AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

RG Kar Case: কেন বলা হল সুইসাইড? ‘ক্রাইম সিন’ রক্ষা করতে পারল না পুলিশ? প্রশ্নের পর প্রশ্নের মুখে কী বললেন সিবল

Supreme Court: ১৪ অগস্ট রাতে পুলিশ থাকা সত্ত্বেও মব অ্যাটাক হল কীভাবে? পুলিশ কী করছিল? সেই প্রশ্নও উঠেছে শীর্ষ আদালতে। প্রধান বিচারপতি বলেন, 'ক্রাইম সিন' প্রোটেক্ট করা পুলিশের প্রধান কাজ, এখানে সেটাই করা গেল না।

RG Kar Case: কেন বলা হল সুইসাইড? 'ক্রাইম সিন' রক্ষা করতে পারল না পুলিশ? প্রশ্নের পর প্রশ্নের মুখে কী বললেন সিবল
সুপ্রিম কোর্টে আরজি কর মামলা
| Edited By: | Updated on: Aug 20, 2024 | 1:09 PM
Share

নয়া দিল্লি: তরুণী চিকিৎসকের দেহ উদ্ধারের পর পরিবারকে জানানো হয়েছিল আত্মহত্যা করেছেন তাঁদের সন্তান। আর ময়নাতদন্তের পর সেই মৃত্যুকে ‘খুন’ বলে উল্লেখ করা হল রিপোর্টে। এই প্রশ্নই এবার উঠল সুপ্রিম কোর্টে। মঙ্গলবার স্বতঃপ্রণোদিত মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে। এদিন একের পর এক প্রশ্নের মুখে পড়তে হয় রাজ্য সরকারকে। রাজ্যের তরফে এদিন উত্তর দেন বর্ষীয়ান আইনজীবী কপিল সিবল।

কোন প্রশ্নের মুখে পড়তে হল রাজ্যকে

প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়: সকালে দেহ উদ্ধার হওয়ার পরও প্রিন্সিপাল কেন বিষয়টাকে সুইসাইড বলার চেষ্টা করলেন?

আইনজীবী কপিল সিবল: এটা সত্যি নয়।

প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়: বাবা-মাকে সন্তানের দেহ দেখতে দেওয়া হল না কেন?

কপিল সিবল: এটা ঠিক নয়।

প্রধান বিচারপতি: রাত পর্যন্ত কোনও এফআইআর হল না কেন?

কপিল সিবল: এটাও ঠিক নয়। ময়নাতদন্তের পর এফআইআর হয়।

প্রধান বিচারপতি: এফআইআরে কি মার্ডারের কথা লেখা হয়েছিল?

কপিল সিবল: না, অস্বাভাবিক মৃত্যুর কথা লেখা হয়।

প্রধান বিচারপতি আরও প্রশ্ন রাত পর্যন্ত কোনও এফআইরআর হল না, প্রিন্সিপাল কী করছিলেন? ১৪ অগস্ট রাতে পুলিশ থাকা সত্ত্বেও মব অ্যাটাক হল কীভাবে? পুলিশ কী করছিল? প্রধান বিচারপতি বলেন, ‘ক্রাইম সিন’ প্রোটেক্ট করা পুলিশের প্রধান কাজ, এখানে সেটাই করা গেল না।

Follow Us
কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগৃহীত জমিতে এবার শিল্পের সম্ভাবনা
কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগৃহীত জমিতে এবার শিল্পের সম্ভাবনা
মেয়াদ উত্তীর্ণ স্যালাইনকাণ্ডে মেদিনীপুরে মেডিক্যালে শোকজ হলেন কারা?
মেয়াদ উত্তীর্ণ স্যালাইনকাণ্ডে মেদিনীপুরে মেডিক্যালে শোকজ হলেন কারা?
ধূপগুড়িতে গ্রেফতার সমবায় ব্যাঙ্কের প্রাক্তন ভাইস চেয়ারম্যান
ধূপগুড়িতে গ্রেফতার সমবায় ব্যাঙ্কের প্রাক্তন ভাইস চেয়ারম্যান
মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, শোকজ করা হল ৫ জনকে
মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, শোকজ করা হল ৫ জনকে
সোম থেকেই অশান্তির আগেই শায়েস্তা হবে গুন্ডারা!
সোম থেকেই অশান্তির আগেই শায়েস্তা হবে গুন্ডারা!
রেজিনগর জিতলে 'দু'হাত' ভরে দেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর
রেজিনগর জিতলে 'দু'হাত' ভরে দেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর
মমতাকে আরও একা করে এবার ঋত-শিবিরে নাম লেখাচ্ছেন অনুব্রতও?
মমতাকে আরও একা করে এবার ঋত-শিবিরে নাম লেখাচ্ছেন অনুব্রতও?
আজ বারুইপুরে সূর্যপুর ফাঁড়ির উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
আজ বারুইপুরে সূর্যপুর ফাঁড়ির উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
'বুঝতে হবে কেন ভয় পাচ্ছেন', অভিষেককে কটাক্ষ ইন্দ্রনীলের
'বুঝতে হবে কেন ভয় পাচ্ছেন', অভিষেককে কটাক্ষ ইন্দ্রনীলের
ফলতায় পুনর্নির্বাচনে কেন প্রচারে যাননি মমতা-অভিষেক? সুস্মিতা বললেন...
ফলতায় পুনর্নির্বাচনে কেন প্রচারে যাননি মমতা-অভিষেক? সুস্মিতা বললেন...