AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Vande Bharat: অবাক কাণ্ড! ১৮০ কিমি গতিতে ছুটল ট্রেন, কাচের গ্লাস থেকে চলকে পড়ল না এক ফোঁটাও জল

Vande Bharat: এই ট্রেনটি ১৮০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে চালানো হয়েছে এবং এটির ট্রায়াল একটি বাঁকা ট্র্যাকের ওপর করা হয়েছে। কোটা রেলওয়ে বিভাগের দিল্লি-মুম্বই রেলপথে গত ৩১ ডিসেম্বর থেকে এই পরীক্ষা শুরু হয়েছে।

Vande Bharat: অবাক কাণ্ড! ১৮০ কিমি গতিতে ছুটল ট্রেন, কাচের গ্লাস থেকে চলকে পড়ল না এক ফোঁটাও জল
বন্দে ভারতImage Credit: twitter
| Updated on: Jan 03, 2025 | 8:01 PM
Share

নয়া দিল্লি: আগামী দু’মাসের মধ্যে বন্দে ভারত স্লিপার ট্রেন চালু করতে পারে ভারতীয় রেল। কতটা দ্রুতগতিতে ছুটতে পারবে সেই ট্রেন, সেই পরীক্ষাই হল এবার। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বন্দে ভারত স্লিপার ট্রেনের পরীক্ষার একটি ভিডিয়ো প্রকাশ করেছেন করেছেন।

বিভিন্ন গতিতে খালি ট্রেন চালিয়ে পরীক্ষা করা হয়েছে। এতে ব্রেকিং সিস্টেম, এয়ার সাসপেনশন, কাপলার ফোর্স পরীক্ষা করা হয়। এই ট্রেনটি ১৮০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে চালানো হয়েছে এবং এটির ট্রায়াল একটি বাঁকা ট্র্যাকের ওপর করা হয়েছে। কোটা রেলওয়ে বিভাগের দিল্লি-মুম্বই রেলপথে গত ৩১ ডিসেম্বর থেকে এই পরীক্ষা শুরু হয়েছে।

অশ্বিনী বৈষ্ণবের শেয়ার করা ভিডিয়োতে দেখা যাচ্ছে, টেবিলে জল ভর্তি একটি গ্লাস রাখা হয়েছে এবং বন্দে ভারত স্লিপার ট্রেনটি ১৭৮ কিমি প্রতি ঘণ্টা গতিতে চলছে। ধীরে ধীরে এই ট্রেনটি ১৮০ কিমি গতিতে পৌঁছয়। তা সত্ত্বেও কাচের গ্লাস থেকে জল পড়েনি এক ফোঁটাও।

এই ট্রেনে থাকবে আরামদায়ক বার্থ, পরিষ্কার এবং আধুনিক টয়লেট, উচ্চ গতির ওয়াই-ফাই, রিডিং লাইট এবং উচ্চগতির মোবাইল চার্জিং পয়েন্টের মতো সুবিধা থাকবে। এই ট্রেনটি শীঘ্রই পুরোপুরি ট্র্যাকে চালু হবে এবং কিছু রুটে চালানো হবে।

Follow Us
কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগৃহীত জমিতে এবার শিল্পের সম্ভাবনা
কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগৃহীত জমিতে এবার শিল্পের সম্ভাবনা
মেয়াদ উত্তীর্ণ স্যালাইনকাণ্ডে মেদিনীপুরে মেডিক্যালে শোকজ হলেন কারা?
মেয়াদ উত্তীর্ণ স্যালাইনকাণ্ডে মেদিনীপুরে মেডিক্যালে শোকজ হলেন কারা?
ধূপগুড়িতে গ্রেফতার সমবায় ব্যাঙ্কের প্রাক্তন ভাইস চেয়ারম্যান
ধূপগুড়িতে গ্রেফতার সমবায় ব্যাঙ্কের প্রাক্তন ভাইস চেয়ারম্যান
মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, শোকজ করা হল ৫ জনকে
মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, শোকজ করা হল ৫ জনকে
সোম থেকেই অশান্তির আগেই শায়েস্তা হবে গুন্ডারা!
সোম থেকেই অশান্তির আগেই শায়েস্তা হবে গুন্ডারা!
রেজিনগর জিতলে 'দু'হাত' ভরে দেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর
রেজিনগর জিতলে 'দু'হাত' ভরে দেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর
মমতাকে আরও একা করে এবার ঋত-শিবিরে নাম লেখাচ্ছেন অনুব্রতও?
মমতাকে আরও একা করে এবার ঋত-শিবিরে নাম লেখাচ্ছেন অনুব্রতও?
আজ বারুইপুরে সূর্যপুর ফাঁড়ির উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
আজ বারুইপুরে সূর্যপুর ফাঁড়ির উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
'বুঝতে হবে কেন ভয় পাচ্ছেন', অভিষেককে কটাক্ষ ইন্দ্রনীলের
'বুঝতে হবে কেন ভয় পাচ্ছেন', অভিষেককে কটাক্ষ ইন্দ্রনীলের
ফলতায় পুনর্নির্বাচনে কেন প্রচারে যাননি মমতা-অভিষেক? সুস্মিতা বললেন...
ফলতায় পুনর্নির্বাচনে কেন প্রচারে যাননি মমতা-অভিষেক? সুস্মিতা বললেন...