AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Baguiati Death: হঠাৎ ভারী কিছু পড়ার শব্দ! ঝুপ করে ঝাড়ুদারের পায়ের কাছে এসে পড়ল বৃদ্ধ, ভয়ঙ্কর ঘটনা বাগুইআটিতে

Baguiati: পুলিশ সূত্রে খবর, বাগুইআটি দেশবন্ধু এবি৮/ ২৯ জয়াভবন তিন তলার ছাদ থেকে পড়ে যান শান্তিভূষণ রায়। তাঁর বয়স ৭৮-এর কাছাকাছি। এলাকাবাসী জানাচ্ছেন, দুপুর বারোটা নাগাদ তিনি ছাদে উঠেছিলেন। আচমকাই পড়ে যান তিনি।

Baguiati Death: হঠাৎ ভারী কিছু পড়ার শব্দ! ঝুপ করে ঝাড়ুদারের পায়ের কাছে এসে পড়ল বৃদ্ধ, ভয়ঙ্কর ঘটনা বাগুইআটিতে
বাগুইআটিতে ভয়ঙ্কর ঘটনাImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: May 06, 2024 | 5:00 PM
Share

বাগুইআটি: বাগুইআটিতে মর্মান্তিক ঘটনা। তিনতলা বাড়ির ছাদ থেকে পড়ে মৃত্যু হল বৃদ্ধের। মাটিতে দেহ পড়তেই দ্রুত ছুটে আসেন স্থানীয় মানুষজন। রক্তে তখন ভিজে গিয়েছে মাটি। খবর দেওয়া হয় বাগুইআটি থানায়। পুলিশ দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে হাসপাতালে।

পুলিশ সূত্রে খবর, বাগুইআটি দেশবন্ধু এবি৮/ ২৯ জয়াভবন তিন তলার ছাদ থেকে পড়ে যান শান্তিভূষণ রায়। তাঁর বয়স ৭৮-এর কাছাকাছি। এলাকাবাসী জানাচ্ছেন, দুপুর বারোটা নাগাদ তিনি ছাদে উঠেছিলেন। আচমকাই পড়ে যান তিনি।

স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, শান্তিভূষণবাবু নিজের গাছের পরিচর্যার জন্য রোজই ছাদে যেতেন। আজও গিয়েছিলেন। কীভাবে পাঁচিল টপকে পড়ে গেলেন তা নিয়ে সন্দেহ রয়েছে। দেহটিকে পুলিশ উদ্ধার করে আরজিকর হাসপাতালে পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। স্থানীয় বাসিন্দা বলেন, “আমারা একটা আওয়াজ পেয়েছিলাম দুম করে। এখানে একজন ঝাড়ুদার রয়েছেন। তিনি ময়লা ফেলার কাজ করছিলেন। সেই সময় ওঁর পায়ের কাছে এসে পড়ে যান। পড়ে উনি ছুটে এসে খবর দেন। তবে কীভাবে পড়ে গেলেন বুঝে উঠতে পারলাম না। ছাদ তো ঘেরাই ছিল।”

Follow Us
পশ্চিম মেদিনীপুরে জঙ্গল লুঠের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
পশ্চিম মেদিনীপুরে জঙ্গল লুঠের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
জেলে শাহজাহান, সন্দেশখালিতে তাঁর বাহিনীর দাপাদাপি!
জেলে শাহজাহান, সন্দেশখালিতে তাঁর বাহিনীর দাপাদাপি!
গ্রেফতারি পরোয়ানা জারি অভিষেকের PA-এর বিরুদ্ধে
গ্রেফতারি পরোয়ানা জারি অভিষেকের PA-এর বিরুদ্ধে
এবার মাটি চুরির অভিযোগ অভিষেক ও তাঁর ঘনিষ্ঠদের বিরুদ্ধে!
এবার মাটি চুরির অভিযোগ অভিষেক ও তাঁর ঘনিষ্ঠদের বিরুদ্ধে!
পাহাড় থেকে কী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?
পাহাড় থেকে কী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?
বাইরে মামলার ফাঁস, ঘরেও কি একা অভিষেক?
বাইরে মামলার ফাঁস, ঘরেও কি একা অভিষেক?
দুষ্কৃতীদের উল্টো ঝুলিয়ে শাস্তির নিদান! অমিত শাহের সুর দিলীপের কণ্ঠে
দুষ্কৃতীদের উল্টো ঝুলিয়ে শাস্তির নিদান! অমিত শাহের সুর দিলীপের কণ্ঠে
প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে অভিষেককে জিজ্ঞাসাবাদ করে কী কী জানল ইডি?
প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে অভিষেককে জিজ্ঞাসাবাদ করে কী কী জানল ইডি?
৩ বার ডাকার পরেও পুলিশকে পাত্তা দিলেন না, কোথায় অরূপ বিশ্বাস?
৩ বার ডাকার পরেও পুলিশকে পাত্তা দিলেন না, কোথায় অরূপ বিশ্বাস?
মুকুন্দপুরে অনন্যার ওয়ার্ড অফিসে পুরসভায় নিয়োগের তালিকা!
মুকুন্দপুরে অনন্যার ওয়ার্ড অফিসে পুরসভায় নিয়োগের তালিকা!