AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sonarpur: এবার মিড ডে মিলে ‘নতুন ননভেজ রেসিপি’ ইঁদুর খিচুড়ি! সৌজন্যে সোনারপুর অঙ্গনওয়াড়ি

ICDS Centre: দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের প্রতাপনগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গাড়াল আইসিডিএস সেন্টারের ঘটনা। গর্ভবতী মহিলা ও পড়ুয়া মিলিয়ে মোট ৪২ জনের রান্না হয় প্রতিদিন এখানে। সেই মতো বুধবারও রান্নাবান্না হয়েছিল।

Sonarpur: এবার মিড ডে মিলে 'নতুন ননভেজ রেসিপি' ইঁদুর খিচুড়ি! সৌজন্যে সোনারপুর অঙ্গনওয়াড়ি
ইঁদুরের বাচ্চা পড়ে রয়েছে খিচুড়িতেImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jul 11, 2024 | 12:16 PM
Share

সোনারপুর: গিরগিটি, টিকটিকি, পোকা, কেঁচো, কেন্নো, সাপ, ব্যাঙ, আর এবার ইঁদুর। বাচ্চাদের দেওয়া মিড ডে মিলে রান্না হয়েছে খিচুড়ি। উপড়ি পাওনা ডিম সেদ্ধ। কিন্তু বাড়িতে সেই খাবার আনতে দেখা গেল মরে পড়ে আছে ইঁদুর। জানাজানি হওয়ার পরই আতঙ্ক ছড়াল। স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখাল সেন্টারের সামনে।

দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের প্রতাপনগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গাড়াল আইসিডিএস সেন্টারের ঘটনা। গর্ভবতী মহিলা ও পড়ুয়া মিলিয়ে মোট ৪২ জনের রান্না হয় প্রতিদিন এখানে। সেই মতো বুধবারও রান্নাবান্না হয়েছিল। খিচুড়ি ও ডিমসেদ্ধ দেওয়া হয়েছিল যথারীতি। এরপর খাবার নিয়ে বাড়িতে গিয়ে দেখেন যে খিচুড়ির মধ্যে মরে পড়ে রয়েছে ইঁদুর। এরপরই এলাকাবাসী জড়ো হন আইসিএস সেন্টারের সামনে। অভিযোগ তোলেন অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে রান্নাঘর রয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে এই সেন্টারে। যারা সেন্টারের দায়িত্বে রয়েছেন তাঁরা নিয়মিত আসেন না। খাবারের পরিমাণও কম দেওয়া হচ্ছে। এছাড়াও আরও নানান বিষয়ে অভিযোগ জানান তাঁরা। চালের বস্তায় পোকা ও ইঁদুরের উৎপাত। ICDS এর কর্মি জানান, তিনি পরিষ্কার করেই রান্না করেছিলেন। শ্রাবন্তী ঘোষ মণ্ডল, আইসিডিএস কর্মী বলেন, “আমি নিজের হাতে খাবার দিয়েছি। তখন দেখতেও পাইনি। এখন ওরা খাবার বাড়িতে নিয়ে গিয়ে বলছে ইঁদুর পড়ে রয়েছে। আমি চামচ কাটিয়ে খাবার দিয়েছি। কিন্তু তারপরও চোখে পড়েনি।” তারপরেও কি করে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে বলে সোনারপুর ব্লক প্রশাসন সুত্রে জানা গিয়েছে। স্থানীয় বাসিন্দা রুমা সর্দার বলেন, “বড় মেয়েকে খেতে দিয়েছি। ও আমায় ডাকছে বলছে মা দেখবে আসো। এসে দেখি ইঁদুরের বাচ্চা। তারপর থেকে বড় মেয়েটা বমি করছে। অনেকে খেয়েও ফেলেছ।”

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?