AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বাবা রাজি নয়, ঠিক কী কারণে না খেয়ে দেয়ে পরিবারকে রাজি করিয়েছিলেন শ্রীময়ী?

গত এক বছরে বহু বার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজের নাম। ২০২৪ সালের ১৪ ফেব্রুয়ারি আইনি বিয়ে সারেন তাঁরা। তার পর থেকে আগুনে যেন আরও ঘি পড়েছে। সমাজমাধ্যমের পাতা ভরে গিয়েছে একের পর এক নেতিবাচক মন্তব্যে।

বাবা রাজি নয়, ঠিক কী কারণে না খেয়ে দেয়ে পরিবারকে রাজি করিয়েছিলেন শ্রীময়ী?
কাঞ্চম-শ্রীময়ীImage Credit: Facebook
| Edited By: | Updated on: Jan 14, 2025 | 1:32 PM
Share

গত এক বছরে বহু বার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজের নাম। ২০২৪ সালের ১৪ ফেব্রুয়ারি আইনি বিয়ে সারেন তাঁরা। তার পর থেকে আগুনে যেন আরও ঘি পড়েছে। সমাজমাধ্যমের পাতা ভরে গিয়েছে একের পর এক নেতিবাচক মন্তব্যে। যদিও কারও কথায় কোনও কান দিতে রাজি নন তাঁরা।

নিজেদের মতো গুছিয়ে সংসার করছেন। উত্তর কলকাতার মেয়ে শ্রীময়ী। যৌথ পরিবারেই মানুষ হয়েছেন। অভিনয় যাত্রা তাঁর মোটেই সহজ ছিল না। ছোটবেলায় খুব মারও খেয়েছেন। বাবার বিরুদ্ধে গিয়ে নিজের জেদ মানিয়েই ছেড়েছিলেন শ্রীময়ী। ভাবছেন কাঞ্চনকে বিয়ে করা নিয়ে এমন কাণ্ড ঘটিয়েছিলেন অভিনেত্রী? না বিষয়টা একেবারেই এমন নয়। কারণ, সম্পূর্ণ উল্টো।

বেশ কিছু বছর আগে ‘দিদি নম্বর ১’-এ অতিথি হিসাবে এসেছিলেন শ্রীময়ী। তখন কেরিয়ারের একেবারে প্রথমের দিকে। সে সময় তাঁর অভিনীত ‘কৃষ্ণকলি’ সিরিয়ালের রাধারাণী চরিত্রটি খুবই জনপ্রিয়তা পেয়েছিল। তখনই তাঁকে অভিনয় জীবনের শুরুর প্রসঙ্গে প্রশ্ন করেন রচনা। অভিনেত্রী বলেন, “বাবা প্রথমে আমার এই পেশা নিয়ে একেবারেই খুশি ছিলেন না। কিন্তু আমি না খেয়ে দেয়ে জেদ করে বসেছিলাম। কিন্তু মা খুব সাপোর্টিভ ছিল। তাই সুবিধা হয়েছিল। এখন সবাই অবশ্য আমার প্রশংসা করেন। সেটা শুনলে আমার খুব ভাল লাগে।”

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?