AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shyamoupti Mudly: ‘ধ্রুবতারা’ শুটিং শেষ, কাকে বেশি মিস করবেন শ্যামৌপ্তি?

Shyamoupti Mudly: এক সময়ের জনপ্রিয় ধারাবাহিক ‘বাজলো তোমার আলোর বেণু’-তে প্রধান চরিত্রে শ্যামৌপ্তির অভিনয় দেখেছেন দর্শক। আর গত এক বছরের কিছু বেশি সময় ধরে ‘ধ্রবতারা’ ধারাবাহিকে ‘তারা’র ভূমিকায় তাঁকে দেখছেন।

Shyamoupti Mudly: ‘ধ্রুবতারা’ শুটিং শেষ, কাকে বেশি মিস করবেন শ্যামৌপ্তি?
শ্যামৌপ্তি মুদলি। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।
| Edited By: | Updated on: Sep 17, 2021 | 10:53 PM
Share

অবশেষে শেষ হল একটা লম্বা জার্নি। ‘ধ্রুবতারা’ ধারাবাহিকের শুটিং শেষ করলেন কলাকুশলীরা। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার শেষ দিনের শুটিং করলেন কলাকুশলীরা। ফ্লোর থেকে ইনস্টাগ্রাম লাইভ করেছিলেন অভিনেত্রী শ্যামৌপ্তি মুদলি।

শ্যামৌপ্তি লিখেছেন, ‘এই প্রজেক্টের অনেকটা জুড়ে ছিল এমন অনেক মানুষ এই লাইভে মিসিং। আমার কাছে ‘ধ্রুবতারা’ প্রজেক্টটা আমার জীবনের একটা টার্নিং পয়েন্ট। বেশি কিছু বলব না। শুধু বলতে চাই এত সাপোর্ট আর ভালবাসা দেওয়ার জন্য অনেক ভালবাসা। এ ভাবেই ভবিষ্যতেও ভালবাসা দেবেন।’

এক সময়ের জনপ্রিয় ধারাবাহিক ‘বাজলো তোমার আলোর বেণু’-তে প্রধান চরিত্রে শ্যামৌপ্তির অভিনয় দেখেছেন দর্শক। আর গত এক বছরের কিছু বেশি সময় ধরে ‘ধ্রবতারা’ ধারাবাহিকে ‘তারা’র ভূমিকায় তাঁকে দেখছেন। এ বার সেই চরিত্রের ইতি।

এরপর কী করবেন, সে প্রসঙ্গে দিন কয়ের আগে TV9 বাংলাকে শ্যামৌপ্তি বলেছিলেন, “আমি সাইকোলজি অনার্স নিয়ে অ্যামিটি ইউনিভার্সিটিতে পড়ছি। নয়ডা, লখনউতে এই বিশ্ববিদ্যালয়েক ব্রাঞ্চ ছিল। এখন কলকাতার নিউটাউনেও ব্রাঞ্চ আছে। আগামী নভেম্বর থেকে হয়তো অফলাইন ক্লাস শুরু হয়ে যাবে আমাদের। এখন তো অনলাইন চলছে। অনেক দিন থেকেই অ্যাপ্লায়েড সাইকোলজি নিয়ে পড়ার ইচ্ছে ছিল আমার। পড়াশোনা ফার্স্ট প্রায়োরিটি। তাই এখন কয়েকদিনের ব্রেক নেব। কলেজে সবার সঙ্গে কোঅর্ডিনেশন তৈরি করব।”

কবে ফের নতুন কাজে দেখা যাবে শ্যামৌপ্তিকে? সে প্রসঙ্গে অভিনেত্রী বললেন, “পরের কাজে ইমেজ ব্রেক করতে হবে। এতদিন ধরে একটা চরিত্রে অভিনয় করলাম। অবশ্যই এর থেকে আলাদা কিছু করতে চাইব। নিজেকে গ্রুম করতে হবে। কাজ তো করবই, কিন্তু নিজের মধ্যে সেই ফ্রেশ ব্যাপারটা তৈরি করতে হবে।” ওটিটি প্ল্যাটফর্মে এখন বিভিন্ন রকমের কনটেন্ট নিয়ে কাজ হচ্ছে। এ বার কি তবে ওটিটির কাজ করবেন শ্যামৌপ্তী? অভিনেত্রী স্পষ্ট বললেন, “ওটিটিতে অনেক রকম কনটেন্ট হচ্ছে, ঠিকই। কবে আমার কিছু ভাল লাগা, খারাপ লাগা আছে। নিজস্ব কিছু পছন্দ, আইডিওলজি রয়েছে। সেগুলো মিলে গেলে অবশ্যই কাজ করব। শুধুমাত্র ওটিটিতে কাজ করতে হবে বলে কাজ করব না।”

