AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

জীবনে বিচ্ছেদের ঝড়ের মধ্যেই ‘অন্তঃসত্ত্বা’ নবনীতা, সঙ্কটে পরিবার!

Jeetu-Nabanita: গত বছরের মাঝামাঝি অভিনেতা জিতু কামালের সঙ্গে বিচ্ছেদের কথা ঘোষণা করেছিলেন নবনীতা নিজেই। নানা সময়ে মতের পার্থক্যের কারণেই এ হেন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তিনি, জানিয়েছিলেম এমনটাই। যদিও সে সময় তাঁদের বিচ্ছেদ নিয়ে কম জলঘোলা হয়নি।

জীবনে বিচ্ছেদের ঝড়ের মধ্যেই 'অন্তঃসত্ত্বা' নবনীতা, সঙ্কটে পরিবার!
নবনীতা দাস।
| Updated on: Jan 07, 2024 | 6:32 PM
Share

বিগত বেশ কিছু মাস ধরেই নবনীতা দাসের ব্যক্তিগত জীবনে নিয়ে চলছে নানা আলোচনা। এরই মধ্যে সামনে এল মা হতে চলেছেন নায়িকা। শুধু কি তাই? তাঁর মা হওয়ায় সঙ্কটে পরিবার। কেউ যেন ক্ষতি করতে চাইছে তাঁর। আসলে ঘটেছে টা কী?

মা হচ্ছেন নবনীতা এ কথা একেবারেই মিথ্যে নয়, সত্যি। তবে তা বাস্তবে নয়। সবটাই রিল দুনিয়ায় এই মুহূর্তে ‘বিয়ের ফুল’ ধারাবাহিকে অভিনয় করছেন নবনীতা। তাঁর অভিনীত চরিত্রের নাম কলি। সেই কলিই সন্তান জন্ম দিতে চলেছেন। অনুষ্ঠিত হয়েছে সাধের অনুষ্ঠান। এরই মধ্যে কলির ক্ষতি করতে চাইছে এক রহস্যময়ী। সাইকেল থেকে ফেলে দেওয়ার চেষ্টা, নানা অজুহাতে বিপত্তির সৃষ্টি করায় চরম সঙ্কটে নবনীতার ‘অনস্ক্রিন’ পরিবার। সকল বাধা কাটিয়ে কলি কীভাবে সন্তানের জন্ম দেন সে দিকেই এগচ্ছে ধারাবাহিকের প্লট।

বিয়ের ফুল ধারাবাহিকের একটি দৃশ্য।

গত বছরের মাঝামাঝি অভিনেতা জিতু কামালের সঙ্গে বিচ্ছেদের কথা ঘোষণা করেছিলেন নবনীতা নিজেই। নানা সময়ে মতের পার্থক্যের কারণেই এ হেন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তিনি, জানিয়েছিলেম এমনটাই। যদিও সে সময় তাঁদের বিচ্ছেদ নিয়ে কম জলঘোলা হয়নি। এও জানা যায়, অন্য সম্পর্কে জড়িয়ে পড়েছেন নবনীতা। সে সময় যদিও নবনীতা দাবি করেছেন যা রটেছে তা মিথ্যে। অন্যদিকে জিতুও স্ত্রীকে নিয়ে কোনওদিন কোনও কটু কথা বলেননি। প্রসঙ্গত, গত বছর বড়দিনের দিন জিতুর সঙ্গে এক পুরনো ছবি ভাগ করে নিয়েছিলেন নবনীতা। এর আগে পুজোর সময় জিতু ও প্রাক্তন শ্বশুরবাড়ির সদস্যদের সঙ্গেও শেয়ার করেছিলেন ছবি। কেন এভাবে পুরনো কাসুন্দি ঘাঁটছেন তিনি? তবে কি আবারও জিতুকে নিজের কাছে পেতে চান নায়িকা? — উঠেছিল সেই প্রশ্নও। নায়িকা যদিও নীরব।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?