AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Purulia: দেখা মিলল পায়ের ছাপ, ফের বাঘের আতঙ্ক পুরুলিয়ায়

Purulia: গত সপ্তাহে বালিডি পাহাড় জঙ্গলে কয়েকটি গবাদিপশুর মেরে ফেলা ঘটনা ঘটেছিল। বাঘের দেখা না পাওয়া গেলেও বালিডি সহ একাধিক গ্রামে ছড়িয়ে পড়ে আতঙ্ক। এরপর বনদফতর বালিডি জঙ্গলে আসে। পাশে থাকা গ্রাম গুলিতে প্রচার চালায়।

Purulia: দেখা মিলল পায়ের ছাপ, ফের বাঘের আতঙ্ক পুরুলিয়ায়
বাঘের আতঙ্ক Image Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jan 08, 2025 | 4:26 PM
Share

পুরুলিয়া: জিনাত যেতে না যেতেই আবার বাঘের আতঙ্কে কাঁপছে পুরুলিয়া। গত ২৪ ঘণ্টায় চাণ্ডিল বনাঞ্চলে বাঘের দেখা না পাওয়া গেলেও হাল ছাড়ছে না বনদফতর। সূত্রের খবর, গত সোমবার বাঘের পায়ের ছাপ দেখা যায় চাণ্ডিল বনাঞ্চলের চৌকা থানা এলাকার পাটা গ্রামের পাশে। এরপর দলমা এলাকার NH33 পাশে থাকা কিছু চাষের জমিতে পায়ের ছাপ দেখতে পান বনদফতরের কর্মীরা।

গত সপ্তাহে বালিডি পাহাড় জঙ্গলে কয়েকটি গবাদিপশুর মেরে ফেলা ঘটনা ঘটেছিল। বাঘের দেখা না পাওয়া গেলেও বালিডি সহ একাধিক গ্রামে ছড়িয়ে পড়ে আতঙ্ক। এরপর বনদফতর বালিডি জঙ্গলে আসে। পাশে থাকা গ্রাম গুলিতে প্রচার চালায়। জঙ্গলে না যাওয়ার সতর্ক বার্তা দেওয়া হয়। সন্ধ্যার পর বাড়ির বাইরে কাউকে না থাকার বার্তা দেওয়া হয়। জঙ্গলের একাধিক জায়গায় ট্রাপ ক্যামেরা লাগানো হলেও বাঘের ছবি ধরা পরেনি। স্বাভাবিক ভাবেই আতঙ্ক বাড়ে গ্রামবাসীদের।

এর মধ্যেই গত সোমবার বাঘের শেষ অবস্থান পাওয়া যায় চৌকা থানার পাটা গ্রাম এলাকায়। বালিডির জঙ্গল থেকে এই পাটা গ্রামের দূরত্ব প্রায় ৭- ৮ কিলোমিটার। যেহেতু এই অঞ্চলে গভীর জঙ্গল রয়েছে, তাই বাঘের গতিপ্রকৃতির কোনও তথ্য মিলছে না। শুধু বাঘের পায়ের ছাপের উপর নির্ভর করতে হচ্ছে।

তবে পুরুলিয়া জেলার বলরামপুর ও বাগমুন্ডি থানার ঝাড়খন্ড লাগোয়া জঙ্গল এলাকায় বনদফতর নজরদারি রাখলেও এই গ্রামগুলির আতঙ্ক কাটছে না। কারণ যেভাবে জিনাতের অভিজ্ঞতা এখনও ভুলতে পারছেন না তারা।

Follow Us
'যেভাবে প্রেসার দেওয়া হচ্ছিল...', তৃণমূলকে নিয়ে ফের বিস্ফোরক দেবলীনা
'যেভাবে প্রেসার দেওয়া হচ্ছিল...', তৃণমূলকে নিয়ে ফের বিস্ফোরক দেবলীনা
এবার BDO সানু বক্সীর বিরুদ্ধে জমি কেলেঙ্কারির অভিযোগ, বিস্ফোরক ববি
এবার BDO সানু বক্সীর বিরুদ্ধে জমি কেলেঙ্কারির অভিযোগ, বিস্ফোরক ববি
আগামীতে পশ্চিমবঙ্গে ১০০ শতাংশ স্বচ্ছ নিয়োগ হবে: সুকান্ত মজুমদার
আগামীতে পশ্চিমবঙ্গে ১০০ শতাংশ স্বচ্ছ নিয়োগ হবে: সুকান্ত মজুমদার
মমতা-অভিষেককে ব্যাপক খোঁচা পার্থ চট্টোপাধ্যায়ের
মমতা-অভিষেককে ব্যাপক খোঁচা পার্থ চট্টোপাধ্যায়ের
কলকাতা পুরসভায় চূড়ান্ত নাটক
কলকাতা পুরসভায় চূড়ান্ত নাটক
১৫ লক্ষ নিয়েও অভিনয়ে আসেননি, সোহমের বিরুদ্ধে বালুরঘাট থানায় অভিযোগ
১৫ লক্ষ নিয়েও অভিনয়ে আসেননি, সোহমের বিরুদ্ধে বালুরঘাট থানায় অভিযোগ
দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলর সঞ্জয় দাসের অস্বাভাবিক মৃত্যু
দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলর সঞ্জয় দাসের অস্বাভাবিক মৃত্যু
সমূলে উপড়ে ফেলা হচ্ছে TMC রাজ, ভেঙে দেওয়া হয়েছে পরিচালন কমিটি
সমূলে উপড়ে ফেলা হচ্ছে TMC রাজ, ভেঙে দেওয়া হয়েছে পরিচালন কমিটি
কেন তৃণমূলের হয়ে প্রচার করেছিলেন, পরমব্রতর সরাসরি জবাব…
কেন তৃণমূলের হয়ে প্রচার করেছিলেন, পরমব্রতর সরাসরি জবাব…
দুর্গাপুরে শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে অ্যাবসেন্ট তৃণমূল বিধায়করা
দুর্গাপুরে শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে অ্যাবসেন্ট তৃণমূল বিধায়করা