AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Cooking: টানা ২২৭ ঘণ্টারও বেশি সময় ধরে রান্না করলেন এই শেফ

Cook marathon: কুক-এ-থনের (রান্নার ম্যারাথন) ২২৭ ঘণ্টারও বেশি সময় ধরে রান্না করেছেন ফাইলাতু আবদুল-রজক। তিনি এটিকে ‘জাতীয় অ্যাসাইনমেন্ট’ বলে উল্লেখ করেছেন। এটি নিজের দেশের (ঘানা) জন্য করেছেন বলে জানিয়েছেন রজক। ঘানার ভাইস প্রেসিডেন্ট মাহামুদু বাউমিয়া-সহ সে দেশের রাজনীতিক থেকে অসংখ্য সেলিব্রিটি ফাইলাতু আবদুল-রজককে অভিনন্দন জানিয়েছেন।

Cooking: টানা ২২৭ ঘণ্টারও বেশি সময় ধরে রান্না করলেন এই শেফ
ঘানার শেফ আবদুল রজক।
| Updated on: Jan 10, 2024 | 10:44 PM
Share

আক্রা: এমনও হয়! টানা ২২৭ ঘণ্টারও বেশি সময় ধরে রান্না করেছেন ফাইলাতু আবদুল-রজক। ঘানার শেফ তিনি। এই সময়কালের মধ্যে তিনি কোনও বিরতি নেননি। বলা যায়, বিরতিহীন রান্না করে গিয়েছেন ফাইলাতু। আর এটা করেই তিনি বিশ্বরেকর্ড ভেঙেছেন বলে মনে করা হচ্ছে। কেননা এখনও পর্যন্ত আইরিশম্যান অ্যালান ফিশার টানা ১১৯ ঘণ্টা ৫৭ মিনিট ধরে রান্না করেছিলেন।

জানা গিয়েছে, কুক-এ-থনের (রান্নার ম্যারাথন) ২২৭ ঘণ্টারও বেশি সময় ধরে রান্না করেছেন ফাইলাতু আবদুল-রজক। তিনি এটিকে ‘জাতীয় অ্যাসাইনমেন্ট’ বলে উল্লেখ করেছেন। এটি নিজের দেশের (ঘানা) জন্য করেছেন বলে জানিয়েছেন রজক। তামালে শহরে হোটেলের রান্নাঘর থেকে নিজেকে দেশের পতাকায় মুড়িয়ে আবদুল-রজক বেরিয়ে আসার সময় জনগণ উল্লসিত হয়ে উঠেন। তাঁর এই রেকর্ডটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে পাঠানো হবে বলে ঘানার তরফে জানানো হয়েছে।

ঘানার ভাইস প্রেসিডেন্ট মাহামুদু বাউমিয়া-সহ সে দেশের রাজনীতিক থেকে অসংখ্য সেলিব্রিটি ফাইলাতু আবদুল-রজককে অভিনন্দন জানিয়েছেন। গোটা ঘটনায় অভিভূত রজকের দাবি, তাঁর পর কেউ রেকর্ড ভাঙার চেষ্টা করলে সেটা খুব ‘কঠিন’ মনে হবে।

Follow Us
'ডিম ছোড়া তো সফট প্রতিবাদ', কটাক্ষ দিলীপ ঘোষের
'ডিম ছোড়া তো সফট প্রতিবাদ', কটাক্ষ দিলীপ ঘোষের
শ্যামাপ্রসাদকে সম্মান জানাতে বলাগড়ে মিনি বন্দর তৈরির উদ্যোগ সরকারের
শ্যামাপ্রসাদকে সম্মান জানাতে বলাগড়ে মিনি বন্দর তৈরির উদ্যোগ সরকারের
বারুইপুরের ঘটনায় কী বললেন শুভেন্দু অধিকারী?
বারুইপুরের ঘটনায় কী বললেন শুভেন্দু অধিকারী?
বারুইপুরের ঘটনার নিন্দা,'কেউ ছাড়া পাবে না', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
বারুইপুরের ঘটনার নিন্দা,'কেউ ছাড়া পাবে না', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
কেন্দ্রীয় বরাদ্দ বেশি আদায়ে কী করতে হবে? মন্ত্রীদের পরামর্শ শুভেন্দুর
কেন্দ্রীয় বরাদ্দ বেশি আদায়ে কী করতে হবে? মন্ত্রীদের পরামর্শ শুভেন্দুর