AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

হুবহু আরাধ্যার মত দেখতে কে এই রহস্যময়ী? পরিচয় জানলে চোখ ভিজবেই

কিছু দিন আগেই মা ঐশ্বর্যা রাই বচ্চনের সঙ্গে কান চলচ্চিত্র উৎসবে গিয়েছিলেন আরাধ্যা। সেখানে মায়ের পাশে সব সময় দেখা গিয়েছিল তাকে। ঐশ্বর্যার হাত ভেঙে গিয়েছিল। মাকে যথাসাধ্য আগলে রাখতেও দেখা গিয়েছিল তাকে।

হুবহু আরাধ্যার মত দেখতে কে এই রহস্যময়ী? পরিচয় জানলে চোখ ভিজবেই
| Updated on: May 24, 2024 | 10:00 PM
Share

আরাধ্যা বচ্চন– বচ্চন পরিবারের চোখের মণি সে। বয়স বারো। ইতিমধ্যেই স্টারডমে টেক্কা দেবে টলিপাড়ার তাবড়। সেই আরাধ্যার সঙ্গে এবার এক রহস্যময়ী মিল খুঁজে পেয়ে হতবাক নেটপাড়া। হুবহু একরকম? কে এই রহস্যময়ী। পরিচয় সামনে আসার পরেই নেটিজেনদের চোখের জল। একজোটে তাঁরা বলছেন, “না, এমনটা তো হওয়ার ছিল না”। কে এই মেয়ে?

যার সঙ্গে আরাধ্যার মিল খুঁজে পেয়ে মাতামাতি করছেন সকলে তাঁর নাম সৌন্দর্য। পেশায় তিনিও ছিলেন অভিনেত্রী। বহু তামিল তেলুগু ছবি তো বটেই তা ছাড়া কাজ করেছিলেন খোদ অমিতাভ বচ্চনের সঙ্গে। তবে এই সুন্দরী রমণীর আয়ু খুব বেশিদিনের জন্য বরাদ্দ ছিল না পৃথিবীতে। আজ তিনি অতীত। সালটা ২০০৪। তখন সৌন্দর্যের মাত্র ২৪ বছর বয়স। ভাইয়ের সঙ্গে অমরনাথ যাচ্ছিলেন তিনি। মাঝ আকাসে প্লেন ভেঙে পড়ে মারা যান তিনি। খুব তাড়াতাড়ি ঝরে যায় ফুল। সেই আরাধ্যারই সাম্প্রতিক লুক দেখে সকলে বলছেন সৌন্দর্য যেন ফিরে এসেছেন। আরাধ্যার সব অভিব্যক্তিই তাঁর মতো।

কিছু দিন আগেই মা ঐশ্বর্যা রাই বচ্চনের সঙ্গে কান চলচ্চিত্র উৎসবে গিয়েছিলেন আরাধ্যা। সেখানে মায়ের পাশে সব সময় দেখা গিয়েছিল তাকে। ঐশ্বর্যার হাত ভেঙে গিয়েছিল। মাকে যথাসাধ্য আগলে রাখতেও দেখা গিয়েছিল তাকে। আরাধ্যার এই সু মনোভাবের কারণে সামাজিক মাধ্যমে বেশ প্রশংসাও কুড়িয়েছিল আরাধ্যা।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?