AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Congress Candidate: পদ্ম ছেড়ে ধরেছিলেন হাত, পুরনো ‘বন্ধু’ই আজ মোদীর বিরুদ্ধে কংগ্রেসের বাজি

Lok Sabha Election 2024: আবারও এক দফা প্রার্থী তালিকা প্রকাশ করেছে কংগ্রেস। লোকসভা নির্বাচনে চতুর্থ দফার প্রার্থী তালিকায় দলের 'পুরনো মুখ'-দের উপরে যেমন আস্থা রেখেছে কংগ্রেস, তেমনই আবার নতুন কিছু মুখকেও জায়গা দিয়েছে। তবে কংগ্রেসের প্রার্থী তালিকায় প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে কাকে দাঁড় করানো হবে, তার দিকেই সকলের নজর ছিল।

Congress Candidate: পদ্ম ছেড়ে ধরেছিলেন হাত, পুরনো 'বন্ধু'ই আজ মোদীর বিরুদ্ধে কংগ্রেসের বাজি
নরেন্দ্র মোদীImage Credit: Twitter
| Updated on: Mar 24, 2024 | 8:36 AM
Share

লখনউ: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কাকে প্রার্থী করবে কংগ্রেস? এই প্রশ্ন ঘুরছিল দীর্ঘদিন ধরেই। জল্পনা ছিল, পোড় খাওয়া কোনও নেতাকেই এবার দাঁড় করানো হতে পারে। অবশেষে সেই জল্পনার অবসান। নাম ঘোষণা হল মোদীর প্রতিপক্ষের। তিনি পোড় খাওয়া নেতা হলেও, নিরাশ অনেকেই। কে এই প্রার্থী জানেন?

আবারও এক দফা প্রার্থী তালিকা প্রকাশ করেছে কংগ্রেস। লোকসভা নির্বাচনে চতুর্থ দফার প্রার্থী তালিকায় দলের ‘পুরনো মুখ’-দের উপরে যেমন আস্থা রেখেছে কংগ্রেস, তেমনই আবার নতুন কিছু মুখকেও জায়গা দিয়েছে। তবে কংগ্রেসের প্রার্থী তালিকায় প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে কাকে দাঁড় করানো হবে, তার দিকেই সকলের নজর ছিল। শনিবার প্রার্থী তালিকা ঘোষণা হতেই দেখা গেল, মোদীর বিরুদ্ধে বারাণসী কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে উত্তর প্রদেশের কংগ্রেস সভাপতি অজয় রাই-কে।

এই প্রথম নয়, এর আগেও দুইবার, ২০১৪ ও ২০১৯ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন অজয় রাই। তবে দুইবারই তিনি বিপুল ভোটে হেরে গিয়েছেন।  ২০১৪ সালে প্রধানমন্ত্রী মোদী পেয়েছিলেন ৫৬ শতাংশ ভোট। অজয় রাই পেয়েছিলেন ৭৫ হাজার ভোট। সেখানেই আপ নেতা অরবিন্দ কেজরীবাল পেয়েছিলেন সাড়ে ৩ লাখ ভোট।

অজয় রাই।

২০১৯ সালে প্রধানমন্ত্রী মোদীর ভোটের শতাংশ আরও বৃদ্ধি পায়, ৬৩ শতাংশ ভোট পেয়েছিলেন। তার বিরুদ্ধে সমাজবাদী পার্টির প্রার্থী শালিনী যাদব পেয়েছিলেন ১৮ শতাংশ ভোট। অজয় রাই পেয়েছিলেন ১৪ শতাংশ ভোট।

প্রসঙ্গত, ১৯৯১ সাল থেকেই বিজেপির শক্ত ঘাঁটি বারাণসী। প্রতিটি লোকসভা নির্বাচনেই বিজেপি প্রার্থীরাই জয়ী হয়েছেন। একমাত্র ২০০৪ সালে কংগ্রেসের প্রার্থী রাজেশ কুমার জিতেছিলেন।

মজার বিষয় হল, অজয় রাই তাঁর রাজনৈতিক কেরিয়ার শুরু করেছিলেন বিজেপির হাত ধরেই। বিজেপির ছাত্র সংসদের সদস্য ছিলেন তিনি। ১৯৯৬ সাল থেকে ২০০৭ সালের মধ্যে তিনবার বিধানসভা নির্বাচনেও বিজেপির টিকিটে জয়ী হন তিনি। ২০০৯ সালে লোকসভা নির্বাচনে টিকিট না পেতেই তিনি সমাজবাদী পার্টিতে যোগ দেন। সেখানে তিন বছর কাটানোর পর, ২০১২ সালে কংগ্রেসে যোগ দেন তিনি।

Follow Us
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন