AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPS-IAS-দের থেকেও বেশি বেতন! মুকেশ অম্বানীর গাড়ির চালক মাসে কত আয় করেন?

Mukesh Ambani: এই বেতন দেশের আইপিএস-আইএএস অফিসারদের থেকেও বেশি। ভারতে আইএএস অফিসারদের শুরুতেই বেতন ১ লক্ষ টাকা দেওয়া হয়।

IPS-IAS-দের থেকেও বেশি বেতন! মুকেশ অম্বানীর গাড়ির চালক মাসে কত আয় করেন?
সস্ত্রীক মুকেশ অম্বানী।Image Credit: Facebook
| Updated on: Apr 26, 2024 | 1:44 PM
Share

মুম্বই: দেশের সবথেকে ধনী ব্যক্তি তো বটেই, বিশ্বেরও সবথেকে ধনী ব্যক্তিদের মধ্যে প্রথম ১০ জনের তালিকাতে থাকে মুকেশ অম্বানীর নাম। ব্রিটেনের বাকিংহ্যাম প্যালেস সবথেকে দামী বাসভবন। তারপরেই রয়েছে মুকেশ অম্বানীর বাড়ি অ্যান্টিলিয়া। মুকেশ অম্বানী বা তাঁর পরিবারের সম্পত্তির কথা কমবেশি সকলেই জানেন। কিন্তু তাঁর গাড়ির চালক কত টাকা বেতন পান জানেন? সেটাও দেশের আইপিএস-আইএএস অফিসারদের থেকেও বেশি!

মুকেশ অম্বানীর গাড়ির চালক যারা হন, তারা মাসিক ২ লক্ষ টাকা করে বেতন পান। এই তথ্য আজকের নয়, ২০১৭ সালের। একটি ইউটিউব চ্যানেলেই দাবি করা হয়েছিল যে মুকেশ অম্বানীর গাড়ির চালকরা মাসিক ২ লক্ষ টাকা করে বেতন পান। এর পাশাপাশি তাদের স্বাস্থ্য বিমা থেকে শুরু করে যাবতীয় পরিষেবাও দেওয়া হয়।

এই বেতন দেশের আইপিএস-আইএএস অফিসারদের থেকেও বেশি। ভারতে আইএএস অফিসারদের শুরুতেই বেতন ১ লক্ষ টাকা দেওয়া হয়।

স্বাভাবিকভাবেই এই কয়েক বছরে মুকেশ অম্বানীর গাড়ির চালকের বেতনও আরও বৃদ্ধি পেয়েছে। তবে সেই অঙ্কটা ঠিক কত, তা জানা যায়নি।

তবে অম্বানীর গাড়ির চালক হওয়া এত সহজ নয়। তাদের পরীক্ষা দিতে হয়। সেই পরীক্ষা আবার সাত ধাপে হয়। মুকেশ অম্বানীর গাড়ির চালকদের বুলেট প্রুফ গাড়ি চালাতে জানতে হয়, কারণ গোটা অম্বানী পরিবারই বুলেট প্রুফ গাড়িতে যাতায়াত করেন।

Follow Us
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো