AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bihar Seat Sharing: অবশেষে চূড়ান্ত হল বিহারের আসন রফা, সবথেকে বেশি ভাগ RJD-র, কংগ্রেস ঝুলিতে কটা আসন?

Lok Sabha Election 2024: এ দিন বিরোধী জোটের তরফে জানানো হয়, আসন্ন লোকসভা নির্বাচনে আরজেডি-কেই সবথেকে বেশি আসন দেওয়া হয়েছে। ৪০ আসনের বিহার লোকসভায় তারা ২৬টি আসনে লড়বে। কংগ্রেস লড়বে ৯টি আসনে। সিপিআই(এমএল)-কে ৩টি আসন দেওয়া হয়েছে।

Bihar Seat Sharing: অবশেষে চূড়ান্ত হল বিহারের আসন রফা, সবথেকে বেশি ভাগ RJD-র, কংগ্রেস ঝুলিতে কটা আসন?
ফাইল চিত্রImage Credit: Twitter
| Updated on: Mar 29, 2024 | 4:24 PM
Share

পটনা: ভোটের মুখে এসে অবশেষে হল আসন রফা। বিহারে আসন ভাগাভাগি চূড়ান্ত করল মহাগঠবন্ধন জোট। শুক্রবার বিরোধী জোটের তরফে ঘোষণা করা হয়, বিহারে আসন ভাগাভাগি পাকা হয়ে গিয়েছে। সবথেকে বেশি আসনে লড়বে লালু প্রসাদ যাদবের আরজেডি। তারপরে রয়েছে কংগ্রেস। সিপিআই, সিপিআই(এম) ও সিপিআই(এমএল)-কেও আসন দেওয়া হয়েছে।

এ দিন বিরোধী জোটের তরফে জানানো হয়, আসন্ন লোকসভা নির্বাচনে আরজেডি-কেই সবথেকে বেশি আসন দেওয়া হয়েছে। ৪০ আসনের বিহার লোকসভায় তারা ২৬টি আসনে লড়বে। কংগ্রেস লড়বে ৯টি আসনে। সিপিআই(এমএল)-কে ৩টি আসন দেওয়া হয়েছে। এছাড়া সিপিআই ও সিপিআই(এম)-কে একটি করে আসন ছাড়া হয়েছে।

জানা গিয়েছে, এবারের লোকসভা নির্বাচনে বিহারের পূর্ণিয়া আসন ছেড়ে দিতে হচ্ছে কংগ্রেসকে। বরাবর এই আসন থেকে লড়লেও, এবার পূর্ণিয়া থেকে লড়বে আরজেডি-র প্রার্থী।  আরজেডির জাতীয় মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ মনোজ ঝা জানান, শীঘ্রই প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।

এদিকে, আসন ভাগাভাগির ঘোষণার আগেই সিপিআই ও সিপিআই(এম) বেগুসরাই ও খাগারিয়া আসনে তাদের প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে।

বিরোধী জোট আসন ভাগাভাগির ঘোষণা করলেও, জট তৈরি হতে পারে পূর্ণিয়া আসন ঘিরেই। সম্প্রতিই রাজ্যসভার সাংসদ রঞ্জিৎ রঞ্জনের স্বামী পাপ্পু যাদব দাবি করেছিলেন যে তিনি কংগ্রেসের টিকিটে লড়বেন। রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী তাঁকে এই আশ্বাস দিয়েছে। অন্যদিকে, আরজেডিও সম্প্রতি এই আসনে টিকিট দিয়েছিল বিমা ভারতীকে, পরে অবশ্য সেই সিদ্ধান্ত বাতিল করে দেওয়া হয়।

Follow Us
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন