AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘নিজেকে শেষ করে দেব’, কাকে হুমকির চিঠি লেখেন শাহরুখ?

Shah Rukh Khan: ১৯৮১ সালে প্রথম ধাক্কা পান কিং খান। যখন তিনি প্রথম জানতে পেরেছিলেন যে তাঁর বাবার ক্যান্সার। তাঁর মৃত্যু সহ্য করতে পারেননি কিং খান। এর মাঝেই আরও বড় ধাক্কা।

'নিজেকে শেষ করে দেব', কাকে হুমকির চিঠি লেখেন শাহরুখ?
| Updated on: Jul 07, 2024 | 3:17 PM
Share

শাহরুখ খান। কেরিয়ারের শুরু থেকেই নানা ঝড়ের মুখে পড়তে হয়েছে তাঁকে। শুরুতেই অভাবের সঙ্গে লড়াই। তারপরই পরিবারে একের পর এক মৃত্যু। আঘাত সহ্য করতে পারেননি শাহরুখ খান। ১৯৮১ সালে প্রথম ধাক্কা পান কিং খান। যখন তিনি প্রথম জানতে পেরেছিলেন যে তাঁর বাবার ক্যান্সার। তাঁর মৃত্যু সহ্য করতে পারেননি কিং খান। এর মাঝেই আরও বড় ধাক্কা। হঠাৎই মৃত্যু শয্যায় শাহরুখ খানের মা। মা-বাবাকে ভীষণ ভালবাসতেন তিনি। একাধিক সাক্ষাৎকারে তাঁকে বলতে শোনা যায় তিনি প্রতিটা মুহূর্তে অভিভাবকদের কতটা মনে করেন।

তবে মা যখন মৃত্যু শয্যায় তখন আর নিজেকে সামলাতে পারেননি শাহরুখ খান। স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, তাঁর মা যদি চলে যায় তবে তিনি নিজেকে শেষ করে দেবেন। এক সাক্ষাৎকারে তিনি বলেন, সেই সময় মায়ের সঙ্গে যে ব্যবহারটা তিনি করেছিলেন তা মোটেও মেনে নেওয়ার নয়। আজ তিনি বুঝতে পারেন তা কতটা বোকা বোকা আচরণ ছিল। আসলে তিনি চেয়েছিলেন তাঁর মাকে ভয় দেখাতে। মাকে আটকে রাখতে। কিন্তু শাহরুখ বাস্তব বুঝতে পারেন পরে। মৃত্যু আটকানো যায় না। তাঁর মায়ের তখন যাওয়ারই ছিল। শাহরুখ পরে মুখে হাসি নিয়ে জানিয়েছিলেন, ”মা যেখানেই আছেন ভাল আছেন। কারণ আমি বোনের যত্নও নিয়েছি, পাশাপাশি কাজও করে চলেছি”। যদিও শাহরুখ ছোট থেকেই অনেক কঠিন সময়ের সাক্ষী থেকেছেন। অল্প বয়সে হারিয়েছেন নিজের মা-বাবাকে। যদিও কেরিয়ার গড়ার পথে কখনও তাঁর শূণ্যতা দুর্বলতা হয়ে ওঠেনি।

Follow Us
পুলিশ কি কোনও ক্লু পেয়েছে? যা বললেন শুভেন্দু...
পুলিশ কি কোনও ক্লু পেয়েছে? যা বললেন শুভেন্দু...
মধ্যমগ্রামের ঘটনার তীব্র নিন্দা দিলীপের, মমতাকে নিয়ে যা বললেন...
মধ্যমগ্রামের ঘটনার তীব্র নিন্দা দিলীপের, মমতাকে নিয়ে যা বললেন...
শপথগ্রহণ অনুষ্ঠানের আগে অশান্তি পাকানোর চেষ্টা? কী বললেন শমীক?
শপথগ্রহণ অনুষ্ঠানের আগে অশান্তি পাকানোর চেষ্টা? কী বললেন শমীক?
চুরির গাড়িতে শার্প শুটাররাই গুলি চানায় চন্দ্রনাথকে লক্ষ্য করে!
চুরির গাড়িতে শার্প শুটাররাই গুলি চানায় চন্দ্রনাথকে লক্ষ্য করে!
চন্দ্রনাথকে কীভাবে খুন? ঘটনার মুহূর্তের ছবি এবার সামনে!
চন্দ্রনাথকে কীভাবে খুন? ঘটনার মুহূর্তের ছবি এবার সামনে!
'কারও বিরুদ্ধে অভিযোগ থাকতেই পারে...', সতর্ক করল পুলিশ
'কারও বিরুদ্ধে অভিযোগ থাকতেই পারে...', সতর্ক করল পুলিশ
খবর পেয়েই তালা খুলতে ছুটলেন BJP-র জয়ী প্রার্থী
খবর পেয়েই তালা খুলতে ছুটলেন BJP-র জয়ী প্রার্থী
তৃণমূল হারতেই সাহস করে সব বলে দিলেন অভিষেকের প্রতিবেশীরা
তৃণমূল হারতেই সাহস করে সব বলে দিলেন অভিষেকের প্রতিবেশীরা
'শওকত-জাহাঙ্গীরের মতো অপরাধীদের বাঁচাতে ব্যস্ত ছিলেন অভিষেক'
'শওকত-জাহাঙ্গীরের মতো অপরাধীদের বাঁচাতে ব্যস্ত ছিলেন অভিষেক'
ন্য়াজাটে রাতভর শাহজাহান বাহিনীর তৃণমূলের বিরুদ্ধে তাণ্ডবের অভিযোগ
ন্য়াজাটে রাতভর শাহজাহান বাহিনীর তৃণমূলের বিরুদ্ধে তাণ্ডবের অভিযোগ