AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

North Dinajpur: তুলে দিয়েছিল পুলিশ, আসার কথা ছিল মর্গে, কিন্তু রাস্তা থেকেই মৃতদেহ নিয়ে উধাও হয়ে গেল শববাহী গাড়ি

North Dinajpur: এদিনই ইটাহার থানার হাসূয়া এলাকার বাসিন্দা মৌসুমী সরকারের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। তারপরই তা একটি শববাহী গাড়িতে করে রায়গঞ্জ মেডিকেল কলেজে পাঠায়। গাড়িতে ছিলেন মৃতার এক আত্মীয়ও। কিন্তু, রাস্তা থেকেই উধাও হয়ে যায় গাড়ি।

North Dinajpur: তুলে দিয়েছিল পুলিশ, আসার কথা ছিল মর্গে, কিন্তু রাস্তা থেকেই মৃতদেহ নিয়ে উধাও হয়ে গেল শববাহী গাড়ি
চালকের সঙ্গে দীর্ঘ সময় বচসাও হয় পরিবারের লোকজনের Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Dec 07, 2024 | 5:53 PM
Share

রায়গঞ্জ: বাড়ি শববাহী গাড়িতে তোলা হয়েছিল মৃতদেহ। তা নিয়ে সোজা আসার কথা ছিল হাসপাতালে। অভিযোগ, রাস্তা থেকেই মৃতদেহ সমেত গাড়ি নিয়ে অন্যত্র চলে যান চালক। ঘণ্টার পর ঘণ্টা কেটে গেলেও আর তার দেখা মেলেনি। মেলেনি খোঁজ। এদিকে শোকে কাতর পরিবারে তখন নতুন চিন্তা। অঙ্গ পাচারের আশঙ্কা করতে শুরু করেছেন পরিজনরা। শনিবার এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে। 

এদিনই ইটাহার থানার হাসূয়া এলাকার বাসিন্দা মৌসুমী সরকারের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। তারপরই তা একটি শববাহী গাড়িতে করে রায়গঞ্জ মেডিকেল কলেজে পাঠায়। গাড়িতে ছিলেন মৃতার এক আত্মীয়ও। অভিযোগ, হাসপাতালে আসার আগে মাঝ রাস্তা থেকে গায়েব হয়ে যায় শববাহী গাড়ি। রাস্তাতেই নামিয়ে দেওয়া হয় মৌসুমী দেবীর আত্মীয়কে। বাড়ির সদস্যদের আশঙ্কা মৃতদেহ পাচার বা অঙ্গ পাচার কিংবা খারাপ কিছু করার উদ্দেশ্যে দেহ নিয়ে চম্পট দিয়েছিলেন চালক। 

গোটা ঘটনায় তাঁরা মৌখিকভাবে অভিযোগ জানান রায়গঞ্জ মেডিকেল কলেজের সহকারী সুপার শৌনক কুমার ঘোষের কাছে। লিখিত অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। যদিও দেখা যায় প্রায় তিন ঘণ্টা পর গাড়ি নিয়ে হাসপাতালে পৌঁছান চালক মিঠুন হাজরা। তাঁকে দেখেই মারমুখী হয়ে ওঠে মৃতার বাড়ির লোকজন। চালক মিঠুন হাজরার দাবি, করণদীঘিতে অন্য একটি মৃতদেহ আনার কল এলে গাড়ির মালিক তাঁকে করণদিঘি যেতে বলেন। ওখান থেকে আরও একটি দেহ তুলে হাসপাতালে আসেন। এদিকে এ ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও উঠতে শুরু করেছে প্রশ্ন। ঘটনাস্থল বা PO থেকে মৃতদেহ উদ্ধার করে পুলিশ মর্গ পর্যন্ত দেহ পুলিশি নজরদারিতে স্থানান্তরিত করা নিয়ম। কিন্তু, এ ক্ষেত্রে কেন তা হল না সেই প্রশ্ন ঘুরছে। 

Follow Us
মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশংসা রাজনাথের, কী বললেন?
মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশংসা রাজনাথের, কী বললেন?
দিনদুপুরে তৃণমূল নেত্রীর বাড়িতে ভাঙচুর, অন্তর্দ্বন্দ্বেই কি হামলা?
দিনদুপুরে তৃণমূল নেত্রীর বাড়িতে ভাঙচুর, অন্তর্দ্বন্দ্বেই কি হামলা?
রাতে গাড়িতে হামলা, দিনে আরাবুলের বাড়ির কাছে উদ্ধার বোমা
রাতে গাড়িতে হামলা, দিনে আরাবুলের বাড়ির কাছে উদ্ধার বোমা
চিনি মহার্ঘ, শক্তিগড়ের ল্যাংচা খেতে গেলেই এবার পুড়বে পকেট?
চিনি মহার্ঘ, শক্তিগড়ের ল্যাংচা খেতে গেলেই এবার পুড়বে পকেট?
৩ হাজার পেয়ে খুশি, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মিছিল শ্যামপুকুরে
৩ হাজার পেয়ে খুশি, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মিছিল শ্যামপুকুরে
মির্জা গালিব স্ট্রিটের হোটেলে মৃত্যুমিছিল, গ্রেফতার মালিক
মির্জা গালিব স্ট্রিটের হোটেলে মৃত্যুমিছিল, গ্রেফতার মালিক
'কাশ্মীর ভারতের গুরুত্বপূর্ণ অংশ' বলায় ট্রাম্পের দূতের উপর চটছে পাক
'কাশ্মীর ভারতের গুরুত্বপূর্ণ অংশ' বলায় ট্রাম্পের দূতের উপর চটছে পাক
হরমুজকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ দাবি ট্রাম্পের
হরমুজকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ দাবি ট্রাম্পের
পেসমেকার বসেছে, কেমন আছেন বিমান বসু?
পেসমেকার বসেছে, কেমন আছেন বিমান বসু?
সিম পাচারচক্রের বড় জাল! সামনে এলে চাঞ্চল্যকর তথ্য
সিম পাচারচক্রের বড় জাল! সামনে এলে চাঞ্চল্যকর তথ্য