AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

TMC Murder: তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য খুনে গ্রেফতার ৫

TMC Murder: '২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে তিনি টিকিট পাননি ৷ দলের সাথে তাঁর দূরত্ব তৈরি হয় ৷ মঙ্গলবার লোকসভা নির্বাচনের দিন ফলাফল ঘোষণার দিন সকাল থেকে তাঁর বাড়ির সামনে এলাকার বেশ কিছু তৃণমূল কর্মী গিয়ে গালিগালাজ করতে থাকে বলে অভিযোগ। প্রাণনাশেরও হুমকি দেওয়া হয় ৷

TMC Murder: তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য খুনে গ্রেফতার ৫
গ্রেফতার পাঁচImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jun 05, 2024 | 10:59 AM
Share

 দক্ষিণ ২৪ পরগনা: খেয়াদহে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন পঞ্চায়েত সদস্য প্রসেনজিৎ সাহা খুনের ঘটনায় মোট পাঁচজনকে গ্রেফতার করল নরেন্দ্রপুর থানার পুলিশ ৷ বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে ৷ ধৄতদের বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছে পুলিশ ৷ তাদের আজ বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে ৷

২০১৮ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত খেয়াদহ ২ গ্রাম পঞ্চায়েত এলাকার পঞ্চায়েত সদস্য ছিলেন প্রসেনজিৎ সাহা ৷ ‘২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে তিনি টিকিট পাননি ৷ দলের সাথে তাঁর দূরত্ব তৈরি হয় ৷ মঙ্গলবার লোকসভা নির্বাচনের দিন ফলাফল ঘোষণার দিন সকাল থেকে তাঁর বাড়ির সামনে এলাকার বেশ কিছু তৃণমূল কর্মী গিয়ে গালিগালাজ করতে থাকে বলে অভিযোগ। প্রাণনাশেরও হুমকি দেওয়া হয় ৷

ক্রমাগত এই ঘটনা ঘটতে থাকায় তিনি বিষয়টি পুলিশকেও জানান ৷ তবে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলেই অভিযোগ মৃতের স্ত্রীর ৷ বিকালের দিকে তিনি এই ঘটনার প্রতিবাদ করেন ৷ তখন তাঁকে বাড়ির কাছেই একটি মাঠে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয় ৷ আশঙ্কাজনক অবস্থায় তাঁকে মুকুন্দপুর এলাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৄত বলে ঘোষণা করেন চিকিৎসকরা ৷  দেহটি ময়নাতদন্ত করা হবে।

Follow Us
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো
আমেরিকান আর চিনা রোবটের মধ্যে তফাত কী জানেন?
আমেরিকান আর চিনা রোবটের মধ্যে তফাত কী জানেন?
প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম, জলের তোড়ে হুড়মুড়িয়ে ভাঙল ব্রিজ!
প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম, জলের তোড়ে হুড়মুড়িয়ে ভাঙল ব্রিজ!
শওকত ঘনিষ্ঠ তৃণমূলের বড় মাথা এইবার গ্রেফতার!
শওকত ঘনিষ্ঠ তৃণমূলের বড় মাথা এইবার গ্রেফতার!
রাজনৈতিক রঙ না দেখে জোরদার অ্যাকশন শুভেন্দু-সরকারের
রাজনৈতিক রঙ না দেখে জোরদার অ্যাকশন শুভেন্দু-সরকারের
তারাতলায় প্ল্যান অনুমোদন থেকে আর্থিক লেনদেন, কালীর ভূমিকা কী?
তারাতলায় প্ল্যান অনুমোদন থেকে আর্থিক লেনদেন, কালীর ভূমিকা কী?
প্রশান্ত দে খুনে ধৃতের সংখ্যা বেড়ে ১১
প্রশান্ত দে খুনে ধৃতের সংখ্যা বেড়ে ১১