AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Breaking: লোকসভা নির্বাচনের তারিখ কবে ঘোষিত হবে? জানাল নির্বাচন কমিশন

Lok Sabha Election Date: লোকসভা নির্বাচনের জন্য বিভিন্ন দল প্রার্থী ঘোষণা করে দিয়েছে। এবার কবে নির্বাচন হবে, সেই দিন ঘোষণার দিন জানাল নির্বাচন কমিশন। শুক্রবার বিজ্ঞপ্তি দিয়ে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়, কবে, কখন লোকসভা নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে।

Breaking: লোকসভা নির্বাচনের তারিখ কবে ঘোষিত হবে? জানাল নির্বাচন কমিশন
ফাইল চিত্রImage Credit: TV9 বাংলা
| Updated on: Mar 15, 2024 | 12:54 PM
Share

নয়া দিল্লি: লোকসভা নির্বাচনের (Lok Sabha Election) বাদ্যি অনেক আগেই বেজে গিয়েছে। বিভিন্ন দল প্রার্থী ঘোষণাও করে দিয়েছে। এবার কবে নির্বাচন হবে, সেই দিন ঘোষণার দিন জানাল নির্বাচন কমিশন। শুক্রবার নির্বাচন কমিশনের (EC) তরফে X হ্যান্ডেলে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, আগামিকাল অর্থাৎ ১৬ মার্চ, ২০২৪, শনিবার দুপুর ৩টে নাগাদ লোকসভা নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে।

চলতি বছরের মে মাসে বর্তমান সরকারের মেয়াদ শেষ হবে। স্বাভাবিকভাবেই মে মাসের মধ্যেই ভোট প্রক্রিয়া সম্পূর্ণ করে নিতে হবে। সেই মোতাবেক বিভিন্ন রাজনৈতিক দলগুলির মধ্যে নির্বাচন প্রস্তুতি অনেক আগেই শুরু হয়ে গিয়েছিল। ভোটের দিন কবে ঘোষণা হবে, ঠিক কবে থেকে ভোট শুরু হবে, সেদিকে তাকিয়ে ছিল সকলে। অবশেষে ১৬ মার্চ  ভোটের তারিখ ঘোষণা করা হবে জানাল নির্বাচন কমিশন।

চলতি বছর কেবল লোকসভা ভোট নয়, অনেকগুলি রাজ্যে বিধানসভা ভোটও হবে। তার মধ্যে অরুণাচল প্রদেশ, অন্ধ্র প্রদেশে, ওড়িশা ও সিকিমের ভোট আসন্ন। এই রাজ্যগুলিরও বিধানসভা ভোটের দিন আগামিকাল ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এছাড়া মহারাষ্ট্র, হরিয়ানা ও ঝাড়খণ্ডেরও বিধানসভা ভোট রয়েছে চলতি বছর। তবে এই তিন রাজ্যের ভোট হবে বছরের শেষদিকে। তাই এই রাজ্যগুলির ভোটের দিন পরে ঘোষণা করা হবে বলে কমিশন জানিয়েছে।

প্রসঙ্গত,  গতবারে অর্থাৎ ২০১৯ সালে ১০ মার্চ লোকসভা ভোটের দিন ঘোষণা করা হয়। ভোট শুরু হয়েছিল ১১ এপ্রিল। মোট ৭ দফায় ভোট হয়েছিল। আর ভোটের ফল প্রকাশিত হয়েছিল ২৩ মে। এবারেও এপ্রিলের মাঝামাঝি সময় থেকে ভোট শুরু হবে এবং ৮ দফায় ভোট হতে পারে বলে সূত্রের খবর।

Follow Us
আজ থেকেই আবহাওয়া বদলে যাওয়ার পূর্বাভাস, জেলায় জেলায় ঝড়-বৃষ্টি
আজ থেকেই আবহাওয়া বদলে যাওয়ার পূর্বাভাস, জেলায় জেলায় ঝড়-বৃষ্টি
উনুন ধরিয়ে রান্না করতেন চন্দ্রিমা, শুনুন সেই গল্প
উনুন ধরিয়ে রান্না করতেন চন্দ্রিমা, শুনুন সেই গল্প
'প্যাথেটিক... বন্ধ করে দিক স্কুল-কলেজ', রেগে আগুন অভিভাবকরা
'প্যাথেটিক... বন্ধ করে দিক স্কুল-কলেজ', রেগে আগুন অভিভাবকরা
'আমি হারছি...'. কাউন্টিং-এর আগেই কীভাবে বুঝে গেলেন বায়রন?
'আমি হারছি...'. কাউন্টিং-এর আগেই কীভাবে বুঝে গেলেন বায়রন?
মাতৃশক্তি কার্ডের ফর্ম ফিল আপ করাতেই হামলা, বড় অভিযোগ উদয়নারায়ণপুরে
মাতৃশক্তি কার্ডের ফর্ম ফিল আপ করাতেই হামলা, বড় অভিযোগ উদয়নারায়ণপুরে
কলকাতা বন্দরের BJP প্রার্থী রাকেশ সিংয়ের প্রচারে শুভেন্দু অধিকারী
কলকাতা বন্দরের BJP প্রার্থী রাকেশ সিংয়ের প্রচারে শুভেন্দু অধিকারী
রাজ্যে আসছেন আরও ১১ পুলিশ পর্যবেক্ষক
রাজ্যে আসছেন আরও ১১ পুলিশ পর্যবেক্ষক
দ্বিতীয় দফা নির্বাচনের আগেই জোরদার অ্যাকশন, কোথায় কোথায় হানা দিল ইডি?
দ্বিতীয় দফা নির্বাচনের আগেই জোরদার অ্যাকশন, কোথায় কোথায় হানা দিল ইডি?
কোভিড সময়ের কোটি কোটি টাকার গম পাচার মামলার তদন্তে তল্লাশি ইডির
কোভিড সময়ের কোটি কোটি টাকার গম পাচার মামলার তদন্তে তল্লাশি ইডির
রেশন দুর্নীতি মামলায় হাবরায় দুই চাল ব্যবসায়ীর বাড়িতে ED হানা
রেশন দুর্নীতি মামলায় হাবরায় দুই চাল ব্যবসায়ীর বাড়িতে ED হানা