AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

পন্থকে বিয়ের অনুরোধ, অবশেষে সিদ্ধান্ত জানালেন উর্বশী রউতেলা

Urvashi-Rishabh: অতীতে বারেবারে তিক্ততার মুখোমুখি হয়েছেন পন্থ ও উর্বশী। বছর দুয়েক ঊর্বশীর সঙ্গে নেটযুদ্ধ শুরু হয়েছিল ঋষভ পন্থের। ঊর্বশী জানিয়েছিলেন, ২০১৮ সালে নাকি হোটেলের লবিতে ‘RP’ ঘণ্টার পর-ঘণ্টা অপেক্ষা করেছিলেন ঊর্বশীর জন্য।

পন্থকে বিয়ের অনুরোধ, অবশেষে সিদ্ধান্ত জানালেন উর্বশী রউতেলা
| Updated on: Mar 23, 2024 | 6:00 PM
Share

জীবন থেকে ঋষভ পন্থের নাম মুছে ফেলেছিলেন উর্বশী রাউতেলা। পন্থের প্রসঙ্গ আসতেই এড়িয়ে যেতে দেখা যেত তাঁকে। এমনকি পন্থ নামটা শুনলেই এড়িয়ে যেতেন তিনি। তবে এবার আর নয়। পন্থকে বিয়ের অনুরোধ আসতেই মুখ খুললেন তিনি, জানালেন সিদ্ধান্তও। সম্প্রতি এক সাক্ষাৎকারে এক ভক্ত উর্বশীকে লেখেন, “ঋষভকে ভুলে যাবেন না ম্যাম। ও আপনাকে অনেক শ্রদ্ধা করে। আপনাকে অনেক সুখে রাখবে ও। আপনি যদি ওঁকে বিয়ে করেন তবে আমাদেরও খুবই ভাল লাগবে।”

তাঁকে জিজ্ঞাসা করা হয়, এই মন্তব্যের উত্তরে কী বলতে চান তিনি? সত্যিই কি বিয়ে করতে চান? রয়েছে পরিকল্পনা? একটু থামেন উর্বশী। এর পর বলেন, “আমি, আমি সত্যিই কিছু বলতে চাই না।” চুপ করে থাকেননি উর্বশী। তবে কোথাও গিয়ে যেন পন্থকে নিয়ে তাঁর যাবতীয় অনুভূতি অন্তরালেই রাখতে চেয়েছেন তিনি। অস্ফুটে এড়িয়ে গিয়েছেন যাবতীয় জিজ্ঞাসা। চোটের পর আবারও কামব্যাক করেছেন ঋষভ পন্থ। প্রায় দেড় বছর পর আইপিএলের ময়দানে তিনি। দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হিসেবে মাঠে নেমেছেন তিনি। আবারও ফিরে এসেছেন বাইশগজে। কেরিয়ারেই আপাতত ফোকাস তাঁর। মাঝের দেড় বছর নষ্ট কি মুখের কথা?

অতীতে বারেবারে তিক্ততার মুখোমুখি হয়েছেন পন্থ ও উর্বশী। বছর দুয়েক ঊর্বশীর সঙ্গে নেটযুদ্ধ শুরু হয়েছিল ঋষভ পন্থের। ঊর্বশী জানিয়েছিলেন, ২০১৮ সালে নাকি হোটেলের লবিতে ‘RP’ ঘণ্টার পর-ঘণ্টা অপেক্ষা করেছিলেন ঊর্বশীর জন্য। এই ‘RP’ বলতে তিনি বুঝিয়েছিলেন ঋষভকেই। এর পরিপ্রেক্ষিতে পাল্টা মুখ খুলেছিলেন ঋষভও। তিনি বলেছিলেন, “আমি কেবল ভাবি, দুর্দান্ত হেডলাইন তৈরি করার জন্য কীভাবে মানুষ মিথ্যার আশ্রয় নেন। দেখে দুঃখ হয়, যশ এবং খ্যাতি পাওয়ার জন্য মানুষ কতখানি পিপাসু। ঈশ্বর তাঁদের মঙ্গল করুন।” তারপর তিনি ঊর্বশীকে বোন সম্বোধন করে বলেছিলেন, “আমার পিছন ছেড়ে দাও বোন। মিথ্যেরও সীমা থাকা প্রয়োজন।” যদিও পন্থের দুর্ঘটনার খবর শুনেই হাসপাতালে হাজির হয়েছিলেন উর্বশী। তাঁদের দেখা হয়েছিল কিনা তা অজানা, তবে হাসপাতালের সামনে থেকে ছবি তুলেছিলেন নায়িকা।

Follow Us
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো
আমেরিকান আর চিনা রোবটের মধ্যে তফাত কী জানেন?
আমেরিকান আর চিনা রোবটের মধ্যে তফাত কী জানেন?
প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম, জলের তোড়ে হুড়মুড়িয়ে ভাঙল ব্রিজ!
প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম, জলের তোড়ে হুড়মুড়িয়ে ভাঙল ব্রিজ!