AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Women Income Tax Filers: আয়কর রিটার্ন দাখিলে মহিলাদের সংখ্যা বৃদ্ধি, চমকে দেবে তথ্য

Women Income Tax Filers: অর্থমন্ত্রকের তথ্য বলছে, মহিলাদের আয়কর রিটার্ন দাখিলের ক্ষেত্রে সবার আগে রয়েছে মহারাষ্ট্র। ২০২৩-২৪ মূল্যায়ন বছরে মহারাষ্ট্রের ৩৬ লক্ষ ৮৩ হাজার মহিলা আয়কর রিটার্ন দাখিল করেছেন। সেখানে ২০১৯-২০ মূল্যায়ন বছরে তা ছিল ২৯ লক্ষ ৯৪ হাজার।

Women Income Tax Filers: আয়কর রিটার্ন দাখিলে মহিলাদের সংখ্যা বৃদ্ধি, চমকে দেবে তথ্য
| Updated on: Dec 01, 2024 | 11:25 PM
Share

নয়াদিল্লি: কর্মক্ষেত্রে বাড়ছে মহিলাদের যোগদান। আর তার ছাপ দেখা গেল দেশের আয়কর রিটার্ন দাখিলে। গত ৪ বছরে দেশে মহিলাদের আয়কর রিটার্ন দাখিলের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০১৯-২০ মূল্যায়ন বর্ষে ১ কোটি ৮৩ লক্ষ মহিলা আয়কর রিটার্ন দাখিল করেছিলেন। সেখানে ২০২৩-২৪ মূল্যায়ন বর্ষে আয়কর রিটার্ন দাখিল করেছেন ২ কোটি ২৯ লক্ষ মহিলা। ফলে ৪ বছরে ২৫ শতাংশ বেড়েছে মহিলাদের আয়কর রিটার্ন দাখিলের হার।

কোন রাজ্যের মহিলারা সবচেয়ে বেশি আয়কর রিটার্ন দাখিল করেছেন?

অর্থমন্ত্রকের তথ্য বলছে, মহিলাদের আয়কর রিটার্ন দাখিলের ক্ষেত্রে সবার আগে রয়েছে মহারাষ্ট্র। ২০২৩-২৪ মূল্যায়ন বছরে মহারাষ্ট্রের ৩৬ লক্ষ ৮৩ হাজার মহিলা আয়কর রিটার্ন দাখিল করেছেন। সেখানে ২০১৯-২০ মূল্যায়ন বছরে তা ছিল ২৯ লক্ষ ৯৪ হাজার। ফলে মহারাষ্ট্রে ৪ বছরে মহিলাদের আয়কর রিটার্ন দাখিলের সংখ্যা আয় ৬ লক্ষ ৮৮ হাজার বেড়েছে। মহিলাদের আয়কর রিটার্ন দাখিল বৃদ্ধির হারের দিক থেকে যা ২৩ শতাংশ।

উত্তর প্রদেশে এই চার বছরে মহিলাদের আয়কর রিটার্ন দাখিলের সংখ্যা ৪ লক্ষ ৬২ হাজার বেড়েছে। ২০১৯-২০ মূল্যায়ন বছরে তা ছিল ১৫ লক্ষ ৮১ হাজার। ২০২৩-২৪ মূল্যায়ন বছরে তা বেড়ে হয়েছে ২০ লক্ষ ৪৩ হাজার। ২০২৩-২৪ মূল্যায়ন বছরে গুজরাটে মহিলাদের আয়কর রিটার্ন দাখিলের সংখ্যা ছিল ২২ লক্ষ ৫০ হাজার। সবচেয়ে কম সংখ্যা লাদাখে। সেখানে ২০২৩-২৪ মূল্যায়ন বছরে ২০৫ জন মহিলা আয়কর রিটার্ন দাখিল করেছেন। ২০১৯-২০ মূল্যায়ন বছরে যা ছিল ৩০ জন।

দেশের মধ্যে শুধুমাত্র চণ্ডীগড়ে মহিলাদের আয়কর রিটার্ন দাখিলের সংখ্যা কমেছে। ২০১৯-২০ মূল্যায়ন বর্ষে ৮৯ হাজার ৮৭৩ জন মহিলা আয়কর রিটার্ন দাখিল করেছিলেন। ৪ বছর পর সেই সংখ্যা কমে হয় ৮৮ হাজার ১১৫।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?