AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Waqf Bill: সংসদে পাশ হতেই ওয়াকফ বিলের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কংগ্রেস সাংসদ

Waqf Bill: ওয়াকফ সংশোধনী বিলটি পাশ হলেও এখনও আইন হয়নি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু স্বাক্ষর করলেই বিলটি আইনে পরিণত হবে। তার আগেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন বিহারের এক কংগ্রেস সাংসদ।

Waqf Bill: সংসদে পাশ হতেই ওয়াকফ বিলের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কংগ্রেস সাংসদ
সুপ্রিম কোর্টImage Credit: Getty Image
| Updated on: Apr 04, 2025 | 5:56 PM
Share

নয়াদিল্লি: সংসদের দুই কক্ষে পাশের কয়েক ঘণ্টার মধ্যেই ওয়াকফ সংশোধনী বিলের জল গড়াল সুপ্রিম কোর্টে। বিলটিকে চ্যালেঞ্জ করে শুক্রবার শীর্ষ আদালতে আবেদন জানালেন এক কংগ্রেস সাংসদ। এই বিলের ফলে মুসলিম সম্প্রদায় বৈষম্যের শিকার হয়েছে বলে তাঁর অভিযোগ।

২ দিনে ২৫ ঘণ্টার বেশি বিতর্কের পর সংসদের দুই কক্ষে পাশ হয়েছে ওয়াকফ সংশোধনী বিল। বুধবার রাতে তা পাশ হয় লোকসভায়। আর পরদিন রাতে ওয়াকফ বিল রাজ্যসভায় পাশ হয়। বিলটি পাশের কয়েকঘণ্টার মধ্যেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন কংগ্রেস সাংসদ মহম্মদ জাওয়েদ। তিনি বিহারের কিষাণগঞ্জের সাংসদ।

তাঁর অভিযোগ, নতুন বিলটি সাংবিধানিক অধিকার ভঙ্গ করছে। সংবিধানের অনুচ্ছেদ ১৪ (সমানাধিকার), অনুচ্ছেদ ২৫ (ধর্মাচরণের স্বাধীনতা), অনুচ্ছেদ ২৬ ( ধর্মীয় বিষয় পরিচালনার স্বাধীনতা), অনুচ্ছেদ ২৯ (সংখ্যালঘু অধিকার) এবং অনুচ্ছেদ ৩০০এ (সম্পত্তির অধিকার) লঙ্ঘন করছে এই বিল।

কংগ্রেস এই সাংসদের হয়ে সুপ্রিম কোর্টে আবেদনটি করেছেন আইনজীবী আনাস তানবীর। আবেদনে কংগ্রেস সাংসদ অভিযোগ করেন, এই বিলে মুসলিম সম্প্রদায়ের সঙ্গে বৈষম্য করা হয়েছে। সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিল এবং স্টেট ওয়াকফ বোর্ডে অমুসলিম প্রতিনিধিদের রাখার কথা বলা হয়েছে ওয়াকফ সংশোধনী বিলে। তা নিয়ে আপত্তি জানিয়েছেন কংগ্রেস এই সাংসদ।

ওয়াকফ সংশোধনী বিলটি পাশ হলেও এখনও আইন হয়নি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু স্বাক্ষর করলেই বিলটি আইনে পরিণত হবে। এদিকে, সংসদের দুই কক্ষেই বিলটি পাশ হওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একে অভূতপূর্ব মুহূর্ত বলেন। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন,  “এতদিন যাঁরা প্রান্তিক ও বঞ্চিত ছিলেন, নতুন এই বিল তাঁদের সাহায্য করবে।”

Follow Us
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?