AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Artificial Intelligence: প্রয়োগ বাড়ছে কৃত্রিম বুদ্ধিমত্তার, লক্ষ লক্ষ পড়ুয়া নাম লিখিয়েছেন AI কোর্সে

CBSE students: স্কুলগুলিতে ২০১৯ সাল থেকেই AI-এর কোর্স চালু করা হয়েছিল। সময়ের সঙ্গে এর জনপ্রিয়তা বেড়েছে। পড়ুয়ারা সচেতন হয়েছেন এর ভবিষ্যৎ নিয়ে। সিবিএসই- স্কুলগুলি ক্লাস এইটের পড়ুয়াদের জন্য ১৫ ঘণ্টার ফান্ডামেন্টাল কোর্সের সুযোগ করে দিয়েছে। নবম থেকে দ্বাদশ শ্রেণী অবধি AI-অন্যতম পাঠ্যবিষয়।

Artificial Intelligence: প্রয়োগ বাড়ছে কৃত্রিম বুদ্ধিমত্তার, লক্ষ লক্ষ পড়ুয়া নাম লিখিয়েছেন AI কোর্সে
Image Credit: Getty Images
| Updated on: Dec 11, 2024 | 8:02 PM
Share

বিভিন্ন ক্ষেত্রেই আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (AI) বা কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ বাড়ছে। আগামী দিনে এই ক্ষেত্রে কাজের সুযোগও যে বাড়বে, এ বিষয়ে সন্দেহ নেই। এর জন্য চাই দক্ষ কর্মীও। অনেক ছাত্র-ছাত্রীই তাই ঝুঁকে AI-সম্পর্কিত শিক্ষার কোর্সে। দেশের বিভিন্ন স্কুলেই এই ট্রেন্ড দেখা যাচ্ছে। দেশের ৪,৫৩৮ স্কুল থেকে আনুমানিক ৭,৯০,৯৯৯ বা বলা যায় প্রায় ৮ লক্ষ ছাত্র-ছাত্রী ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে AI-সম্পর্কিত বিভিন্ন কোর্সের জন্য নাম নথিভূক্ত করেছেন। সিনিয়র সেকেন্ডারি স্তর (ক্লাস ইলেভেন ও টুয়েলভ মিলিয়ে) ৯৪৪ স্কুলের ৫০, ৩৪৩ জন শিক্ষার্থী AI বেছে নিয়েছেন। লোকসভায় লিখিত ভাবে এই তথ্য তুলে ধরেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী জয়ন্ত চৌধুরী।

আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স নিয়ে শিক্ষা কতটা জরুরি সেই প্রসঙ্গ উল্লেখ করে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, ‘২০২০ সালের জাতীয় শিক্ষা প্রকল্পতে যে বিষয়গুলিতে জোর দেওয়া হয়েছিল, তা হল-একবিংশ শতকে যে দক্ষতা প্রয়োজন, সেগুলিতে বাড়তি নজর দেওয়া। সেই প্রকল্পতে মেশিন লার্নিং এবং আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (AI)-এর ভূমিকা উল্লেখ করা হয়েছিল।’

CBSE-স্কুলগুলিতে ২০১৯ সাল থেকেই AI-এর কোর্স চালু করা হয়েছিল। সময়ের সঙ্গে এর জনপ্রিয়তা বেড়েছে। পড়ুয়ারা সচেতন হয়েছেন এর ভবিষ্যৎ নিয়ে। সিবিএসই- স্কুলগুলি ক্লাস এইটের পড়ুয়াদের জন্য ১৫ ঘণ্টার ফান্ডামেন্টাল কোর্সের সুযোগ করে দিয়েছে। নবম থেকে দ্বাদশ শ্রেণী অবধি AI-অন্যতম পাঠ্যবিষয়। জয়ন্ত চৌধুরী আরও বলেন, ‘প্রাথমিক ভাবে AI-কে শিক্ষার অংশ হিসেবে যোগ করার কারণ ছিল, পড়ুয়ারা যাতে ধীরে ধীরে এর জন্য প্রস্তুত হতে পারে। দৈনন্দিন জীবনে এর প্রয়োগ যে ভাবে বাড়ছে তার সঙ্গে পরিচয় হতে পারবে।’

মন্ত্রকের তথ্য অনুযায়ী, দেশে সিবিএসই স্বীকৃত ৩০,৩৭৩ স্কুলের মধ্যে ২৯,৭১৯ স্কুলে তথ্য প্রযুক্তির উন্নত পরিকাঠামো রয়েছে। ওরা নিজেরাও AI-সম্পর্কিত নানা কোর্স যোগ করেছিল। সদ্য জারি করা এক নির্দেশিকায় মন্ত্রকের তরফে বলা হয়েছে, তথ্যপ্রযুক্তি পরিকাঠামোর উন্নতিতে যা প্রয়োজন বাধ্যতামূলক ভাবে করতে হবে।

Follow Us
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা