AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Waqf Bill: ‘সংসদও ওয়াকফ সম্পত্তি হয়ে যেত, প্রধানমন্ত্রী মোদী অধিগ্রহণ আটকেছেন’, বিস্ফোরক দাবি রিজিজুর

Parliament: কিরণ রিজিজু বলেন, "ইউপিএ সরকার সংসদ ও বিমানবন্দরের জমিও ওয়াকফকে দিয়ে দিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওয়াকফের হাতে সংসদের অধিগ্রহণ আটকেছেন।"

Waqf Bill: 'সংসদও ওয়াকফ সম্পত্তি হয়ে যেত, প্রধানমন্ত্রী মোদী অধিগ্রহণ আটকেছেন', বিস্ফোরক দাবি রিজিজুর
সংসদে ওয়াকফ বিল নিয়ে বললেন কিরণ রিজিজু।Image Credit: ANI
| Updated on: Apr 02, 2025 | 1:24 PM
Share

নয়া দিল্লি: সংসদে পেশ হল ওয়াকফ সংশোধনী বিল। বিল পেশ করলেন কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু। বিল পেশের মাঝেই বিস্ফোরক দাবি করলেন তিনি। “ওয়াকফ বিল পেশ না করা হলে, সংসদ বিল্ডিংও ওয়াকফ সম্পত্তি বলে দাবি করা হত”- এমনটাই দাবি কেন্দ্রীয় মন্ত্রীর।

এ দিন ওয়াকফ সংশোধনী বিল পেশ করার সময় কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু বলেন যে ২০১৪ সালে যদি বিজেপি সরকার ক্ষমতায় না আসত, তাহলে কংগ্রেস সরকার সংসদ ও বিমানবন্দরের জমিও ওয়াকফ-কে দিয়ে দিত।

ওয়াকফ বিল পেশ হতেই বিলের বিরোধিতা করে স্লোগান দিতে শুরু করে বিরোধীরা। তাদের স্লোগানের মাঝেই সুর চড়িয়ে কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু বলেন, “ইউপিএ সরকার সংসদ ও বিমানবন্দরের জমিও ওয়াকফকে দিয়ে দিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওয়াকফের হাতে সংসদের অধিগ্রহণ আটকেছেন।”

তিনি আরও বলেন, “ইউপিএ সরকার যখন ক্ষমতায় ছিল, তখন ১২৩টি বড় ও গুরুত্বপূর্ণ বিল্ডিং ওয়াকফ-কে দিয়ে দেওয়া হয়েছিল।”

বিরোধীদের দাবি, এই ওয়াকফ সংশোধনী বিল বেআইনি, অনৈতিক। তাদের পাল্টা জবাব দিয়ে কিরণ রিজিজু বলেন, “এই আইন আজকের নয়। স্বাধীনতার আগে ১৯১৩ সালে মুসলমান ওয়াকফ ভ্যালিডেটিং অ্যাক্ট পাশ করা হয়েছিল। ১৯২৩ সালে মুসলমান ওয়াকফ আইন আনা হয়। পরে ১৯৫৪ সালে ওয়াকফ আইন কার্যকর হয়েছিল। রাজ্য ওয়াকফ বোর্ডকেও অন্তর্ভুক্ত করা হয় এই আইনে। তখন কেন কেউ বিরোধিতা করেনি?”

কিরণ রিজিজু বলেন যে এই আইন গরিব মুসলিমদের জন্য ব্যবহার করা হবে। আইনের সপক্ষে বলেন, “মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় বিশ্বাসে হস্তক্ষেপ করে না এই বিল। এটা শুধুমাত্র সম্পত্তির দেখভালের জন্য তৈরি। ওয়াকফ বোর্ডকে ধর্মনিরপেক্ষ করার প্রচেষ্টা এটা।”

Follow Us
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন