AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ক্যামিও চরিত্র করতে অরাজি তিয়াসা, এইভাবে রাজি করানো হয় অভিনেত্রীকে?

Tiyasha Lepcha: কেরিয়ারের শুরু থেকেই লিড চরিত্রে অভিনয় করছেন তিয়াসা। হঠাৎ কেন একটি ক্যামিও চরিত্রে অভিনয় করবেন? এমন প্রশ্ন উঠতেই পারে অনেকের মনে। সেই প্রশ্ন প্রথমে উঁকি দিয়েছিল তিয়াসার মনেও। কিন্তু তাঁকে রাজি করানো হয়েছে সেই চরিত্রে অভিনয় করার জন্য।

ক্যামিও চরিত্র করতে অরাজি তিয়াসা, এইভাবে রাজি করানো হয় অভিনেত্রীকে?
তিয়াসা লেপচা।
| Updated on: Feb 12, 2024 | 10:40 AM
Share

রামপ্রসাদ ধারাবাহিকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন অভিনেত্রী তিয়াসা লেপচা। ‘কৃষ্ণকলি’ ধারাবাহিক মাধ্যমে বাংলা বিনোদন জগতে পা রেখেছিলেন তিয়াসা। কৃষ্ণাঙ্গ মহিলাদের লড়াইকে ছোট পর্দায় তুলে ধরেছিলেন এই অভিনেত্রী। তারপর তাঁকে দেখা যায় ‘বাংলা মিডিয়াম’ ধারাবাহিকে। এই মুহূর্তে একটি ক্যামিও চরিত্রের অফার পেয়েছেন তিয়াসা। প্রথমে শুনেই ‘না’ বলে দিয়েছিলেন তিয়াসা।

কেরিয়ারের শুরু থেকেই লিড চরিত্রে অভিনয় করছেন তিয়াসা। হঠাৎ কেন একটি ক্যামিও চরিত্রে অভিনয় করবেন? এমন প্রশ্ন উঠতেই পারে অনেকের মনে। সেই প্রশ্ন প্রথমে উঁকি দিয়েছিল তিয়াসার মনেও। কিন্তু তাঁকে রাজি করানো হয়েছে সেই চরিত্রে অভিনয় করার জন্য। চরিত্রটি বেশ দমদার। চলতি ‘রামপ্রসাদ’ ধারাবাহিকে আগমন ঘটেছে রানী ভবানীর। সেই ভবানীর চরিত্রেই রাজকীয় বেশে তিয়াসা। এক্কেবারে অন্য অবতারে অভিনেত্রী। এমন রূপে তাঁকে আগে কেউই কখনও দেখেনি।

এক সাক্ষাৎকারে তিয়াসা বলেছেন, “এই চরিত্রটা আমি প্রথমে করতে রাজি ছিলাম না। চরিত্রটি ক্যামিও। কিছুদিনের জন্যই আমাকে পর্দায় দেখা হবে এই ধারাবাহিকে। তাই প্রথমে অরাজি ছিলাম। জানতাম না চরিত্রের গুরুত্ব। তবে যখন দেখলাম চরিত্রটি এক রানীর, রাজি হয়ে যাই। রানী সাজতে কে না ভালবাসেন? আমারও অনেকদিনের ইচ্ছা ছিল…”

Follow Us
বাংলায় কেন উন্নয়ন থমকে? কেন্দ্রীয় মন্ত্রী যা বললেন...
বাংলায় কেন উন্নয়ন থমকে? কেন্দ্রীয় মন্ত্রী যা বললেন...
কলকাতা পুলিশের DC-র বাড়িতে ED! কীসের খোঁজে?
কলকাতা পুলিশের DC-র বাড়িতে ED! কীসের খোঁজে?
'একটা ঝালমুড়ি বানাও', বিক্রম চোখ তুলতেই দেখলেন দাঁড়িয়ে প্রধানমন্ত্রী
'একটা ঝালমুড়ি বানাও', বিক্রম চোখ তুলতেই দেখলেন দাঁড়িয়ে প্রধানমন্ত্রী
বাংলার জন্য কী কী করেছে বিজেপি? হিসাব দিলেন মোদী
বাংলার জন্য কী কী করেছে বিজেপি? হিসাব দিলেন মোদী
তৃণমূলের গুণ্ডাদের আত্মসমর্পণের ডেডলাইন দিলেন প্রধানমন্ত্রী
তৃণমূলের গুণ্ডাদের আত্মসমর্পণের ডেডলাইন দিলেন প্রধানমন্ত্রী
দূরে দাঁড়িয়ে দিলীপ, কাছে টানলেন মোদী
দূরে দাঁড়িয়ে দিলীপ, কাছে টানলেন মোদী
'অনুপ্রবেশকারীদের সরকার তৈরি করতে চায় তৃণমূল', হুঁশিয়ারি মোদীর
'অনুপ্রবেশকারীদের সরকার তৈরি করতে চায় তৃণমূল', হুঁশিয়ারি মোদীর
'ভোটের আগে চালাকি, এটা মহিলা নয়, ডিলিমিটেশন বিল', আক্রমণ মমতা
'ভোটের আগে চালাকি, এটা মহিলা নয়, ডিলিমিটেশন বিল', আক্রমণ মমতা
'আমি ভবিষ্যদ্বাণী করি না, এবার করছি মানে বিজেপি আসবেই', বললেন মোদী
'আমি ভবিষ্যদ্বাণী করি না, এবার করছি মানে বিজেপি আসবেই', বললেন মোদী
ভোটের বাংলায় ওয়ার্ক-ফ্রম-হোম আইপ্যাকের, চাঞ্চল্য রাজনৈতিক আঙিনায়
ভোটের বাংলায় ওয়ার্ক-ফ্রম-হোম আইপ্যাকের, চাঞ্চল্য রাজনৈতিক আঙিনায়