AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Earthquake: দেশের জায়গায় জায়গায় ভূমিকম্প, আপনিও কি টের পেলেন?

Earthquakes in India: সিকিম থেকে শুরু করে অরুণাচল প্রদেশ, মহারাষ্ট্র, এমনকী পড়শি দেশ ভুটানেও ভূমিকম্প হয়। ঘুরতে গিয়ে ভয়ে-আতঙ্কে সিঁটিয়ে পর্যটকরা। বৃহস্পতিবার সাতসকালেই ভূমিকম্প অনুভূত হয় সিকিমে। অন্যদিকে, অরুণাচল প্রদেশেও জোড়া ভূমিকম্প হয়।

Earthquake: দেশের জায়গায় জায়গায় ভূমিকম্প, আপনিও কি টের পেলেন?
প্রতীকী চিত্রImage Credit: Twitter
| Updated on: Mar 21, 2024 | 9:01 AM
Share

নয়া দিল্লি: কোথাও মধ্যরাতে, তো কোথাও ভোরবেলায়। দেশের বিভিন্ন জায়গা কেঁপে উঠল ভূমিকম্পে। সিকিম থেকে শুরু করে অরুণাচল প্রদেশ, মহারাষ্ট্র, এমনকী পড়শি দেশ ভুটানেও ভূমিকম্প হয়। ঘুরতে গিয়ে ভয়ে-আতঙ্কে সিঁটিয়ে পর্যটকরা। বৃহস্পতিবার সাতসকালেই ভূমিকম্প অনুভূত হয় সিকিমে। অন্যদিকে, অরুণাচল প্রদেশেও জোড়া ভূমিকম্প হয়। মহারাষ্ট্রেও ভূমিকম্প হয়, অনুভূত হয় আফটার শকও। তবে কোনও কম্পনের তীব্রতাই খুব বেশি ছিল না।

মধ্যরাত থেকেই ভূমিকম্প শুরু হয়। প্রথম ভূমিকম্পটি অনুভূত হয় রাত ১টা ৪৯ মিনিট নাগাদ। অরুণাচল প্রদেশের পশ্চিম কামেঙ্গে ভূমিকম্প হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৩.৭। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎসস্থল ছিল।

এর দুই ঘণ্টা বাদেই, ভোর ৩ টে ৪০ মিনিট নাগাদ দ্বিতীয় ভূমিকম্পটি অনুভূত হয়। এই ভূমিকম্পের উৎসস্থল ছিল অরুণাচলের পশ্চিম কামেঙ্গে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৩.৪। ভূপৃষ্ঠ থেকে ৫ কিলোমিটার গভীরে ওই ভূমিকম্পের উৎসস্থল ছিল।

অন্যদিকে, ভুটানেও ভূমিকম্প হয়, যার জেরে কম্পন অনুভূত হয় সিকিমে। এ দিন ভোর ৬টা নাগাদ সিকিমের দক্ষিণ-পূর্বে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৩.১। এই ভূমিকম্পের উৎসস্থল ছিল ভুটানের তাদং থেকে ৬৯ কিলোমিটার দক্ষিণ-পূর্বে।

এদিকে আবার মহারাষ্ট্রের হিঙ্গোলিতেও ভূমিকম্প হয়। ভূমিকম্পের তীব্রতা এখানেই সবথেকে বেশি ছিল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৫। ভোর ৬টা ৮ মিনিট নাগাদ ভূমিকম্প হয়। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎসস্থল ছিল। এর ১০ মিনিট বাদেই আফটার শক অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৬।

তবে কোনও ভূমিকম্পেই এখনও অবধি ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর মেলেনি।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?