AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

প্রথম দিনেই ২৭০ কোটি! ভারতে সবচেয়ে বড় ওপেনিং হতে চলেছে ‘পুষ্পা ২’

Pushpa 2 Box Office Opening: বহুদিন থেকেই এই ছবির প্রথম দিনে-প্রথম শো দেখার জন্য মুখিয়ে রয়েছেন অনুরাগীরা। আর তাতেই নাকি বাজিমাত করতে চলেছেন পর্দার 'পুষ্পা'। সিনেবিশেষজ্ঞদের অনুমান, এই ছবি প্রথমদিনেই ২৭০ কোটি টাকা আয় করতে চলেছে। 

প্রথম দিনেই ২৭০ কোটি! ভারতে সবচেয়ে বড় ওপেনিং হতে চলেছে 'পুষ্পা ২'
| Updated on: Nov 08, 2024 | 1:10 PM
Share

দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের ছবি ‘পুষ্পা’ মুক্তি পাওয়ার পর থেকেই অনুরাগীদের মনে উত্তেজনার পারদ তুঙ্গে। এই চরিত্রের স্টাইল থেকে শুরু করে সিগনেচার স্টেপ, সবটাই আট থেকে আশি রপ্ত করে বসে রয়েছে। আর সেই থেকেই চলছে অপেক্ষা, কবে মুক্তি পেতে চলেছে ‘পুষ্পা ২’ ? অতীতে একের পর এক তারিখ সামনে এলেও ছবি মুক্তি নিয়ে কিছুতেই যেন কাটছিল না ধোঁয়াশা। অবশেষে কয়েকদিন আগেই সুখবর শুনিয়েছেন আল্লু অর্জুন। ৫ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে এই বহু প্রতীক্ষিত ছবি। হাতে আর মাত্র কয়েকটা সপ্তাহ। বহুদিন থেকেই এই ছবির প্রথম দিনে-প্রথম শো দেখার জন্য মুখিয়ে রয়েছেন অনুরাগীরা। আর তাতেই নাকি বাজিমাত করতে চলেছেন পর্দার ‘পুষ্পা’। সিনেবিশেষজ্ঞদের অনুমান, এই ছবি প্রথমদিনেই ২৭০ কোটি টাকা আয় করতে চলেছে।

প্রথমদিনে সম্ভাব্য আয়ের তালিকা–

অন্ধ্রপ্রদেশ/তেলেঙ্গানা— ৮৫ কোটি টাকা কর্ণাটক— ২০ কোটি তামিলনাড়ু— ১২ কোটি কেরালা— ৮ কোটি অন্যান্য রাজ্য— ৭৫ কোটি টাকা

এই পরিসংখ্যান অনুযায়ী ভারতের বুকে প্রথমদিনে এই শো মোট আয় করতে চলেছে ২০০ কোটি টাকা। আর ভারতের বাইরে আনুমানিক ৭০ কোটি টাকা আয় করতে চলেছে এই ছবি। সব মিলিয়ে ২৭০ কোটি টাকা প্রথমদিনই ঘরে তোলার সম্ভাবনা পুষ্পা ২-র। যা ভারতের বুকে ছবি মুক্তির প্রথম দিনের সর্বাধিক বক্স অফিস কালেকশন হতে চলেছে।

প্রাথমিকভাবে চলতি বছর ১৫ অগাস্ট ছবি মুক্তির দিন স্থির হয়েছিল। তবে প্রজেক্টকে পারফেক্ট করার জন্য হাতে আরও কিছুটা সময় নিয়েছিলেন পরিচালক সুকুমার। অন্তত দক্ষিণী সিনেপাড়া সূত্রে এমনই খবর মিলেছিল। এরপর নতুন দিন স্থির হয়েছিল ৬ ডিসেম্বর। সম্প্রতি সেই তারিখ পাল্টে ৫ ডিসেম্বর করা হয়েছে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে কাউন্ট ডাউন। তিন সপ্তাহ পরই পর্দায় ‘পুষ্পা’ রাজ।

Follow Us
ঘুঁটি সাজাচ্ছে দুই পক্ষই, লোকসভায় তৃণমূলের ভাঙন কি নিশ্চিত?
ঘুঁটি সাজাচ্ছে দুই পক্ষই, লোকসভায় তৃণমূলের ভাঙন কি নিশ্চিত?
পৌরনিগমের লক্ষ লক্ষ বালতি ফাঁকা জমিতে কীভাবে এল? 'চোর' খুঁজছে সবাই
পৌরনিগমের লক্ষ লক্ষ বালতি ফাঁকা জমিতে কীভাবে এল? 'চোর' খুঁজছে সবাই
দুর্নীতির লজ্জা ঢাকতে শাড়ির তলায় তৃণমূল নেতা,সামনে এল সেই Video
দুর্নীতির লজ্জা ঢাকতে শাড়ির তলায় তৃণমূল নেতা,সামনে এল সেই Video
'অনুমতি চাইতে চাইতে আমরা ক্লান্ত হয়ে গিয়েছিলাম', কেন বললেন রেলমন্ত্রী?
'অনুমতি চাইতে চাইতে আমরা ক্লান্ত হয়ে গিয়েছিলাম', কেন বললেন রেলমন্ত্রী?
জালে শওকত, বিস্ফোরক অভিযোগ NIA-র
জালে শওকত, বিস্ফোরক অভিযোগ NIA-র
বাংলায় বিজেপি সরকার নিয়ে বড় বার্তা বুদ্ধ-জায়ার, কী বললেন?
বাংলায় বিজেপি সরকার নিয়ে বড় বার্তা বুদ্ধ-জায়ার, কী বললেন?
ফ্রান্সে আইনের বই থেকে মুছে গেল দাসপ্রথার বিধান
ফ্রান্সে আইনের বই থেকে মুছে গেল দাসপ্রথার বিধান
দেখুন শওকতকে আদালতে তোলার সময় ঠিক কী অবস্থা হল
দেখুন শওকতকে আদালতে তোলার সময় ঠিক কী অবস্থা হল
রাজ্য গেমসের টাকা নিয়েও নয়ছয় করেছিলেন অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ?
রাজ্য গেমসের টাকা নিয়েও নয়ছয় করেছিলেন অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ?
আবাসে কাটমানির টাকা ফেরত চেয়ে পঞ্চায়েত সদস্যর বাড়ি ঘেরাও এলাকাবাসীর
আবাসে কাটমানির টাকা ফেরত চেয়ে পঞ্চায়েত সদস্যর বাড়ি ঘেরাও এলাকাবাসীর