্যালাইনকাণ্ডে মেদিনীপুরে মেডিক্যালে শোকজ হলেন কারা?
মেয়াদ উত্তীর্ণ স্যালাইনকাণ্ডে মেদিনীপুরে মেডিক্যালে শোকজ হলেন কারা?
ধূপগুড়িতে গ্রেফতার সমবায় ব্যাঙ্কের প্রাক্তন ভাইস চেয়ারম্যান
ধূপগুড়িতে গ্রেফতার সমবায় ব্যাঙ্কের প্রাক্তন ভাইস চেয়ারম্যান
মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, শোকজ করা হল ৫ জনকে
মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, শোকজ করা হল ৫ জনকে
সোম থেকেই অশান্তির আগেই শায়েস্তা হবে গুন্ডারা!
সোম থেকেই অশান্তির আগেই শায়েস্তা হবে গুন্ডারা!
রেজিনগর জিতলে 'দু'হাত' ভরে দেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর
রেজিনগর জিতলে 'দু'হাত' ভরে দেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর
মমতাকে আরও একা করে এবার ঋত-শিবিরে নাম লেখাচ্ছেন অনুব্রতও?
মমতাকে আরও একা করে এবার ঋত-শিবিরে নাম লেখাচ্ছেন অনুব্রতও?
আজ বারুইপুরে সূর্যপুর ফাঁড়ির উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
আজ বারুইপুরে সূর্যপুর ফাঁড়ির উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
'বুঝতে হবে কেন ভয় পাচ্ছেন', অভিষেককে কটাক্ষ ইন্দ্রনীলের
'বুঝতে হবে কেন ভয় পাচ্ছেন', অভিষেককে কটাক্ষ ইন্দ্রনীলের
ফলতায় পুনর্নির্বাচনে কেন প্রচারে যাননি মমতা-অভিষেক? সুস্মিতা বললেন...
ফলতায় পুনর্নির্বাচনে কেন প্রচারে যাননি মমতা-অভিষেক? সুস্মিতা বললেন...