AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Lalbazar: নিয়ম মেনে নির্মাণ কি না নথি দেখাতে হবে থানাকে, লালবাজার থেকে নির্দেশ

Garden Reach Building Collapse: কোনওরকম নির্মাণের কাজ হলে তার কী কী বৈধ নথি আছে, পুরসভার কাছে কী তথ্য আছে সেই সংক্রান্ত সব দেখার নির্দেশ লালবাজারের। কোনও পুরনো বাড়ি থাকলেও তা দ্রুত চিহ্নিত করাও নির্দেশ দেওয়া হয়েছে লালবাজারের তরফে।

Lalbazar: নিয়ম মেনে নির্মাণ কি না নথি দেখাতে হবে থানাকে, লালবাজার থেকে নির্দেশ
ভেঙে পড়েছে গার্ডেনরিচের নির্মীয়মান ভবনImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Mar 19, 2024 | 10:03 AM
Share

কলকাতা: গার্ডেনরিচের ঘটনার পরে কড়া নজরদারির নির্দেশ লালবাজারের। কোনওরকম নির্মাণের কাজ হলে তার কী কী বৈধ নথি আছে, পুরসভার কাছে কী তথ্য আছে সেই সংক্রান্ত সব দেখার নির্দেশ লালবাজারের। কোনও পুরনো বাড়ি থাকলেও তা দ্রুত চিহ্নিত করাও নির্দেশ দেওয়া হয়েছে লালবাজারের তরফে। গার্ডেনরিচের ঘটনার পরে প্রতিটি থানাকে আরও সজাগ ও সর্তক থাকার নির্দেশ দিয়েছে তারা।

গার্ডেনরিচের পাঁচতলা বহুতল বাড়ি বিপর্যয়ের পরই কলকাতা পুরসভার তরফে সমস্ত বিভাগীয় কমিশনারকে এবং লালবাজারের তরফেও নির্মীয়মান বিল্ডিং তৈরির নথি দেখার নির্দেশ দেওয়া হয়েছে। বেআইনি নির্মাণ, চালু নির্মাণ এবং নির্মাণগতভাবে বিপজ্জনক মনে হচ্ছে এমন সমস্ত বাড়ির দিকে নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

রবিবার রাতে গার্ডেনরিচে একটি বহুতল ভেঙে পড়ে। ৯ জন মারা যান এই ঘটনায়। দেখা যায় বহুতলটি বেআইনিভাবে তৈরি করা হচ্ছিল। কলকাতার মেয়র ফিরহাদ হাকিমও সে কথা মেনে নেন। কিন্তু প্রশ্ন ওঠে, প্রকাশ্যে এমন একটি নির্মাণ, কেন স্থানীয় জনপ্রতিনিধি বা পুলিশ প্রশাসনের নজরে এল না? ইতিমধ্যে এই নির্মাণকাজের দায়িত্বে থাকা প্রোমোটারকে গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু এই বিপর্যয়ের দায় সত্যিই কার, তা নিয়ে দায় ঠেলাঠেলি চলছেই। এরইমধ্যে কড়া বার্তা লালবাজারের।

Follow Us
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা