AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

৫০-এ মা হচ্ছেন মালাইকা? ছবি সামনে আসতেই শোরগোল নেটপাড়ায়

Bollywood Gossip: তাঁরা সম্পর্কে রয়েছেন, লিভইন করছেন, কোনও খবরই চেপে যাননি। তবে বিয়ে নিয়ে খুব একটা মুখ খুলতে দেখা যায় না তাঁকে। তবে মালাইকার যে সন্তান নেওয়ার ইচ্ছে রয়েছে তা অতীতে একাধিকবার স্পষ্ট করে দিয়েছিলেন। 

৫০-এ মা হচ্ছেন মালাইকা? ছবি সামনে আসতেই শোরগোল নেটপাড়ায়
| Updated on: Mar 30, 2024 | 3:45 PM
Share

মালাইকা আরোরা, কেরিয়ারের শুরু থেকেই দাপটের সঙ্গে বলিউডে রাজত্ব করেছেন তিনি। তবে অভিনয় জগতে ততটা নয়, যতটা তিনি আইটেম ডান্সার কিংবা মডেলিং জগতে প্রতিষ্ঠিত হয়েছেন। একের পর এক পোজ়ে ভাইরাল হওয়া বোল্ড মালাইকার বয়স যেন থমকে। তাঁকে নিয়ে নানা জনের নানা মত। আরবাজ খানের সঙ্গে সম্পর্ক ভাঙার পর থেকেই অর্জুন কাপুরের সঙ্গে জড়িয়ে পড়ার খবর এসেছে সামনে আসতেই তা নিয়ে চর্চা তুঙ্গে। তাঁরা সম্পর্কে রয়েছেন, লিভইন করছেন, কোনও খবরই চেপে যাননি। তবে বিয়ে নিয়ে খুব একটা মুখ খুলতে দেখা যায় না তাঁকে। তবে মালাইকার যে সন্তান নেওয়ার ইচ্ছে রয়েছে তা অতীতে একাধিকবার স্পষ্ট করে দিয়েছিলেন।

মালাইকা আরোরা, বরাবরই ট্রোলিং-এর কেন্দ্রে জায়গা করে নিয়ে থাকেন এই সেলেব। কটাক্ষের শিকারও হতে হয়েছে তাঁকে বহুবার। জিম লুকে বারে বারে ভাইরাল অভিনেত্রী তথা মডেল। সোশ্যাল মিডিয়ায় একের পর এক ভিডিয়ো ভাইরাল। তাই বলে এ কোন খবর সামনে উঠে আসতে দেখা গেল? মা হতে চলেছেন মালাইকা?  ফিগার মেইনটেইন করা সেলবের এবার সামান্য বেলিফ্যাটই হলো কাল। যে পোশাকে তিনি সামনে এলেন, তাতে পেটের অংশ ফুলে থাকার কারণেই এই জল্পনা।

অতীতে এমনই এক খবর সামনে আসতেই এবার মুখ খুলেছিলেন প্রেমিক অর্জুন কাপুর। অর্জুন কাপুর খবর সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন- এটা নিম্নমানের। এটা মিথ্যাচার। ভুয়ো খবর। সাংবাদিকরা এই ধরনের খবর নিত্য লিখে চলেছেন। কিছু না বলে বলে পার পেয়ে যাচ্ছে মিডিয়া হাউসগুলো। এটা চলতে পারে না। আমাদের ব্যক্তিগত জীবন নিয়ে খেলার সাহস দেখাবেন না। সেবার আরও একবার অর্জুন কাপুর প্রমাণ করেছিলেন, মালাইকা আরোরা ঠিক কতটা পারফেক্ট তাঁর জন্য। অর্জুনের কথায়, তিনি নিজের মতো করে মালাইকার সঙ্গে থাকতে পারেন। মালাইকা কোনও বিষয় নিজের ইচ্ছা অনিচ্ছা চাপিয়ে দেন না।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?