AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

স্ত্রীর সঙ্গে কথা বন্ধ, সন্তানদেরও দূরে ঠেলে চরম সিদ্ধান্ত অমিতাভের!

Amitabh Bachchan: তাজ্জব হয়ে যাবেন জানলে যে অমিতাভের কাছে কাজের চেয়ে প্রিয় পরিবারও নয়! কেন বলা হচ্ছে এমনটা? কারণ লুকিয়ে পরিচালক নিখিল আডবাণীর কাছে। এই সবটাই যে নিজেই চাক্ষুষ করেছেন তিনি।

স্ত্রীর সঙ্গে কথা বন্ধ, সন্তানদেরও দূরে ঠেলে চরম সিদ্ধান্ত অমিতাভের!
সন্তানদেরও দূরে ঠেলে কেন চরম সিদ্ধান্ত অমিতাভের?
| Updated on: Apr 02, 2024 | 1:32 PM
Share

বয়স ৮০ ছাড়িয়েছে, তবু অমিতাভ বচ্চন মানেই আজীবন ‘যুবক’। নিজের কাজ নিয়ে এতটাই সচেতন তিনি যে শুনে হাঁ হয়ে যাবেন। তাজ্জব হয়ে যাবেন জানলে যে অমিতাভের কাছে কাজের চেয়ে প্রিয় পরিবারও নয়! কেন বলা হচ্ছে এমনটা? কারণ লুকিয়ে পরিচালক নিখিল আডবাণীর কাছে। এই সবটাই যে নিজেই চাক্ষুষ করেছেন তিনি। সে বহু বছর আগের কথা। করণ জোহরের ‘কভি খুশি কভি গম’ ছবিতে অভিনয় করেন অমিতাভ। ওই ছবিতে তাঁর অনস্ক্রিন স্ত্রীর চরিত্রে ছিলেন তাঁর অফস্ক্রিন স্ত্রী জয়া বচ্চন। ছবিতে একটি দৃশ্য ছিল, যেখানে কাজলকে বিয়ে করার ছেলে শাহরুখকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলছেন অমিতাভ।

নিখিলের কথায়, “অমিতজিকে শাহরুখকে উদ্দেশ্য করে বলতে হত একটাই সংলাপ– ‘আজ তুমি প্রমাণ করে দিয়েছ, তুমি আমার রক্ত নয়।’ ওই একটি সংলাপ দেওয়ার জন্য বিগ-বি যা করেছিলেন তা ভাবনারও অতীত। নিখিল জানান, তাঁর নিজের পরিবারের সঙ্গেই নাকি কথা বন্ধ করে দিয়েছিলেন তিনি। স্ত্রী তো বটেই ছাড় পাননি তাঁর ছেলে-মেয়েও। নিখিল ছিলেন ওই ছবির সহকারী পরিচালক। তিন দিন পর যখন ওই শট ওকে হয়, তখনই জয়ার সঙ্গে কথা বলেন, জানান নিখিল। তিনি বলেন, “আমার জয়াজির কাছে ক্ষমা পর্যন্ত চাই। উনি আমাদের বকা দিয়ে বলেন, ‘তোমাদের ধারণা নেই তোমরা কী করেছ! বাড়িতে দুই দিন ধরে উনি কারও সঙ্গে কথা বলেননি। নিজের ছেলেমেয়েদের সঙ্গেও না। সমানে খারাপ ব্যবহার করেই যাচ্ছে।’ আসলে অমিতজি ওই রেগে যাওয়া জোনে ঢুকতে চাইছিলেন।”

নিখিল নিজেও অবাক হয়ে যান, মাত্র একটা সংলাপের জন্য এত কিছু! নিজের পরিবারকেও দূরে সরিয়ে দেওয়া! — এমনটাও যে কোনও অভিনেতা করতে পারেন ভাবতেও পারেননি তিনি। কভি খুশি কভি গাম– আজ নিছকই সিনেমা নয়, বলিউডের ইতিহাসে তা বহুদিন আগেই পেয়েছে ‘আইকনিক’ তকমা। আবেগের অন্য নাম এই ছবি, সিনেপ্রেমীদের দাবি তেমনটাই। ছবিতে অমিতাভ, জয়া, শাহরুখ, কাজল ছাড়াও ছিলেন করিনা কাপুর হৃতিক রোশন, ফরিদা জালালসহ আরও নামী মানুষ। বক্স অফিসেও ব্যাপক হিট করে এই ছবি।

Follow Us
মত্ত অবস্থায় পুলিশের হাতে গ্রেফতার বিডিও প্রশান্ত বর্মন
মত্ত অবস্থায় পুলিশের হাতে গ্রেফতার বিডিও প্রশান্ত বর্মন
মৌখালীর নদীর চর জুড়ে শওকতের ছেলের বিরাট ক্যাফে, দেখে নিন
মৌখালীর নদীর চর জুড়ে শওকতের ছেলের বিরাট ক্যাফে, দেখে নিন
বিঘা বিঘা চরের জমি 'চুরি' শওকত-পুত্রের ক্যাফে!
বিঘা বিঘা চরের জমি 'চুরি' শওকত-পুত্রের ক্যাফে!
উদ্ধার লাখ লাখ টাকা, গোপন আস্তানা থেকে গ্রেফতার চেয়ারম্যান
উদ্ধার লাখ লাখ টাকা, গোপন আস্তানা থেকে গ্রেফতার চেয়ারম্যান
১ তৃণমূল সাংসদ ও ৩ তৃণমূল বিধায়ক শুভেন্দুর বৈঠকে
১ তৃণমূল সাংসদ ও ৩ তৃণমূল বিধায়ক শুভেন্দুর বৈঠকে
বাড়বে মা ক্যান্টিনের সংখ্যা? কী জানালেন মুখ্যমন্ত্রী?
বাড়বে মা ক্যান্টিনের সংখ্যা? কী জানালেন মুখ্যমন্ত্রী?
কী হবে লেক টাউনে দুলতে থাকা মেসির মূর্তির ভবিষ্যৎ
কী হবে লেক টাউনে দুলতে থাকা মেসির মূর্তির ভবিষ্যৎ
কবে থেকে 'অন্নপূর্ণা যোজনা'র ফর্ম ফিল-আপ করতে পারবেন?
কবে থেকে 'অন্নপূর্ণা যোজনা'র ফর্ম ফিল-আপ করতে পারবেন?
বাঁশদ্রোণীতে তৃতীয় শ্রেণির পড়ুয়ার রহস্যমৃত্যু, স্কুলে এলেন পাপিয়া
বাঁশদ্রোণীতে তৃতীয় শ্রেণির পড়ুয়ার রহস্যমৃত্যু, স্কুলে এলেন পাপিয়া
অসুস্থ শিশুকে ঘণ্টার পর ঘণ্টা বসিয়ে রাখল স্কুল! আয়ুষের মৃত্যুতে ক্ষোভ
অসুস্থ শিশুকে ঘণ্টার পর ঘণ্টা বসিয়ে রাখল স্কুল! আয়ুষের মৃত্যুতে ক্ষোভ