AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

নিরাপত্তা কমানো হল ফড়নবিশ-রাজ ঠাকরের, বিজেপি বলছে ‘প্রতিশোধের রাজনীতি’

বিজেপির মুখপাত্র কেশব উপাধ্যায় বলেন, এটা প্রতিশোধের রাজনীতি ছাড়া আর কিছুই না।

নিরাপত্তা কমানো হল ফড়নবিশ-রাজ ঠাকরের, বিজেপি বলছে 'প্রতিশোধের রাজনীতি'
ফাইল ছবি।
| Updated on: Jan 10, 2021 | 6:05 PM
Share

মুম্বই: বড়সড় পদক্ষেপ উদ্ধব ঠাকরের সরকারের। নিরাপত্তা কমানো হল মহারাষ্ট্র সরকারের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ ও তাঁর পরিবারের। একইসঙ্গে নিরাপত্তা কমানো হয়েছে বিজেপির রাম নায়েক, মহারাষ্ট্র নবনির্মাণ সেনা সুপ্রিমো রাজ ঠাকরেরও। সরকারি নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে রাজ্য বিজেপি প্রধান চন্দ্রকান্ত পাটিল ও নারায়ণ রানের।

গত ৮ জানুয়ারি একটি নির্দেশিকা জারি করে সরকার। সেখানে বলা হয়, ফড়নবিশের ‘জেড প্লাস’ ক্যাটাগরির নিরাপত্তার বদলে ‘ওয়াই প্লাস’ ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হবে। একইসঙ্গে তাঁর স্ত্রী-কন্যারও নিরাপত্তা কমানো হল। অন্যদিকে উত্তর প্রদেশের প্রাক্তন রাজ্যপাল রাম নায়েকেরও ‘ওয়াই প্লাস’ ক্যাটাগরির নিরাপত্তা প্রত্যাহার করে ‘ওয়াই’ ক্যাটাগরির নিরাপত্তা দেওয়ার কথা জানানো হয়েছে। মহারাষ্ট্র নবনির্মাণ সেনার মুখ রাজ ঠাকরেকেও ‘ওয়াই প্লাস’ ক্যাটাগরির নিরাপত্তা দেওয়ার কথা বলা হয়। আগে তিনি পেতেন ‘জেড’ ক্যাটাগরির নিরাপত্তা।

উদ্ধব-সরকারের এই সিদ্ধান্তে রাজনীতির রং রয়েছে বলেই দাবি বিজেপির। বিজেপির মুখপাত্র কেশব উপাধ্যায় বলেন, এটা প্রতিশোধের রাজনীতি ছাড়া আর কিছুই না। তিনি বলেন, “এটা বুঝিয়ে দিল এ রাজ্যের সরকারের আসল মনোভাবটা কেমন। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। কোভিডকালে ফড়নবীশ রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়িয়েছেন। অথচ মুখ্যমন্ত্রী কিন্তু ঘরে বসে ছিলেন।” যদিও প্রশাসন সূত্রে খবর, পুলিসের উপর অতিরিক্ত চাপ কমাতেই বিরোধী শিবিরের নিরাপত্তা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Follow Us
'এবার DCRC-র ছবি যেন আলাদা', কী বলছেন ভোটকর্মীরা?
'এবার DCRC-র ছবি যেন আলাদা', কী বলছেন ভোটকর্মীরা?
মঞ্চ থেকে হুমায়ুন কবীরকে নিশানা, হুগলির সপ্তগ্রামে হুঙ্কার শাহর
মঞ্চ থেকে হুমায়ুন কবীরকে নিশানা, হুগলির সপ্তগ্রামে হুঙ্কার শাহর
'এতখানি কড়াকড়ি দেখিনি', মুখ খুললেন এক ভোট কর্মী
'এতখানি কড়াকড়ি দেখিনি', মুখ খুললেন এক ভোট কর্মী
পুলিশ পর্যবেক্ষককে নিয়ে বড় অভিযোগ তৃণমূলের, কী বললেন বিজেপি প্রার্থী?
পুলিশ পর্যবেক্ষককে নিয়ে বড় অভিযোগ তৃণমূলের, কী বললেন বিজেপি প্রার্থী?
বনগাঁ উত্তরের বিজেপি প্রার্থী অশোক কীর্তনীয়ার গাড়িতে তল্লাশি পুলিশের
বনগাঁ উত্তরের বিজেপি প্রার্থী অশোক কীর্তনীয়ার গাড়িতে তল্লাশি পুলিশের
তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে রায় ঘোষণা করা উচিত: বিমান
তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে রায় ঘোষণা করা উচিত: বিমান
আইপ্যাক মামলায় বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের, কী বলল শীর্ষ আদালত?
আইপ্যাক মামলায় বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের, কী বলল শীর্ষ আদালত?
সেলিমদা জিতেই যেতেন, বিজেপি ভোট কেটে তৃণমূলকে জিতিয়েছে: সৃজন
সেলিমদা জিতেই যেতেন, বিজেপি ভোট কেটে তৃণমূলকে জিতিয়েছে: সৃজন
গরমেই প্রচার, দৌড়াতে হচ্ছে প্রচুর, সহজ পাচ্য খাবারেই ভরসা শশী পাঁজার
গরমেই প্রচার, দৌড়াতে হচ্ছে প্রচুর, সহজ পাচ্য খাবারেই ভরসা শশী পাঁজার
সংযোজন ও বিয়োজন ট্রাইব্যুনাল সাপ্লিমেন্টারিতে দুই তালিকাই রয়েছে
সংযোজন ও বিয়োজন ট্রাইব্যুনাল সাপ্লিমেন্টারিতে দুই তালিকাই রয়েছে