AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rachana Banerjee: ঝুমঝুম থেকে রচনা, নাম দিলেন সুখেন দাশ, তাঁকে মনে রেখেছেন রচনা?

Sukhen Das-Rachana Banerjee: ২০০৪ সালে প্রয়াত হয়েছেন। তাঁর হয়ে উত্তর দিলেন সুখেন-কন্যা অভিনেত্রী ও ইম্পা প্রেসিডেন্ট পিয়া সেনগুপ্ত।

Rachana Banerjee: ঝুমঝুম থেকে রচনা, নাম দিলেন সুখেন দাশ, তাঁকে মনে রেখেছেন রচনা?
রচনার নাম দিয়েছিলেন সুখেন দাশ...
| Edited By: | Updated on: Mar 28, 2022 | 3:03 PM
Share

সম্প্রতি অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের মৃত্যুতে গভীরভাবে শোকাহত হয়েছেন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। সেই শোক এখনও কাটিয়ে উঠতে পারেননি তিনি। বাবাকে হারানোর পর অভিষেকের মতো একজন বন্ধু, একজন দাদাকে হারানোর বেদনা কাটিয়ে ওঠা তাঁর পক্ষে দুষ্কর হয়ে উঠেছে। অভিষেকের সমসময়ের জনপ্রিয় নায়িকার অনুরাগী সংখ্যা কম নয়। সাফল্যের চূড়ায় উঠেছিলেন ‘দিদি নাম্বার ওয়ান’ রচনা। অমিতাভ বচ্চনের নায়িকাও হয়েছেন তিনি। চেহারায় কোনও পরিবর্তন ঘটেনি আজও। একসময় মিস ক্যালকাটাও হয়েছেন। কিন্তু রচনা নামে নয়। রচনা বন্দ্যোপাধ্যায়ের আসল নাম ঝুমঝুম বন্দ্যোপাধ্যায়। তাঁর সাফল্যের পিছনে অনেক বড় হাত ছিল অভিনেতা-পরিচালক সুখেন দাশের। সেই সুখেন দাশকে কি মনে রেখেছেন রচনা? উত্তর খুঁজল TV9 বাংলা।

একটি টক শোতে এসে রচনা জানিয়েছিলেন, তাঁর ভাল নাম ছিল ঝুমঝুম। স্কুলের শংসাপত্র থেকে শুরু করে মিস ক্যালকাটার খেতাব… সবতেই ছিল ঝুমঝুম নামটিই। কীভাবে রচনা হলেন? রচনার বাবার বন্ধু ছিলেন সুখেন দাশ। তিনি একবার রচনাকে ছবির অফার দেন। কিন্তু তাঁর ঝুমঝুম নামটা ছিল অপছন্দ। তিনি বলেছিলেন, ‘ঝুমঝুম নামটা চলবে না, সকলে বলবে মুনমুনের মেয়ে।’

ঠিক হল রবীন্দ্র রচনাবলী থেকে খোঁজা হবে ঝুমঝুমের নাম। সুখেন দাশের হঠাৎই মনে হল, রবীন্দ্র রচনাবলী শব্দবন্ধেই লুকিয়ে আছে সেই নাম – ‘রচনা’। সেই থেকে ঝুমঝুম হয়ে গেলেন রচনা। আর রচনা হয়ে গেলেন বিখ্যাত।

সেই বিখ্যাত রচনা কি সুখেন দাশকে মনে রেখেছেন? সাফল্যের কৃতিত্ব কি ভাগ করে নেন সুখেন দাশের সঙ্গে? এই উত্তর দিতে পারতেন সুখেন দাশ নিজেই। কিন্তু তিনি আর এই পৃথিবীতে নেই। ২০০৪ সালে প্রয়াত হয়েছেন। সেই উত্তর দিলেন সুখেন-কন্যা অভিনেত্রী ও ইম্পা প্রেসিডেন্ট পিয়া সেনগুপ্ত। TV9 বাংলাকে তিনি, “দেয়, দেয়… রচনা বাবাকে সবসময় কৃতিত্ব দেয়। বাবাকে ভীষণ সম্মান করে। আমি যদি ‘না’ বলি মিথ্যাচার করা হবে। রচনা আগেও বাবাকে সম্মান করত। এখনও বাবাকে সম্মান করে।”

আরও পড়ুন: Abhishek Chatterjee Demise: মানুষ তাঁকে কত ভালবাসত, বুঝে গেলেন না, বললেন রচনা

আরও পড়ুন: Abhishek Chatterjee Demise: ‘হাসপাতালে নিয়ে গেলে অভিষেক বাঁচত, অবহেলায় মরে গেল’, গভীর শোকে বার বার বলে চলেছেন অভিষেকের নায়িকা পিয়া সেনগুপ্ত

আরও পড়ুন: EXCLUSIVE Hussain Zaidi: ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’র সাফল্য নিয়ে আমার যথেষ্ট সন্দেহ ছিল’, এমন কথা কেন বলেছেন ছবির কাহিনিকার হুসেন জ়াইদি?

Follow Us
'রিঙ্কু বৌদি টিকিট পায়নি বলেই...', দিলীপ ঘোষকে নিয়ে যা বললেন কুণাল
'রিঙ্কু বৌদি টিকিট পায়নি বলেই...', দিলীপ ঘোষকে নিয়ে যা বললেন কুণাল
মঙ্গলবারই রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি
মঙ্গলবারই রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি
আরজি করে লিফট বিপর্যয়ে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
আরজি করে লিফট বিপর্যয়ে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
'আপনাদের কাছে উৎসব আগে?', সুপ্রিম কোর্টে বড় ধাক্কা রাজ্য়ের
'আপনাদের কাছে উৎসব আগে?', সুপ্রিম কোর্টে বড় ধাক্কা রাজ্য়ের
সাপ্লিমেন্টারি লিস্টে নাম বাদ পড়লে কী করবেন
সাপ্লিমেন্টারি লিস্টে নাম বাদ পড়লে কী করবেন
'গুলি দেখেছ? আওয়াজে প্যান্ট...', রণংদেহী মেজাজে দিলীপ ঘোষ
'গুলি দেখেছ? আওয়াজে প্যান্ট...', রণংদেহী মেজাজে দিলীপ ঘোষ
বারবার বিতর্ক, কেন আবারও শিরোনামে আরজি কর?
বারবার বিতর্ক, কেন আবারও শিরোনামে আরজি কর?
মধ্যপ্রাচ্যে যুদ্ধ, তেল আমদানি নিয়ে সংসদে মুখ খুললেন প্রধানমন্ত্রী
মধ্যপ্রাচ্যে যুদ্ধ, তেল আমদানি নিয়ে সংসদে মুখ খুললেন প্রধানমন্ত্রী
'গরিবদের পাশে কেউ দাঁড়ায়না...', আরজি করে এসে এ কী অভিজ্ঞতা
'গরিবদের পাশে কেউ দাঁড়ায়না...', আরজি করে এসে এ কী অভিজ্ঞতা
BJP-র প্রার্থী নিয়ে অসন্তোষের মধ্যেই বাংলায় আসছেন নিতিন, খোঁচা কুণালের
BJP-র প্রার্থী নিয়ে অসন্তোষের মধ্যেই বাংলায় আসছেন নিতিন, খোঁচা কুণালের