AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বয়স মাত্র ১৯, দুই প্রেমিকার সঙ্গে রাতে ‘দুষ্টু খেলা’ খেলতে গিয়ে ২০ দিনেই যা কাণ্ড ঘটাল যুবক! চোখ কপালে সবার

Bizarre: নতুন বউকে বাড়িতে নিয়ে আসতেই গোটা বিষয়টি জানাজানি হয়ে যায়। দ্বিতীয় স্ত্রীর কোনও অসুবিধা না থাকলেও, প্রথম স্ত্রী থানায় গিয়ে অভিযোগ জানান।

বয়স মাত্র ১৯, দুই প্রেমিকার সঙ্গে রাতে 'দুষ্টু খেলা' খেলতে গিয়ে ২০ দিনেই যা কাণ্ড ঘটাল যুবক! চোখ কপালে সবার
দ্বিতীয় স্ত্রীর সঙ্গে যুবক।Image Credit: Twitter
| Updated on: May 13, 2024 | 1:23 PM
Share

পটনা: বয়স মাত্র ১৯। তাতেই দু’বার বিয়ে। তাও আবার মাত্র ২০ দিনের মধ্যেই। যুবকের কীর্তিতে হতবাক গোটা গ্রাম। মজার বিষয় হল, যুবক কিন্তু দুই স্ত্রীর মধ্যে কাউকেই স্বেচ্ছায় বিয়ে করেননি। তাহলে কীভাবে এত কম দিনের মধ্য়ে দুইজনকে বিয়ে করল ওই যুবক? জানা গিয়েছে, দুইবারই ওই যুবক লুকিয়ে দেখা করতে গিয়েছিলেন দুই প্রেমিকার সঙ্গে। প্রতিবারই গ্রামবাসীদের হাতে ধরা পড়ে যান এবং তাঁকে ধরে-বেঁধে বিয়ে দিয়ে দেওয়া হয়।

মজার ঘটনাটি ঘটেছে বিহারের জামুই জেলায়। ১৯ বছরের ওই যুবক অক্ষরা গ্রামের বাসিন্দা, তিনি ডিজে-র কাজ করেন।  ফেসবুকে তাঁর পরিচয় হয় এক মহিলার। ওই মহিলা আবার বিবাহিত, তাঁর এক সন্তানও রয়েছে।ফেসবুকে কথা বলতে বলতেই তাঁদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ২২ এপ্রিল ওই যুবক তাঁর ফেসবুকের প্রেমিকার সঙ্গে দেখা করতে যান। কিন্তু গ্রামবাসীরা তাঁকে হাতেনাতে ধরে ফেলে। এরপরই গ্রামের একটি মন্দিরে নিয়ে গিয়ে জোর করে বিয়ে দিয়ে দেওয়া হয়।

ওই যুবক স্ত্রীকে নিয়ে বাড়ি আসেন, তাঁর সঙ্গে থাকতে শুরু করেন। এদিকে, গ্রামে তাঁর আরেক প্রেমিকাও ছিল। বিয়ের পরও ওই যুবতীর সঙ্গে সম্পর্ক ভাঙেনি অভিযুক্ত যুবক। সম্প্রতিই তাঁর সঙ্গে রাতের অন্ধকারে দেখা করতে যায়। কিন্তু পোড়া কপাল! এবারও গ্রামবাসীরা হাতেনাতে ধরে ফেলল ওই যুবককে। গ্রামবাসীরা আবার তাঁকে ধরে বেঁধে ওই দ্বিতীয় প্রেমিকার সঙ্গে বিয়ে দিয়ে দেন।

নতুন বউকে বাড়িতে নিয়ে আসতেই গোটা বিষয়টি জানাজানি হয়ে যায়। দ্বিতীয় স্ত্রীর কোনও অসুবিধা না থাকলেও, প্রথম স্ত্রী থানায় গিয়ে অভিযোগ জানান। তবে পুলিশ জানিয়েছে, এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি।

Follow Us
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা