AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

DA Hike: পুজোর আগেই বাড়বে বেতন, বড় ঘোষণা করতে চলেছে কেন্দ্র

DA Hike: জানা গিয়েছে, সেপ্টেম্বর মাসেই কেন্দ্রীয় সরকার ডিএ বৃদ্ধির ঘোষণা করতে পারে। এবার সরকার ৩ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করতে পারে। যদি এবার ৩ শতাংশ ডিএ বৃদ্ধি করা হয়, তবে কেন্দ্রের ডিএ বেড়ে ৫৩ শতাংশ হবে। 

DA Hike: পুজোর আগেই বাড়বে বেতন, বড় ঘোষণা করতে চলেছে কেন্দ্র
প্রতীকী চিত্রImage Credit: Facebook
| Updated on: Aug 29, 2024 | 2:20 PM
Share

নয়া দিল্লি: অক্টোবরে পুজো। তার আগে, সেপ্টেম্বরেই আসতে পারে সুখবর। বড় ঘোষণা করতে চলেছে কেন্দ্র। সেপ্টেম্বর মাসেই বাড়তে চলেছে মহার্ঘ ভাতা বা ডিয়ারনেস অ্যালাওয়েন্স। পাশাপাশি পেনশনভোগীদের ডিয়ারনেস রিলিফ বা ডিআর-ও বাড়তে চলেছে। সূত্রের খবর, সেপ্টেম্বরেই ডিএ-ডিআর বৃদ্ধির ঘোষণা করতে পারে সরকার।

জানা গিয়েছে, সেপ্টেম্বর মাসেই কেন্দ্রীয় সরকার ডিএ বৃদ্ধির ঘোষণা করতে পারে। এবার সরকার ৩ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করতে পারে। যদি এবার ৩ শতাংশ ডিএ বৃদ্ধি করা হয়, তবে কেন্দ্রের ডিএ বেড়ে ৫৩ শতাংশ হবে।

যেহেতু করোনাকাল থেকে ডিএ-ডিআর বাকি ছিল, তাই সরকার একসঙ্গে ১৮ মাসের এরিয়ার দেবে। প্রসঙ্গত, অল ইন্ডিয়া কনজিউমার প্রাইজ ইনডেক্সের ভিত্তিতে ডিএ বৃদ্ধি নির্ণয় করা হয়। গত ২০২৩ সালের ডিসেম্বর থেকে ২০২৪ সালের জুন মাসের মধ্যে সিপিআই-আইডব্লু ২.৬ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। এর ফলেই ডিএ ৫০.২৮ শতাংশ থেকে বেড়ে ৫৩.৩৬ শতাংশে পৌঁছতে পারে।

এর আগে শেষবার ২০২৩ সালের ১৮ অক্টোবর ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়েছিল। সেটি জুলাই মাসের ডিএ ছিল।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

Follow Us
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