AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘মা শুধু বকে’, অভিমানে ৩ বছরের ভাইকে নিয়ে দিল্লি পালিয়ে গেল ১৪-র দিদি!

Rescue: তিন বছরের খুদেকে মা বিশেষ বকাবকি না করলেও, তাঁর দাদা-দিদিকে রোজই পড়তে বসতে বলতে হত। এদিকে মায়ের বকাবকিতে বিরক্ত তাঁরা। শেষে বড় দিদি, যার বয়স কি না ১৪ বছর, সে সিদ্ধান্ত নিল বাড়ি ছেড়ে পালিয়ে যাবে। যেমন ভাবা, তেমন কাজ।

'মা শুধু বকে', অভিমানে ৩ বছরের ভাইকে নিয়ে দিল্লি পালিয়ে গেল ১৪-র দিদি!
প্রতীকী চিত্রImage Credit: Meta AI
| Updated on: Jun 30, 2024 | 9:56 AM
Share

লখনউ: মুখে এখনও ঠিকভাবে বুলি ফোটেনি, এই বয়সেই নাকি এত অভিমান! দাদা-দিদির হাত ধরে বাড়ি ছাড়ল ৩ বছরের খুদে। দাদা-দিদিও খুব একটা বড় নয়, দাদার বয়স ৬, দিদির বয়স ১৪। তিনজনে মিলে বাড়ি থেকে পালিয়েছিল। তন্নতন্ন করে খুঁজে, ৪ দিন পর দিল্লি থেকে তাঁদের উদ্ধার করল পুলিশ। কেন বাড়ি থেকে পালিয়েছিল তাঁরা? জানতে চায় পুলিশ। জবাবে খুদেরা বলে, “মা খুব বকে। খালি পড়তে বসতে বলে।”

ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের মহারাজগঞ্জে। তিন বছরের খুদেকে মা বিশেষ বকাবকি না করলেও, তাঁর দাদা-দিদিকে রোজই পড়তে বসতে বলতে হত। এদিকে মায়ের বকাবকিতে বিরক্ত তাঁরা। শেষে বড় দিদি, যার বয়স কি না ১৪ বছর, সে সিদ্ধান্ত নিল বাড়ি ছেড়ে পালিয়ে যাবে। যেমন ভাবা, তেমন কাজ। দুই ভাইয়ের হাত ধরে বাড়ি থেকে পালিয়ে গেল দিদি।

দুই ভাইকে নিয়ে কিশোরী উত্তর প্রদেশ থেকে পালিয়ে আসে দিল্লিতে। কিন্তু পকেটে তো টাকা শেষ। যেটুকু টাকা জমিয়েছিল, তা ভাইদের খাবার  খাওয়াতেই খরচ হয়ে গিয়েছে। বাধ্য হয়েই এক অচেনা ব্যক্তির কাছ থেকে সাহায্য চায় কিশোরী। তাঁর ফোন থেকে গ্রামে ফোন করে জানায় যে তাঁরা দিল্লিতে রয়েছে।

এদিকে, নিখোঁজ হওয়ার দিন থেকেই তন্নতন্ন করে খুঁজছিল বাড়ির লোকেরাও। পুলিশে নিখোঁজ ডায়েরি করা হয়। গ্রামে এক ব্যক্তির নম্বরে ওই কিশোরী ফোন করতেই তিনি থানায় ছোটেন। সঙ্গে সঙ্গে তৎপর হয় উত্তর প্রদেশ পুলিশও। দিল্লিতে পাঠানো হয় সোয়াট টিম। নিখোঁজ হওয়ার চারদিনের মধ্যেই দিল্লির নজফগড় থেকে ওই তিন ভাইবোনকে উদ্ধার করা হয়। যে ব্যক্তি তাঁদের সাহায্য করেছিলেন, তাঁকে পুরস্কার বাবদ ২০ হাজার টাকা দেওয়া হয়েছে।

Follow Us
প্রশাসনের দুয়ারে ঘুরেও আবাসের ঘর পাননি, এতদিনে জানতে পারলেন সত্যিটা
প্রশাসনের দুয়ারে ঘুরেও আবাসের ঘর পাননি, এতদিনে জানতে পারলেন সত্যিটা
একমাত্র রোজগেরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, সরকারের দিকে তাকিয়ে পরিবার
একমাত্র রোজগেরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, সরকারের দিকে তাকিয়ে পরিবার
যাদবপুর নিয়ে রাজ্যপালের দ্বারে ABVP, কী দাবি জানাল?
যাদবপুর নিয়ে রাজ্যপালের দ্বারে ABVP, কী দাবি জানাল?
দুধ পান করছেন, আসল কি না জানেন? দেখে নিন ভিডিয়ো
দুধ পান করছেন, আসল কি না জানেন? দেখে নিন ভিডিয়ো
কলকাতা পৌরনিগমের ভোটে বিজেপির প্রার্থী বাছাই নিয়ে বড় বার্তা সুকান্তর
কলকাতা পৌরনিগমের ভোটে বিজেপির প্রার্থী বাছাই নিয়ে বড় বার্তা সুকান্তর
অটলবিহারী বাজপেয়ির চরিত্রে অভিনয় নিয়ে মুখ খুললেন সুকান্ত, কী বললেন?
অটলবিহারী বাজপেয়ির চরিত্রে অভিনয় নিয়ে মুখ খুললেন সুকান্ত, কী বললেন?
যাদবপুরে উপাচার্যকে ঘেরাও, তারপর যা হল...
যাদবপুরে উপাচার্যকে ঘেরাও, তারপর যা হল...
মালদহ এয়ারপোর্ট আজ সমাজবিরোধীদের আখড়া, কেন্দ্রের ১৯ কোটি গেল কোথায়?
মালদহ এয়ারপোর্ট আজ সমাজবিরোধীদের আখড়া, কেন্দ্রের ১৯ কোটি গেল কোথায়?
মধ্যবিত্তের পকেটে টান, বাজারে কোন সবজির কত দাম?
মধ্যবিত্তের পকেটে টান, বাজারে কোন সবজির কত দাম?
ট্রাম্প-নাতালি হার্পকে ঘিরে ফের পরকীয়ার জল্পনা
ট্রাম্প-নাতালি হার্পকে ঘিরে ফের পরকীয়ার জল্পনা