AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BSF: জাল পাসপোর্ট চক্র ধরতে আর রাজ্য পুলিশে আস্থা নয়, কড়া নির্দেশ BSF-এর ডিজির

BSF: বিএসএফ সূত্রে জানা যাচ্ছে, রাজ্য পুলিশের কাছ থেকে যে ধরনের সহযোগিতা পাওয়ার কথা, সেই সহযোগিতা মিলছে না। মিলছে না সামান্য তথ্যটুকুও। কাদের ধরা হচ্ছে, কোথা থেকে ধরা হচ্ছে, তা স্পষ্টভাবে জানানো হচ্ছে না।

BSF: জাল পাসপোর্ট চক্র ধরতে আর রাজ্য পুলিশে আস্থা নয়, কড়া নির্দেশ BSF-এর ডিজির
চলছে অভিযানImage Credit: Getty Images
| Edited By: | Updated on: Dec 25, 2024 | 2:43 PM
Share

কলকাতা: জাল পাসপোর্ট ধরার ব্যাপারে রাজ্য পুলিশের ওপর আর ভরসা রাখছে না BSF। কাস্টমস ও অভিবাসন দফতরকে সঙ্গে নিয়েই বড় চক্র ভাঙার কড়া নির্দেশ বিএসএফের। সীমান্ত লাগোয়া এলাকাগুলিতে এই চক্র সক্রিয়। তা ভাঙার কড়া নির্দেশ দিয়েছেন BSF-এর ডিজি দলজিৎ সিং চৌধুরীর।

বিএসএফ সূত্রে জানা যাচ্ছে, রাজ্য পুলিশের কাছ থেকে যে ধরনের সহযোগিতা পাওয়ার কথা, সেই সহযোগিতা মিলছে না। মিলছে না সামান্য তথ্যটুকুও। কাদের ধরা হচ্ছে, কোথা থেকে ধরা হচ্ছে, তা স্পষ্টভাবে জানানো হচ্ছে না। সমন্বয় রেখে আদৌ যে জাল পাসপোর্ট চক্র ভাঙার কথা ছিল, সেটাকেও সম্পন্ন করছেন না রাজ্য পুলিশের আধিকারিকরা। তেমনটাই খবর বিএসএফ সূত্রে।

সেই জায়গায় দাঁড়িয়ে বিএসএফের ডিজি মঙ্গলবার যখন কলকাতায় আসেন, তাঁর সঙ্গে বৈঠকে এই বিষয়টি বিএসএফের তরফ থেকে তুলে ধরা হয়। বিএসএফ সূত্রে খবর, ডিজি তখন নির্দেশ দেন, অভিবাসন ও কাস্টমসকে নিয়ে বিএসএফের যে এলাকা অর্থাৎ সীমান্ত থেকে ১৫ কিলোমিটার পর্যন্ত এলাকার মধ্যে কোথাও যদি জাল পাসপোর্ট চক্রের হদিশ মেলে, তাহলে সেই চক্রকে ভাঙতে হবে বিএসএফকেই। সেখানে রাজ্য পুলিশ সাহায্য করুক না করুক, বিএসএফের কমান্ডারকেই পদক্ষেপ করতে হবে। তবে রাজ্য পুলিশকে এ বিষয়ে অবগতও করা হবে বলে জানা গিয়েছে। যেহেতু অনুপ্রবেশ কিংবা জঙ্গি-সব ইস্যুতেই বিএসএফের দিকে আঙুল উঠেছে, সেই কারণেই ডিজি-র এই নির্দেশ।

Follow Us
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত