AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Aadhaar Card নিয়ে কেন্দ্রের বড় ঘোষণা, ১৪ সেপ্টেম্বরে মধ্যে করুন কাজ

Aadhaar Card update: আধারের নিয়ামক সংস্থা ইউআইডিএআই (UIDAI)-র তরফে জানানো হয়েছে, কোনও ব্যক্তির যদি আধার কার্ড ১০ বছরের পুরনো হয়, তবে আধার কার্ড আপডেট করতে হবে। পরিচয় সংক্রান্ত যাবতীয় নথি আপডেট করতে হবে। 

Aadhaar Card নিয়ে কেন্দ্রের বড় ঘোষণা, ১৪ সেপ্টেম্বরে মধ্যে করুন কাজ
ফাইল চিত্র
| Updated on: Jun 14, 2024 | 9:07 AM
Share

নয়া দিল্লি: আধার কার্ড নিয়ে কেন্দ্রের বড় ঘোষণা। আপনার আধার কার্ড যদি ১০ বছরের পুরনো হয়, তবে এই কাজ অবশ্যই করতে হবে। কেন্দ্রের তরফে জানানো হল, নিখরচায় আপডেট করা যাবে আধার কার্ড। একইসঙ্গে আধার কার্ডের আপডেটের সময়সীমাও বাড়ানো হল। এবার ১৪ সেপ্টেম্বর পর্যন্ত নিখরচায় আপডেট করা যাবে আধার কার্ড।

আধারের নিয়ামক সংস্থা ইউআইডিএআই (UIDAI)-র তরফে জানানো হয়েছে, কোনও ব্যক্তির যদি আধার কার্ড ১০ বছরের পুরনো হয়, তবে আধার কার্ড আপডেট করতে হবে। পরিচয় সংক্রান্ত যাবতীয় নথি আপডেট করতে হবে।

আগে ইউআইডিএআই-র তরফে ১৪ জুন পর্যন্ত বিনামূল্য আধার কার্ড আপডেটের সুযোগ দেওয়া হয়েছিল। এবার সেই সময়সীমা আরও বাড়ানো হল। আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত নিখরচায় আধার কার্ড আপডেট করা যাবে।

এর আগে আধার কার্ড আপডেটের শেষ তারিখ ছিল ১৫ ডিসেম্বর, ২০২৩। পরে তা বাড়িয়ে ১৪ জুন করা হয়। কিন্তু এখনও পর্যন্ত দেশের একটা বড় সংখ্যক মানুষই আধার কার্ড আপডেট না করানোয়, সময়সীমা আবার বাড়ানো হল।

ইউআইডিএআই-র তরফে জানানো হয়েছে, বিপুল সংখ্যক মানুষের আধার কার্ড ১০ বছর আগে ইস্যু করা হয়েছিল। তারা পরে আর আধার কার্ড আপডেট করাননি। সরকার চায়, দ্রুত আধার কার্ড আপডেটের কাজ শেষ হোক। ইউআইডিএআই-র নিয়ম অনুযায়ী, প্রতি ১০ বছর অন্তর আধার কার্ডে বায়োমেট্রিক ও ঠিকানা আপডেট করা আবশ্যক।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?