AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bomb Threat: দিল্লি পাবলিক স্কুলে বোমাতঙ্ক, তড়িঘড়ি বের করা হল পড়ুয়াদের, আতঙ্কে অভিভাবকরা

Bomb Threat: এ দিন সকাল ১০টা নাগাদ দিল্লির আরকে পুরম এলাকায় অবস্থিত দিল্লি পাবলিক স্কুলে বোমাতঙ্ক ছড়ায়। স্কুলে একটি উড়ো ফোন আসে। সেই ফোনে বলা হয়, স্কুলের ভিতরে শক্তিশালী বোমা রাখা আছে। এই খবর ছড়িয়ে পড়তেই আতঙ্ক ছড়ায়।

Bomb Threat: দিল্লি পাবলিক স্কুলে বোমাতঙ্ক, তড়িঘড়ি বের করা হল পড়ুয়াদের, আতঙ্কে অভিভাবকরা
দিল্লি পাবলিক স্কুলে বোমাতঙ্ক।Image Credit: Twitter
| Updated on: Feb 02, 2024 | 1:14 PM
Share

নয়া দিল্লি: আবার স্কুলে বোমাতঙ্ক। দেশের অন্যতম নামকরা স্কুলে ছড়াল বোমাতঙ্ক। শুক্রবার সকালেই দিল্লি পাবলিক স্কুলে (Delhi Public School) বোমাতঙ্ক ছড়ায়। উড়ো ফোন (Threat Call) আসতেই স্কুলে হুড়োহুড়ি পড়ে যায়। খবর দেওয়া হয় পুলিশে। পড়ুয়াদেরও সঙ্গে সঙ্গে স্কুল থেকে বের করে আনা হয়।

জানা গিয়েছে, এ দিন সকাল ১০টা নাগাদ দিল্লির আরকে পুরম এলাকায় অবস্থিত দিল্লি পাবলিক স্কুলে বোমাতঙ্ক ছড়ায়। স্কুলে একটি উড়ো ফোন আসে। সেই ফোনে বলা হয়, স্কুলের ভিতরে শক্তিশালী বোমা রাখা আছে। এই খবর ছড়িয়ে পড়তেই আতঙ্ক ছড়ায়। সেই সময়ে সবে স্কুলে এসে পৌঁছেছিল পড়ুয়ারা। স্কুলের সামনে লম্বা লাইন ছিল স্কুলবাসের।

বোমাতঙ্ক ছড়াতেই তড়িঘড়ি পড়ুয়াদের স্কুল থেকে বের করে আনা হয়। খবর দেওয়া হয় পুলিশে। সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ। শুরু হয় তল্লাশি অভিযান। বিগত দুই ঘণ্টারও বেশি সময় ধরে তল্লাশি চলছে স্কুলে। তবে এখনও অবধি বোমা বা কোনও সন্দেহজনক বস্তু উদ্ধার হয়নি বলেই জানা গিয়েছে।

Follow Us
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?