AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kaliyaganj: স্কুল থেকে ফিরতেই ২০টা বাচ্চা শুরু করল বমি, নেপথ্যের কারণ ভয়াবহ

School: জানা যাচ্ছে, স্কুল চলাকালীন খেলার সময় স্কুলের পাশেই একটি পরিত্যক্ত ঘরের জঙ্গলে গিয়েছিল ওই পড়ুয়ারা। অজানা একগুচ্ছ ফল খেয়ে ফেলে তারা। শিশুদের সঙ্গে এক শিক্ষকও ওই ফল খেয়ে অসুস্থ বলে জানা গিয়েছে।

Kaliyaganj: স্কুল থেকে ফিরতেই ২০টা বাচ্চা শুরু করল বমি, নেপথ্যের কারণ ভয়াবহ
অসুস্থ বাচ্চারাImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Nov 30, 2024 | 10:44 PM
Share

কালিয়াগঞ্জ: স্কুল চলছিল। তার মধ্যেই অজানা ফল খেয়ে অসুস্থ একাধিক পড়ুয়া। শুধু পড়ুয়াই নন, অসুস্থ হয়েছেন স্কুলের শিক্ষিকাও। এই অসুস্থতার খবর পাওয়ার পরই দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থানার বরুনা গ্রামপঞ্চায়েতের বিমলপাড়া চাউলি প্রাথমিক বিদ্যালয়ে।

জানা যাচ্ছে, স্কুল চলাকালীন খেলার সময় স্কুলের পাশেই একটি পরিত্যক্ত ঘরের জঙ্গলে গিয়েছিল ওই পড়ুয়ারা। অজানা একগুচ্ছ ফল খেয়ে ফেলে তারা। শিশুদের সঙ্গে এক শিক্ষকও ওই ফল খেয়ে অসুস্থ বলে জানা গিয়েছে। এরপর স্কুলেই অনেকে অসুস্থ হয়ে পড়ে। বাকি বেশ কয়েকজন স্কুল থেকে বাড়ি ফিরে বমি করতে শুরু করে। দ্রুত তাদের প্রথমে কুনোর ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাদের রায়গঞ্জ মেডিকেলে স্থানান্তরিত করা হয়। বর্তমানে রায়গঞ্জ মেডিকেলের শিশু বিভাগ ও সিসিইউতে চিকিৎসাধীন শিশুরা।

এক ছাত্র বলেন, “কী ফল ছিল জানি না। স্কুলে ছিল। আদি বলল ফল খেতে। খাওয়ার পরই অসুস্থ হয়ে যায়।” অভিভাবক বলেন, “বাচ্চাগুলো বমি করছে স্কুল থেকে আসার পর। তবে কী ফল সেটা বলতে পারছে না। তারপর ওই ফল পেড়ে নিয়ে এসে দেখলাম এটা তো বিষাক্ত ফল।”

Follow Us
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন