AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Silicon Valley of Africa: আফ্রিকার সিলিকন ভ্যালি হয়ে উঠছে কিগালির এই বিল্ডিং, উপচে পড়ছে লগ্নি

সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গিয়েছে, ২০২৩ সালে প্রায় ৬০০টি সংস্থা অফিস খুলেছে ওই বহুতলে। এর মধ্যে রয়েছে একাধিক বহুজাতিক সংস্থা। প্রচুর তথ্য প্রযুক্তি সংস্থাও লগ্নি শুরু করেছে সে দেশে। অফিস খুলেছে ওই বহুতলেই। কিগালির ওই বহুতলকে ইতিমধ্যেই অনেকে আফ্রিকার সিলিকন ভ্যালি হিসাবে ডাকতে শুরু করেছে।

কিগালির বহুতলImage Credit: CNN
| Updated on: Feb 02, 2024 | 9:00 AM
Share

কিগালি: পূর্ব আফ্রিকার ছোট্ট দেশ রাওয়ান্ডা। সেখানকার রাজধানী কিগালি। গত ২০ বছরে সেই শহরের বদল চমকে দিয়েছে গোটা বিশ্বকে। কিগালিতে গত কয়েক বছরে গড়ের উঠেছে একের পর এক বহুতল। সেই সঙ্গে প্রচুর সংস্থা বিনিয়োগ করছে আফ্রিকার এই ছোট্ট দেশে। তাতেই ফুলে ফেঁপে উঠছে এই দেশের অর্থনীতি। সম্প্রতি সুইডেনের একটি সংস্থা সে দেশে তৈরি করেছে বহুতল অফিস। তার নাম দেওয়া হয়েছে নরকেন কিগালি হাউস। সেই বহুতল ২০২১ সালের ডিসেম্বরেই খুলে গিয়েছে। তার পর থেকে বিভিন্ন উদ্যোগপতি ভাড়া নিয়েছেন সেই অফিস। এমনকি ওই বহুতলে একাধিক সংস্থা অফিস খুলেছে।

সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গিয়েছে, ২০২৩ সালে প্রায় ৬০০টি সংস্থা অফিস খুলেছে ওই বহুতলে। এর মধ্যে রয়েছে একাধিক বহুজাতিক সংস্থা। প্রচুর তথ্য প্রযুক্তি সংস্থাও লগ্নি শুরু করেছে সে দেশে। অফিস খুলেছে ওই বহুতলেই। কিগালির ওই বহুতলকে ইতিমধ্যেই অনেকে আফ্রিকার সিলিকন ভ্যালি হিসাবে ডাকতে শুরু করেছে।

এ বিষয়ে আফ্রিকার এক শিল্পপতি বলেছেন, “আমরা লগ্নির জন্য উপযুক্ত পরিবেশ খুঁজছিলাম। কিগালিতে তা রয়েছে। সেখানে আমরা বিপুল বিনিয়োগ করেছি। সেখানে অনেক সংস্থা লগ্নি করছে। ইতিমধ্যেই ওই বহুতলকে কিগালির সিলিকন ভ্যালি হয়ে উঠেছে।” আগামী দিনে এ রকম আরও বহুতল গড়ে উঠবে এবং আরও বিনিয়োগের আশাও করেছেন তিনি।

Follow Us
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?

জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ

ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ

ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম

'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন

কেন্দ্রীয় বরাদ্দ বেশি আদায়ে কী করতে হবে? মন্ত্রীদের পরামর্শ শুভেন্দুর

বালু-কন্যার 'কীর্তি', এক বছরে ক্যান্টিনের বিল ১ কোটি টাকার বেশি!

একের পর এক কাগজ দেখালেন মমতা, বললেন...
একের পর এক কাগজ দেখালেন মমতা, বললেন...
'ছাব্বিশের নির্বাচনে দাঁড়ালেন কী করে?', বিদ্রোহীদের প্রশ্ন মমতার

অবশেষে মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা মমতার, কী বললেন?