AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Chicken Price Rise: মধ্যবিত্তের পকেটে ছেঁকা, এবার কি দাম বাড়বে মুরগীর মাংসের?

Chicken Price Rise: মূলত খাসির মাংসের দাম ৮০০-৮৫০ টাকা/কিলো হওয়াতে মুরগীর মাংসের চাহিদা বেড়েছে। কিন্তু গরমে ফার্মে মুরগী ঠিকঠাকভাবে খাচ্ছে না বলে বেড়েও উঠছে না। অনেক মুরগী গরম সহ্য করতে না পেরে ফার্মেই মরে যাচ্ছে।

Chicken Price Rise: মধ্যবিত্তের পকেটে ছেঁকা, এবার কি দাম বাড়বে মুরগীর মাংসের?
দাম কি বাড়বে মুরগীর মাংসের?Image Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: May 04, 2024 | 1:28 PM
Share

রায়গঞ্জ: মারাত্মক গরম। উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গ তীব্র গরমে মারা যাচ্ছে একের পর এক মুরগী। ফার্মের ভিতরেই মারা যাচ্ছে মুরগীগুলি। ফ্যান চালিয়ে, জল স্প্রে করে মুরগী বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছেন ফার্মের মালিকরা। তাতেও রক্ষে হচ্ছে না। এ দিকে লাগাতার মুরগীর মৃত্যুতে কি বাড়তে পারে চিকেনের দাম? উঠছে প্রশ্ন।

দু সপ্তাহ আগে মাংসের দাম ছিল ২০০-২২০ টাকা/কিলো। এখন দাম বেড়ে ২৮০-৩০০ টাকা/কিলো। কার্যত গরমের পাশাপাশি মুরগীর মাংস কিনতেও হাঁসফাস অবস্থা সাধারণ মানুষের। আরও দাম বাড়তে পারে আশঙ্কা করছেন রায়গঞ্জ ব্লকের বিভিন্ন এলাকায় পোল্ট্রি ফার্মের মালিক ও মাংস বিক্রেতারা।

মূলত খাসির মাংসের দাম ৮০০-৮৫০ টাকা/কিলো হওয়াতে মুরগীর মাংসের চাহিদা বেড়েছে। কিন্তু গরমে ফার্মে মুরগী ঠিকঠাকভাবে খাচ্ছে না বলে বেড়েও উঠছে না। অনেক মুরগী গরম সহ্য করতে না পেরে ফার্মেই মরে যাচ্ছে। মুরগী মরে যেতে পারে এই আশঙ্কায় অল্প সংখ্যায় মুরগী কিনছেন মাংস বিক্রেতারা। কার্যত বাজারে মুরগীর মাংসের দামে যে বিরাট প্রভাব পড়ছে তার জন্য লাগাতার ৪১-৪২ ডিগ্রি তাপমাত্রার সঙ্গে লু কেই দায়ী করছেন ব্যবসায়ীরা।

এক ফার্মের জাহির আলি বলেন, “দাম বাড়ছে মাংসের। ২৮০ থেকে ৩০০-র মধ্যে দাম। পাঠার মাংস খেতে পারি না। পোলট্রি মুরগীই এতদাম দিয়ে খেতে হচ্ছে। মাংস কিনতে পারছি না।”

Follow Us
সিকিমে টানেলে বিষাক্ত গ্যাস, অক্সিজেনের ঘাটতি, উদ্ধার কাজে চ্যালেঞ্জ
সিকিমে টানেলে বিষাক্ত গ্যাস, অক্সিজেনের ঘাটতি, উদ্ধার কাজে চ্যালেঞ্জ
অভিষেককে ফের চ্যালেঞ্জ মদন মিত্রর
অভিষেককে ফের চ্যালেঞ্জ মদন মিত্রর
বিদ্যুৎ প্রহরী অ্যাপ চালু করেছে রাজ্য
বিদ্যুৎ প্রহরী অ্যাপ চালু করেছে রাজ্য
'আমরা আশাবাদী TMC-র নাম, প্রতীক অরূপ রায়ের নেতৃত্বাধীন TMC পাবে'
'আমরা আশাবাদী TMC-র নাম, প্রতীক অরূপ রায়ের নেতৃত্বাধীন TMC পাবে'
সিকিমে সুড়ঙ্গ দুর্ঘটনায় জলপাইগুড়ির ৯ জন সহ মৃত বাংলার ১১ শ্রমিক
সিকিমে সুড়ঙ্গ দুর্ঘটনায় জলপাইগুড়ির ৯ জন সহ মৃত বাংলার ১১ শ্রমিক
বরানগরে মমতার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন শহিদের পরিবার
বরানগরে মমতার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন শহিদের পরিবার
কেন ঋতব্রত শিবিরে নেই মমতার ছবি? কী ব্যাখ্যা দিলেন ঋতপন্থী সমর্থক?
কেন ঋতব্রত শিবিরে নেই মমতার ছবি? কী ব্যাখ্যা দিলেন ঋতপন্থী সমর্থক?
'৩ মাস স্কুলে যেতে পারে না পড়ুয়ারা', আতঙ্কের কথা শোনালেন ঘাটালবাসী
'৩ মাস স্কুলে যেতে পারে না পড়ুয়ারা', আতঙ্কের কথা শোনালেন ঘাটালবাসী
অভিষেকের সঙ্গে দেখা করে কী বলেছিলেন? সবটা জানালেন মদন
অভিষেকের সঙ্গে দেখা করে কী বলেছিলেন? সবটা জানালেন মদন
'মনে হচ্ছে যেন আলেকজান্ডার পুরুর সঙ্গে কথা বলছে', কেন বললেন মদন?
'মনে হচ্ছে যেন আলেকজান্ডার পুরুর সঙ্গে কথা বলছে', কেন বললেন মদন?