AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PM Narendra Modi: মোদীর প্রচারে পুষ্পবৃষ্টি, চোখে জল এল সমর্থকের, আপ্লুত প্রধানমন্ত্রী

Lok Sabha Election 2024: সাদা শার্ট, ভেস্তি (ধুতি) ও অঙ্গবস্ত্রম (শাল) পরে প্রচারে সম্পূর্ণ দক্ষিণী সাজে সেজেছিলেন প্রধানমন্ত্রী মোদী। হাতে ছিল পদ্মের কাটআউট। রোড শোয়ে প্রধানমন্ত্রী মোদীকে দেখতে রাস্তার দুই ধারে উপচে পড়া ভিড় ছিল।  ২ কিলোমিটার দীর্ঘ ওই পথ অতিক্রম করতে ৪৫ মিনিট সময় লাগে।

PM Narendra Modi: মোদীর প্রচারে পুষ্পবৃষ্টি, চোখে জল এল সমর্থকের, আপ্লুত প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রচার।Image Credit: Twitter
| Updated on: Apr 10, 2024 | 9:30 AM
Share

চেন্নাই: দিনকয়েক বাদেই লোকসভা নির্বাচন। তার আগে দলের হয়ে শেষ মুহূর্তের প্রচার সারছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথম দফাতেই ভোট রয়েছে তামিলনাড়ুতে। মঙ্গলবার সেখানেই প্রচারে গিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী। সাধারণ মানুষের কাছ থেকে পেলেন অফুরান ভালবাসা।

মঙ্গলবার চেন্নাইয়ে ভোট প্রচারে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি কে আন্নামালাই, দক্ষিণ চেন্নাইয়ের প্রার্থী তামিলিসাই সৌন্দররাজন, মধ্য চেন্নাইয়ের প্রার্থী বিনোজ পি সেলভাম এবং উত্তর চেন্নাইয়ের প্রার্থী আরসি পাল।

সাদা শার্ট, ভেস্তি (ধুতি) ও অঙ্গবস্ত্রম (শাল) পরে প্রচারে সম্পূর্ণ দক্ষিণী সাজে সেজেছিলেন প্রধানমন্ত্রী মোদী। হাতে ছিল পদ্মের কাটআউট। রোড শোয়ে প্রধানমন্ত্রী মোদীকে দেখতে রাস্তার দুই ধারে উপচে পড়া ভিড় ছিল।  ২ কিলোমিটার দীর্ঘ ওই পথ অতিক্রম করতে ৪৫ মিনিট সময় লাগে। প্রধানমন্ত্রীকে দেখা যায় উপস্থিত জনতার উদ্দেশে হাত নাড়তে। উৎসাহিত কর্মী-সমর্থকরাও প্রধানমন্ত্রী মোদীকে দেখে “ভারত মাতা কি জয়” ও “মোদী মোদী” স্লোগান দেন। প্রধানমন্ত্রীর দিকে ফুল ছুড়ে দেন।

আজ, বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভেলোর ও মেট্টুপালায়ামে জনসভা করবেন। আন্নামালাই, কেন্দ্রীয় মন্ত্রী এল মুরুগান ও সৌম্য অনবুমানির হয়ে তিনি প্রচার করবেন।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?