AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Delhi Election: রাজধানীতে নির্বাচনী দ্বৈরথ! দিনক্ষণ ঘোষণা করতেই যুযুধান আপ-বিজেপি

Delhi Election: আগামী ৫ই ফেব্রুয়ারি হতে চলেছে দিল্লির বিধানসভা নির্বাচন। এক দফায় শেষ হবে ভোটগ্রহণ পর্ব। ফল বেরোবে ৮ই ফেব্রুয়ারি, এমনটাই ঘোষণা নির্বাচন কমিশনের।

Delhi Election: রাজধানীতে নির্বাচনী দ্বৈরথ! দিনক্ষণ ঘোষণা করতেই যুযুধান আপ-বিজেপি
Image Credit: Dinodia Photo/Corbis Documentary/Getty Images | Sanchit Khanna/HT via Getty Images | PTI
| Updated on: Jan 07, 2025 | 4:20 PM
Share

নয়াদিল্লি: রাজধানীতে শোরগোল। মুখোমুখি লড়বে আপ-বিজেপি। নতুন বছর পড়তেই বেজে উঠল নির্বাচনের ডঙ্কা। রাজধানীতে এবার ভোটের আবহ। কনকনে ঠান্ডাতেই গণনা হবে নেতাদের ভবিষ্যৎ।

আগামী ৫ই ফেব্রুয়ারি হতে চলেছে দিল্লির বিধানসভা নির্বাচন। এক দফায় শেষ হবে ভোটগ্রহণ পর্ব। ফল বেরোবে ৮ই ফেব্রুয়ারি, এমনটাই ঘোষণা নির্বাচন কমিশনের। আগামী ২৩ ফেব্রুয়ারি মেয়াদ শেষ হচ্ছে রাজধানীর ৭০টি বিধানসভা কেন্দ্রের। এবার তার আগেই নির্বাচন শেষ করার দাবি কমিশনের।

রাজধানীর যুদ্ধে ইন্ডি জোট ছেড়ে যে কেজরিবালের দল একাই লড়বে তা আগেই ঘোষণা করেছিল বর্তমানের শাসক দল। তাদের যুদ্ধটা কিন্তু কংগ্রেস নয়, সরাসরি বিজেপির সঙ্গে এমনটাও আগেই স্পষ্ট করেছেন আপ নেতা সঞ্জয় রাউত। এবার হাজারো তর্ক বিতর্কের মাঝে দ্বৈরথের পালা।

ইতিমধ্যেই সব আসনের প্রার্থীর নাম ঘোষণা করেছে শাসক দল আম আদমি পার্টি। ৭০টির মধ্যে এখনও পর্যন্ত মোট ৪৮টি আসনে প্রার্থী দিয়েছে কংগ্রেস। বিজেপি আপাতত ২৯টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে।

আন্দোলনের মধ্যে দিয়ে উত্থান। দিল্লিতে এক দশক ধরে একাধিপত্য। নির্বাচনী যুদ্ধে বারবার পদ্ম শিবিরের হার। নতুন বছরের প্রথম নির্বাচনে কতটা অঙ্ক ধরে রাখতে পারবে কেজরিবাল? অতিশিতেই কি ফিরবে দলের আব্রু? পুরনো ঘর ফেরাতে পারবে বিজেপি? আপাতত দিল্লির নির্বাচন ঘিরে একাধিক প্রশ্ন।

গত বিধানসভা নির্বাচনে ৬২টি আসন-সহ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল আপ। আন্দোলন, উন্নয়ন, সাদা পোশাকে নেই কোনও কাদা, এই ছিল কেজরিবালের পরিচয়। কিন্তু গত এক-দেড় বছরে তাতে অনেকটাই পরিবর্তন এসেছে। দিল্লির আবগারী দুর্নীতি মামলায় নাম জড়িয়ে হয়েছিল হাজত বাসও। দলের মর্যাদা ধরে রাখতেই মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফাও দিয়েছিলেন অরবিন্দ। দায়িত্ব তুলে দেন অতিশির হাতে। এবার বছর ঘুরতেই বাজল নির্বাচনী নির্ঘন্ট। পুরনো হিসাব ভুলিয়ে নতুন করে মানুষের মন জয় করতে পারবে আপ? নাকি মোদী ম্যাজিকে ধরাশায়ী হবে কেজরিবালের তরি? প্রশ্ন ওয়াকিবহাল মহলের।

Follow Us
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
কলকাতায় থাবা বসাল বিষ্ণোই গ্যাং? সামনে এল বড় অভিযোগ
কলকাতায় থাবা বসাল বিষ্ণোই গ্যাং? সামনে এল বড় অভিযোগ
কেন অভিষেক সুপ্রিম কোর্টে গিয়েছিলেন? গভীর 'ষড়যন্ত্র' দেখছেন ঋতব্রত
কেন অভিষেক সুপ্রিম কোর্টে গিয়েছিলেন? গভীর 'ষড়যন্ত্র' দেখছেন ঋতব্রত
শুভেন্দুর সঙ্গে কাকলিদের কী নিয়ে আলোচনা? মঙ্গলে সব নজর বঙ্গভবনে
শুভেন্দুর সঙ্গে কাকলিদের কী নিয়ে আলোচনা? মঙ্গলে সব নজর বঙ্গভবনে
এবার মঙ্গলকোটে টুলুর আত্মীয় বাড়িতে পুলিশ, কী রয়েছে লাল ব্যাগে?
এবার মঙ্গলকোটে টুলুর আত্মীয় বাড়িতে পুলিশ, কী রয়েছে লাল ব্যাগে?
বন্যার নিত্যসঙ্গী ডিঙি, চাহিদা তুঙ্গে ঘাটালে
বন্যার নিত্যসঙ্গী ডিঙি, চাহিদা তুঙ্গে ঘাটালে
ফ্ল্যাটে হানা দিয়েই থ পুলিশ, দেখে নিন কী কী পাওয়া গেল
ফ্ল্যাটে হানা দিয়েই থ পুলিশ, দেখে নিন কী কী পাওয়া গেল
নিজের দেশ থেকেই নির্বাসিত, বাংলাদেশ নিয়ে কী বললেন তসলিমা?
নিজের দেশ থেকেই নির্বাসিত, বাংলাদেশ নিয়ে কী বললেন তসলিমা?