AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মেয়ে পালিয়েছে বাড়ি থেকে, বদলা নিতে প্রেমিকের বোনকে গণধর্ষণ যুবতীর বাবা ও আত্মীয়দের

Physical Assault: পুলিশের তরফে জানানো হয়েছে, এক ব্যক্তি ও তাঁর পরিবারের তিন সদস্য মিলে এক বিবাহিত মহিলাকে গণধর্ষণ করেছে। নির্যাতিতা ওই মহিলার ভাই অভিযুক্তদের পরিবারের মেয়ের সঙ্গে পালিয়ে গিয়েছে। পরিবারের এই সম্মানহানির বদলা নিতেই অভিযুক্তরা যুবকের বাড়িতে চড়াও হয়। সেখানে যুগলকে না পেয়ে, যুবকের বোনকেই গণধর্ষণ করে অভিযুক্তরা। 

মেয়ে পালিয়েছে বাড়ি থেকে, বদলা নিতে প্রেমিকের বোনকে গণধর্ষণ যুবতীর বাবা ও আত্মীয়দের
প্রতীকী ছবি
| Updated on: Aug 12, 2024 | 2:18 PM
Share

চণ্ডীগঢ়: প্রেমের সম্পর্ক মানেনি পরিবার। তাই প্রেমিকের হাত ধরেই বাড়ি থেকে পালিয়েছিল যুবতী। এই ‘অপরাধে’র মাশুল গুনতে হল প্রেমিকের বোনকে। মেয়ে খুঁজতে এসে, বাড়িতে না পেয়ে, প্রেমিকের বোনকেই গণধর্ষণ করল যুবতীর পরিবারের সদস্যরা। ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্তই যুবতীর বাবা!

ভয়ঙ্কর এই ঘটনাটি ঘটেছে পঞ্জাবের লুধিয়ানায়। রবিবার পুলিশের তরফে জানানো হয়েছে, এক ব্যক্তি ও তাঁর পরিবারের তিন সদস্য মিলে এক বিবাহিত মহিলাকে গণধর্ষণ করেছে। নির্যাতিতা ওই মহিলার ভাই অভিযুক্তদের পরিবারের মেয়ের সঙ্গে পালিয়ে গিয়েছে। পরিবারের এই সম্মানহানির বদলা নিতেই অভিযুক্তরা যুবকের বাড়িতে চড়াও হয়। সেখানে যুগলকে না পেয়ে, যুবকের বোনকেই গণধর্ষণ করে অভিযুক্তরা।

পুলিশ জানিয়েছে, উত্তর প্রদেশের গোরক্ষপুরের বাসিন্দা। গত ১ মে তারা ওই মহিলার বাড়িতে চড়াও হয়ে, তাঁকে গণধর্ষণ করে। শুধু তাই নয়, পৌশাচিক অত্যাচারের ভিডিয়োও রেকর্ড করেন অভিযুক্তরা।

প্রায় তিন মাস আগে ধর্ষণের ঘটনাটি ঘটলেও, নির্যাতিতা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। রবিবার তিনি সাহস করে পুলিশে অভিযোগ জানাতে আসেন। নির্যাতিতা তাঁর বয়ানে জানিয়েছেন, গত এপ্রিল মাসে তাঁর ভাই এক যুবতীকে নিয়ে পালিয়ে যায়। গত ১ মে, ওই যুবতীর বাবা সহ পরিবারের চারজন তাঁর বাড়িতে চড়াও হয় এবং  যুগলের খোঁজ খবর শুরু করে। যুবকের বোন জানান, তারা কোথায় রয়েছে, জানেন না। এরপরই অভিযুক্তরা ভয় দেখাতে শুরু করে এবং তারপর ওই মহিলাকে গণধর্ষণ করে।

মেয়ে বাড়ি থেকে পালানোয়, পরিবারের সম্মানহানির বদলা নিতেই তাঁকে ধর্ষণ করা হয় বলে সাফাই দিয়েছিল অভিযুক্তরা। ওই মহিলা পুলিশে অভিযোগ জানালে, সোশ্যাল মিডিয়ায় গণধর্ষণের ভিডিয়ো ভাইরাল করে দেওয়া হবে বলেও হুমকি দিয়েছিল অভিযুক্তরা। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়েছে।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

Follow Us
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?