AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Weather Update: মেঘলা আকাশেও দেখা নেই বৃষ্টির, তাপপ্রবাহই জারি থাকবে নাকি কালবৈশাখী, কী বলছে হাওয়া অফিস

Weather Update: আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, জম্মু, পঞ্জাব, রাজস্থান, বিহার, ঝাড়খণ্ডের একাধিক অংশেই তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৫ ডিগ্রি অবধি বেশি থাকতে পারে। পশ্চিমবঙ্গ, হরিয়ানা, দিল্লি, মধ্য প্রদেশ, রাজস্থানেও তাপমাত্রার পারদ চড়তেই থাকবে।

Weather Update: মেঘলা আকাশেও দেখা নেই বৃষ্টির, তাপপ্রবাহই জারি থাকবে নাকি কালবৈশাখী, কী বলছে হাওয়া অফিস
শহরের উষ্মতম দিন। ছবি:PTI
| Edited By: | Updated on: Apr 18, 2022 | 8:29 AM
Share

নয়া দিল্লি: ইতি-উতি ঝড়বৃষ্টি বা কালবৈশাখীর দেখা মিললেও, দমবন্ধকর ভ্যাপসা গরম থেকে মুক্তি মিলছে না আপাতত, এমনটাই জানাল মৌসম ভবন। রবিবারই কেন্দ্রীয় আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়, দেশজুড়ে আপাতত গরম কমার কোনও সম্ভাবনা নেই। বরং তাপপ্রবাহ বইবে দিল্লি, হরিয়ানা,পঞ্জাব, উত্তর প্রদেশ, রাজস্থান, বিহার ও ঝাড়খণ্ডের বিভিন্ন অঞ্চলে।  পার্বত্য অঞ্চলগুলিতেও তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৩ থেকে ৫ ডিগ্রি বেশি থাকবে।

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, জম্মু, পঞ্জাব, রাজস্থান, বিহার, ঝাড়খণ্ডের একাধিক অংশেই তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৫ ডিগ্রি অবধি বেশি থাকতে পারে। পশ্চিমবঙ্গ, হরিয়ানা, দিল্লি, মধ্য প্রদেশ, রাজস্থানেও তাপমাত্রার পারদ চড়তেই থাকবে। গোটা উত্তর-পূর্ব ভারতেরই তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বাড়বে আগামী তিনদিনে। এরপরেই ২-৩ ডিগ্রি তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। তাপপ্রবাহের প্রভাব সবথেকে বেশি বোঝা যাবে মধ্য প্রদেশ ও বিদর্ভে। আগামী ২০ এপ্রিল অবধি এই তাপপ্রবাহ জারি থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।

মৌসম ভবনের প্রকাশিত তথ্যে জানানো হয়েছে, প্রাক-বর্ষা মরশুমে উত্তর-পশ্চিম ভারতে প্রায় ৯০ শতাংশ বৃষ্টির ঘাটতি দেখা দিয়েছে। গত ১ মার্চ থেকেই এই মরশুমের সূচনা হলেও, উত্তর প্রদেশে এখনও অবধি একবারও বৃষ্টি হয়নি। পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগঢ় ও দিল্লিতেও ৯৯ শতাংশ বৃষ্টির ঘাটতি রয়েছে। হিমাচল প্রদেশে ৯৪ শতাংশ বৃষ্টিপাতের ঘাটতি রয়েছে। জম্মু-কাশ্মীরে ৯০ শতাংশ ও রাজস্থানে ৮০ শতাংশ বৃষ্টির ঘাটতি রয়েছে।

চলতি বছরে গোটা দেশের সামগ্রিক বৃষ্টির ঘাটতির হার ৩৫ শতাংশ। এরমধ্যে দক্ষিণ পশ্চিমী অঞ্চলে ২৭ শতাংশ এবং পূর্ব ও উত্তর-পূর্ব অংশে ১৪ শতাংশ ঘাটতি রয়েছে।  পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে পশ্চিম হিমালয় ও পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে গত ১২ এপ্রিল থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হলেও, উত্তর-পশ্চিম ভারতের একটি বড় অংশই বৃষ্টিহীন অবস্থায় রয়েছে। তবে তাপপ্রবাহ থেকে মাঝেমধ্যে স্বস্তি দিচ্ছে মেঘলা আকাশ ও হালকা বাতাস।

আবহাওয়া দফতর জানিয়েছে, আজ থেকে দিল্লি, হরিয়ানা, চণ্ডীগঢ়, পঞ্জাবে তাপপ্রবাহ বইবে। তবে মাঝেমধ্যে ঠাণ্ডা বাতাসের জন্য কিছুটা হলেও স্বস্তি মিলবে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ১৮ এপ্রিল থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে জম্মু-কাশ্মীর ও লাদাখে। আগামী দুই দিনে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডেও।

Follow Us
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?
মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে উত্তেজনা, গাড়ি থেকে নামতে হল অমিত শাহকে!
মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে উত্তেজনা, গাড়ি থেকে নামতে হল অমিত শাহকে!
'অমিত শাহের পদত্যাগ দাবি করছি', তীব্র আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের
'অমিত শাহের পদত্যাগ দাবি করছি', তীব্র আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের
'আমার কিছু হয়ে গেলে...', বিচারকের কাতর কন্ঠস্বর, শুনলে চমকে যাবেন
'আমার কিছু হয়ে গেলে...', বিচারকের কাতর কন্ঠস্বর, শুনলে চমকে যাবেন
অমিত শাহ এগোতেই শুরু হল জুতো ছোড়াছুড়ি
অমিত শাহ এগোতেই শুরু হল জুতো ছোড়াছুড়ি
কালিয়াচকের পর মালদহের নারায়ণপুরে জাতীয় সড়ক অবরোধ
কালিয়াচকের পর মালদহের নারায়ণপুরে জাতীয় সড়ক অবরোধ
বিচারকরা আটকে! কোনও ভাবেই বরদাস্ত নয়, কড়া বার্তা সুপ্রিম কোর্টের
বিচারকরা আটকে! কোনও ভাবেই বরদাস্ত নয়, কড়া বার্তা সুপ্রিম কোর্টের
কালীঘাটে মমতার বাড়ির সামনে কী হল দেখুন
কালীঘাটে মমতার বাড়ির সামনে কী হল দেখুন
SIR বিক্ষোভে আজ উত্তপ্ত মালদহ, ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে প্রতিবাদ
SIR বিক্ষোভে আজ উত্তপ্ত মালদহ, ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে প্রতিবাদ