AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Son killed father: বাবার শিরচ্ছেদ করার পর কাটা মুণ্ড নিয়ে ভিডিয়ো ইউটিউবে পোস্ট ‘গুণধর’ ছেলের

Son beheaded father: ৩২ বছর বয়সি জাস্টিন তার বাবা মাইকেল মোহনকে (৬৮) শিরচ্ছেদ করে হত্যা করে বলে অভিযোগ। শুধু তাই নয়, বাবার কাটা মুণ্ড নিয়ে ভিডিয়ো করে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইউটিউবে পোস্ট করে জাস্টিন। জাস্টিনের মা ডেনিস পুলিশে অভিযোগ দায়ের করেন এবং অভিযুক্তকে তার বাড়ি থেকে ১০০ মাইল দূরে এক এলাকা থেকে গ্রেফতার করা হয়।

Son killed father: বাবার শিরচ্ছেদ করার পর কাটা মুণ্ড নিয়ে ভিডিয়ো ইউটিউবে পোস্ট 'গুণধর' ছেলের
প্রতীকী ছবি।
| Updated on: Feb 01, 2024 | 10:21 PM
Share

পেলসিলভেনিয়া: নৃশংস! ছেলের হাতে বাবার খুন হওয়ার খবর হামেশাই শোনা যায়। কিন্তু, এবার নৃশংসভাবে বাবাকে খুন করে সেই খুন করার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করল ‘গুণধর ছেলে’। নৃশংস ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায়। যদিও একাজ করে রেহাই পায়নি ছেলে। তাকে গ্রেফতার করেছে মার্কিন পুলিশ।

পুলিশ জানায়, ধৃতের নাম জাস্টিন। ৩২ বছর বয়সি এই যুবক তার বাবা মাইকেল মোহনকে (৬৮) শিরচ্ছেদ করে হত্যা করে বলে অভিযোগ। শুধু তাই নয়, বাবার কাটা মুণ্ড নিয়ে ভিডিয়ো করে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইউটিউবে পোস্ট করে জাস্টিন। ঘটনাটি গত মঙ্গলবার ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। জাস্টিনের মা ডেনিস পুলিশে অভিযোগ দায়ের করেন এবং অভিযুক্তকে তার বাড়ি থেকে ১০০ মাইল দূরে এক এলাকা থেকে গ্রেফতার করা হয়। আপাতত সে জেল হেফাজতে।

ঠিক কী ঘটেছিল?

মার্কিন সংবাদমাধ্যম অনুসারে, গত ৩০ জানুয়ারি ডেনিস নামে এক মহিলা পেলসিলভেনিয়া পুলিশের হেল্পলাইনে ফোন করে জানান, তাঁর স্বামীর মুণ্ডহীন দেহ বাড়ির বাথরুমে পড়ে রয়েছে। তিনি দুপুর ২টো নাগাদ বাড়িতে ফেরেন এবং সেই সময় তাঁর ছেলে জাস্টিনকে গাড়ি নিয়ে বেরোতে দেখন বলেও পুলিশকে জানান ডেনিস। খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহটি উদ্ধার করে। তারপর তল্লাশি চালিয়ে বাড়িতেই একটি প্লাস্টিকের মধ্যে কাটা মুণ্ড ও রক্তাক্ত ছুরি পায়। এরপর পুলিশ ঘটনার তদন্তে নামে এবং ইউটিউবের ভিডিয়োটি জাস্টিনকে ধরতে সাহায্য করে।

বাবার কাটা মুণ্ড নিয়ে ভিডিয়োটিতে জাস্টিনকে বলতে শোনা যায়, তার বাবা ২০ বছর ধরে পুলিশে কাজ করেছেন। তিনি দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন বলে অভিযোগ ‘গুণধর’ ছেলের। এরপর জাস্টিনের খোঁজে নেমে কয়েক ঘণ্টার মধ্যেই তাকে গ্রেফতার করে পুলিশ।

এদিকে, ইউটিউবে ওই ভিডিয়োটি দীর্ঘক্ষণ ধরে চলে। কাটা মুণ্ডর ভিডিয়ো আপলোডে কীভাবে ইউটিউব অনুমতি দিল এবং দীর্ঘক্ষণ ধরে সেটি চলল, তা নিয়ে প্রশ্ন তুলেছে মার্কিন প্রশাসন। যদিও ঘটনাটি প্রকাশ্যে আসার পরই ভিডিয়োটি মুছে দেয় ইউটিউব। এই ধরনের ভিডিয়ো ভবিষ্যতে যাতে আপলোডের অনুমতি না দেওয়া হয়, সে ব্যাপারে কড়া বার্তা দিয়েছে মার্কিন প্রশাসন।

Follow Us
অভিষেক-মন্তব্যে প্রাণহানির আশঙ্কা অভিজিৎ-পত্নীর
অভিষেক-মন্তব্যে প্রাণহানির আশঙ্কা অভিজিৎ-পত্নীর
২১ জুলাইয়ের আহত, ক্ষতিগ্রস্ত পরিবারের উদ্দেশে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
২১ জুলাইয়ের আহত, ক্ষতিগ্রস্ত পরিবারের উদ্দেশে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
অভিষেককে SSKM-এ চোখের চিকিৎসা করানোর পরামর্শ হাইকোর্টের
অভিষেককে SSKM-এ চোখের চিকিৎসা করানোর পরামর্শ হাইকোর্টের
রক্ষাকবচের মেয়াদ বাড়লেও বিদেশ যাওয়ার অনুমতি পেলেন না অভিষেক
রক্ষাকবচের মেয়াদ বাড়লেও বিদেশ যাওয়ার অনুমতি পেলেন না অভিষেক
বাদল অধিবেশনের শুরুতেই উত্তপ্ত সংসদ, দফায় দফায় মুলতুবি দুই কক্ষ
বাদল অধিবেশনের শুরুতেই উত্তপ্ত সংসদ, দফায় দফায় মুলতুবি দুই কক্ষ
কীভাবে আগুন বেকারিতে? কীভাবে হল অভিষেকের আমতলার কার্যালয়?
কীভাবে আগুন বেকারিতে? কীভাবে হল অভিষেকের আমতলার কার্যালয়?
তারামণ্ডলের সামনে মমতাদের শহিদ দিবস পালন নিয়ে খোঁচা মদনের, কী বললেন?
তারামণ্ডলের সামনে মমতাদের শহিদ দিবস পালন নিয়ে খোঁচা মদনের, কী বললেন?
ম্যানগ্রোভ ধ্বংস করে কীভাবে রিসর্ট? সামনে আসবে বড় নাম?
ম্যানগ্রোভ ধ্বংস করে কীভাবে রিসর্ট? সামনে আসবে বড় নাম?
সর্বদল বৈঠক থেকে ওয়াকআউট বিরোধীদের, বিস্ফোরক বার্তা দিলেন মহুয়া
সর্বদল বৈঠক থেকে ওয়াকআউট বিরোধীদের, বিস্ফোরক বার্তা দিলেন মহুয়া
অটিজমে আক্রান্ত সন্তান, মায়ের বদলির আবেদনে সায় দিল হাইকোর্ট
অটিজমে আক্রান্ত সন্তান, মায়ের বদলির আবেদনে সায় দিল হাইকোর্ট