পাঠভবন থেকে উচ্চমাধ্যমিক পাশ করেছেন শ্যামৌপ্তী। মনস্তত্ত্ব নিয়ে পড়ার ইচ্ছে হল কেন? তিনি বললেন, “প্রথমে ভাবতাম একটা মানুষ সামনে দাঁড়িয়ে থাকলে তার মন বুঝতে পারব। কী করছে, না করছে জানতে পারব। ক্লাস সেভেন এইটে, এটা ভাবতাম। ইলেভেনে সাইকোলজি নিয়ে পড়তে গিয়ে দেখলাম, এটা স্টাডি অফ বিহেভিয়ার। একজন মানুষের সঙ্গে মেলামেশা করে, অবজার্ভ করে তাকে বুঝতে পারব। আমাদের তো ডিপ্রেশন হয়, বিভিন্ন সমস্যা হয়। আমি নিজে ভাল থাকতে চাই, আশপাশের সকলকে ভাল রাখতে চাই।”

আরও পড়ুন, World Suicide Prevention Day: প্রতি ৪০ সেকেন্ডে আত্মহত্যা একজনের, রোধের উপায় কী-কী?

আরও পড়ুন, রেড কার্পেটে শাড়ির সাজে শ্রীলেখা, কার ডিজাইনে সাজলেন?

Follow Us
'খুনের মামলা, একবার ঢুকলে বেরোবে না', কার উদ্দেশে বললেন শুভেন্দু?
'খুনের মামলা, একবার ঢুকলে বেরোবে না', কার উদ্দেশে বললেন শুভেন্দু?
হঠাৎ মার্কসের ভাষায় কথা বললেন ঋতব্রত
হঠাৎ মার্কসের ভাষায় কথা বললেন ঋতব্রত
'উপরে ভগবান আর নীচে প্রধান', এই প্রবাদ কেন বললেন দিলীপ ঘোষ
'উপরে ভগবান আর নীচে প্রধান', এই প্রবাদ কেন বললেন দিলীপ ঘোষ
দেখুন কীভাবে পুলিশকে ঠেলে সরালেন মমতা বন্দ্যোপাধ্যায়
দেখুন কীভাবে পুলিশকে ঠেলে সরালেন মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন বলতেই ধর্মেন্দ্রর রেজিগনেশন! দাবি নেত্রীর
মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন বলতেই ধর্মেন্দ্রর রেজিগনেশন! দাবি নেত্রীর
মালদার জোড়া কলেজে বহিরাগতদের দাদাগিরি! অভিযোগের কেন্দ্রে কারা?
মালদার জোড়া কলেজে বহিরাগতদের দাদাগিরি! অভিযোগের কেন্দ্রে কারা?
'আমরা যখন ছোট ছিলাম...', আলোচনার বার্তা মোহন ভাগবতের!
'আমরা যখন ছোট ছিলাম...', আলোচনার বার্তা মোহন ভাগবতের!
এলোপাথাড়ি ইট-বোতল ও লাঠির মাঝে পড়ে আহত একাধিক সাংবাদিক
এলোপাথাড়ি ইট-বোতল ও লাঠির মাঝে পড়ে আহত একাধিক সাংবাদিক
নিট আন্দোলনে রণক্ষেত্র পটনা, ছাপরা-সহ বিভিন্ন জায়গা!
নিট আন্দোলনে রণক্ষেত্র পটনা, ছাপরা-সহ বিভিন্ন জায়গা!
'আক্রান্ত' সাংবাদিক, নাম ধরে ধরে মুখ্যমন্ত্রী যা বলে দিলেন…
'আক্রান্ত' সাংবাদিক, নাম ধরে ধরে মুখ্যমন্ত্রী যা বলে দিলেন…