AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rolex Watch Price: জানেন এই সংস্থায় সেকেন্ড হ্যান্ড ঘড়ির দাম কয়েক লক্ষ টাকা, নতুনের থেকে বেশি

Rolex Watch Price: নতুন ঘড়ি নয়, পুরানো ঘড়ির দামও অনেক বেশি। অনেক ক্ষেত্রে নতুন ঘড়ির থেকেও পুরনো ঘড়ির দাম বেশি। সম্ভবত রোলেক্সই একমাত্র সংস্থা যাদের ঘড়ির দাম কখনও কমে না। এই সংস্থার ঘড়ি কিনলে তাই তাকে ব্যায় নয়, বিনিয়োগ বলে ধরে নেওয়া হয়। ব্যবহার করা ঘড়ির এত দাম কেন? কী বিশেষত্ব থাকে তাতে?

Rolex Watch Price: জানেন এই সংস্থায় সেকেন্ড হ্যান্ড ঘড়ির দাম কয়েক লক্ষ টাকা, নতুনের থেকে বেশি
রোলেক্স-এর তৈরি বিশেষ ঘড়িImage Credit: twitter @Rolex
| Updated on: Feb 16, 2024 | 5:31 AM
Share

নিউ ইয়র্ক: ঘড়ির সংস্থা রোলেক্সের নাম অনেকেই শুনেছেন। দামি তো বটেই তবে, ঘড়ির উচ্চমানের জন্য়ও এটি বিখ্যাত। বিশ্বব্যাপী এর পরিচিতি রয়েছে। এই সংস্থার সবথেকে সস্তা ঘড়িটির দাম হয় ৬ থেকে ১১ হাজার মার্কিন ডলার। অর্থাৎ ভারতীয় মুদ্রায় ৪.৯৮ লক্ষ টাকার বেশি। তবে সবথেকে মজাদার বিষয় হল, রোলেক্সের নতুন ঘড়ি নয়, পুরানো ঘড়ির দামও অনেক বেশি। অনেক ক্ষেত্রে নতুন ঘড়ির থেকেও পুরনো ঘড়ির দাম বেশি। সম্ভবত রোলেক্সই একমাত্র সংস্থা যাদের ঘড়ির দাম কখনও কমে না।

কিন্তু ব্যবহার করা রোলেক্স ঘড়ি নতুন রোলেক্সের থেকে বেশি দামে বিক্রি হয় কেন? মূল কারণ হল চাহিদা এবং জোগানের মধ্যে ভারসাম্য নেই। মানুষের মধ্যে রোলেক্সের চাহিদা বেড়েছে দিনে দিনে। কিন্তু রোলেক্স সংস্থা সেই চাহিদা সফলভাবে পূরণ করতে পারছে না। তাই মানুষ সেকেন্ড হ্যান্ড ঘড়ি কেনার দিকে ঝুঁকছেন।

ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদন থেকে জানা যায়, রোলেক্স যাঁরা কিনছেন, তাঁদের মধ্যে ২৯ শতাংশ মানুষ স্বীকার করেছেন যে তাঁরা সেকেন্ডারি মার্কেটে রোলেক্স বেশি দামে কিনেছেন। এর মধ্যে ৪০ শতাংশ মানুষ বলছেন যে তাঁরা দীর্ঘদিন অপেক্ষা করতে চান না, তাই বেশি দামে ব্যবহার করা ঘড়ি কিনে নিচ্ছেন। ২০২১ সালে ব্যবহার করা ঘড়ির বিক্রির অঙ্ক প্রায় ২১ বিলিয়ন ডলারে পৌঁছেছিল।

এছাড়া একটি রোলেক্সের বয়স যদি ৩০ থেকে ৪০ বছর হয় তাহলে এটি ভিনটেজ হিসেবে বিবেচিত হয়। এছাড়াও এমন অনেক রোলেক্স ঘড়ি রয়েছে, যেগুলির উৎপাদন এখন সংস্থাটি বন্ধ করে দিয়েছে। সেগুলির কিছু বিশেষত্ব ছিল। যেমন কোনও সই, রঙ, বিশেষ সংস্করণ, সীমিত সংস্করণ- এমন কিছু ছিল যা ওই ঘড়িগুলিকে বিরল হিসেবে চিহ্নিত করে। ফলে পুরনো রোলেক্স নতুনের চেয়ে বেশি দামি হয়। ক্রেতারা সাধারণত রোলেক্সকে ব্যায় হিসেবে নয় একটি বিনিয়োগ হিসেবে দেখে।

Follow Us
ভরা সভায় জাপানের প্রধানমন্ত্রীকে কীভাবে অস্বস্তিতে ফেললেন ট্রাম্প?
ভরা সভায় জাপানের প্রধানমন্ত্রীকে কীভাবে অস্বস্তিতে ফেললেন ট্রাম্প?
যুদ্ধ চালাতে আরও ১৮ লক্ষ কোটি টাকা দরকার ট্রাম্পের!
যুদ্ধ চালাতে আরও ১৮ লক্ষ কোটি টাকা দরকার ট্রাম্পের!
'শুভেন্দুর রেকর্ড আছে', ভবানীপুরে লড়াইয়ের প্ল্যান অমিত শাহের?
'শুভেন্দুর রেকর্ড আছে', ভবানীপুরে লড়াইয়ের প্ল্যান অমিত শাহের?
বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে উত্তেজিত করল: মমতা
বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে উত্তেজিত করল: মমতা
কালিয়াচকের ঘটনায় মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ সুপ্রিম কোর্টের
কালিয়াচকের ঘটনায় মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ সুপ্রিম কোর্টের
এত গরমে কেন শুধু শাড়ি পরেই ভোট প্রচারে ঘুরে বেড়াচ্ছেন শ্রেয়া?
এত গরমে কেন শুধু শাড়ি পরেই ভোট প্রচারে ঘুরে বেড়াচ্ছেন শ্রেয়া?
চিংড়িমাছের মালাইকারি না দিলে ভ্যাঁ করে কেঁদে ফেলব: রূপা গঙ্গোপাধ্যায়
চিংড়িমাছের মালাইকারি না দিলে ভ্যাঁ করে কেঁদে ফেলব: রূপা গঙ্গোপাধ্যায়
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?
মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে উত্তেজনা, গাড়ি থেকে নামতে হল অমিত শাহকে!
মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে উত্তেজনা, গাড়ি থেকে নামতে হল অমিত শাহকে!